কোনো প্রভু নয়, আমরা বন্ধুতে বিশ্বাস করি : ভূমিমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, আমাদের ঘোষণা সবার আগে বাংলাদেশ। কোনো প্রভু নয়, আমরা বন্ধুতে বিশ্বাস করি।

শুক্রবার দুপুরে রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, হাসিনা আমলে বিএনপির ওপর নির্যাতন করতো হেলমেট বাহিনী। ফ্যাসিস্ট হাসিনা চলে যাওয়ার পর সেই হেলমেটের মধ্য থেকে বের হয়ে এসেছে গুপ্ত বাহিনী। গুপ্ত বাহিনী আজকে দেশের মধ্যে মব সৃষ্টি করেছে৷

তিনি আরও বলেন, স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা আরও কঠিন। আজকে আমাদের প্রধানমন্ত্রী সেটা বুঝেছেন৷ আমাদের ঘোষণা সবার আগে বাংলাদেশ। কোনো প্রভু নয়, আমরা বন্ধুতে বিশ্বাস করি। বাংলাদেশের মানুষই আমাদের বড় শক্তি। মন্ত্রী, এমপি, মেয়রের দল নয় বিএনপি, এটা কর্মীদের দল। কর্মীরা এই দলের প্রাণ।

মিনু বলেন, আমরা ইচ্ছে করলে সরকারের ফাঁকা জমি দখল করে অফিস করতে পারি। ভূমি মন্ত্রণালয়ের অনেক খাস জায়গা আছে, ইচ্ছে করলে সেখানে অফিস করা যায়। কিন্তু বিএনপি এমন কাজ করবে না। আমরা মহাসচিবের নামে জায়গা কিনে অফিস করবো।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের এমপি শফিকুল হক মিলন, রাজশাহী ৬ আসনের এমপি আবু সাঈদ চাঁদসহ জেলা বিএনপির নেতারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দৈনন্দিন জীবনে বাম হাতের ব্যবহার: কী বলে ইসলাম?

» বিএনপির নয়াপল্টন কার্যালয়ে যাবেন তারেক রহমান

» চার দিনের সফরে আজ পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

» চল্লিশের পর প্রোটিন জরুরি কেন?

» ভয়াবহ অসুস্থ সাবা, প্রেমিকার ছায়াসঙ্গী হয়ে আছেন হৃতিক

» দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ করা হবে ট্যাগ অফিসার

» যারা মাজার ভাঙে, তারা কোনো ধর্মের লোক হতে পারে না : ফরহাদ মজহার

» রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও, পদ্মায় বাসডুবিতে হারিয়ে গেলেন নাসিমা

» ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৪১ লাখ টাকা টোল আদায়

» মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কোনো প্রভু নয়, আমরা বন্ধুতে বিশ্বাস করি : ভূমিমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, আমাদের ঘোষণা সবার আগে বাংলাদেশ। কোনো প্রভু নয়, আমরা বন্ধুতে বিশ্বাস করি।

শুক্রবার দুপুরে রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, হাসিনা আমলে বিএনপির ওপর নির্যাতন করতো হেলমেট বাহিনী। ফ্যাসিস্ট হাসিনা চলে যাওয়ার পর সেই হেলমেটের মধ্য থেকে বের হয়ে এসেছে গুপ্ত বাহিনী। গুপ্ত বাহিনী আজকে দেশের মধ্যে মব সৃষ্টি করেছে৷

তিনি আরও বলেন, স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা আরও কঠিন। আজকে আমাদের প্রধানমন্ত্রী সেটা বুঝেছেন৷ আমাদের ঘোষণা সবার আগে বাংলাদেশ। কোনো প্রভু নয়, আমরা বন্ধুতে বিশ্বাস করি। বাংলাদেশের মানুষই আমাদের বড় শক্তি। মন্ত্রী, এমপি, মেয়রের দল নয় বিএনপি, এটা কর্মীদের দল। কর্মীরা এই দলের প্রাণ।

মিনু বলেন, আমরা ইচ্ছে করলে সরকারের ফাঁকা জমি দখল করে অফিস করতে পারি। ভূমি মন্ত্রণালয়ের অনেক খাস জায়গা আছে, ইচ্ছে করলে সেখানে অফিস করা যায়। কিন্তু বিএনপি এমন কাজ করবে না। আমরা মহাসচিবের নামে জায়গা কিনে অফিস করবো।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের এমপি শফিকুল হক মিলন, রাজশাহী ৬ আসনের এমপি আবু সাঈদ চাঁদসহ জেলা বিএনপির নেতারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com