ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলীতে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত দুটি প্রাইভেট কার জব্দ করা হয়।

আজ দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশালের গৌরনদী উপজেলার মহিলারা ইউনিয়নের বিল্লু গ্রামের মৃত আজহার হাওলাদারের ছেলে মো. আব্দুল আলীম (৩৭), একই উপজেলার মধ্য হুসনাবাজ এলাকার হাওলাদার বাড়ির মো. আরজ আলীর ছেলে মো. ইলিয়াছ (৩৭) ও পিরোজপুরের নাজিরপুর উপজেলার ছোট আমতলা এলাকার দেলোয়ার হোসেন মাঝির বাড়ির মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. মিজানুর রহমান মিরাজ (৪০)।

সিএমপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার দুপুরে কলেজ বাজারের ভাই ভাই মার্কেটসংলগ্ন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে কক্সবাজার থেকে আসা একটি প্রাইভেট কার থামানোর সংকেত দেয় পুলিশ। পরে গাড়িটির চালক মো. আব্দুল আলীমকে আটক করা হয়।

পরে গাড়ির পেছনের অংশে থাকা একটি লাগেজ তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো পাঁচটি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটে মোট ৫০ হাজার পিস ইয়াবা ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল আলীম পুলিশকে জানান, উদ্ধার ইয়াবার মালিক ও তার সহযোগীরা আরেকটি প্রাইভেট কারে করে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই স্থানে আবারও চেকপোস্ট অভিযান চালায় ডিবি পুলিশ। পরে বিকেল তিনটার দিকে আরেকটি প্রাইভেট কার আটক করা হয়।

সিএমপির সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ জানান, গ্রেপ্তার মিজানুর রহমান মিরাজ ও ইলিয়াছের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে এবং গ্রেপ্তার তিন আসামির বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিপুল পরিমাণ মাদকসহ দুইজন গ্রেফতার

» যুবককে নৃশংসভাবে গলা কেটে ও কুপিয়ে হত্যা

» হঠাৎ ডেটিং অ্যাপে হৃতিক, সাবার সঙ্গে প্রেম ভাঙার গুঞ্জন

» অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

» যুক্তরাষ্ট্রে ঝড় ও বন্যায় পাঁচ জনের প্রাণহানি

» কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

» রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র বাছাই আজ

» আজ রবিবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» আড়াই ঘণ্টা পর সচল এসএমডব্লিউ-৫, কেটে গেল বড় ইন্টারনেট বিপর্যয়ের শঙ্কা

» সবার সহযোগিতায় পরিচ্ছন্ন আধুনিক নগরী গড়ে তুলবো : ডিএনসিসি প্রশাসক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলীতে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত দুটি প্রাইভেট কার জব্দ করা হয়।

আজ দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশালের গৌরনদী উপজেলার মহিলারা ইউনিয়নের বিল্লু গ্রামের মৃত আজহার হাওলাদারের ছেলে মো. আব্দুল আলীম (৩৭), একই উপজেলার মধ্য হুসনাবাজ এলাকার হাওলাদার বাড়ির মো. আরজ আলীর ছেলে মো. ইলিয়াছ (৩৭) ও পিরোজপুরের নাজিরপুর উপজেলার ছোট আমতলা এলাকার দেলোয়ার হোসেন মাঝির বাড়ির মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. মিজানুর রহমান মিরাজ (৪০)।

সিএমপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার দুপুরে কলেজ বাজারের ভাই ভাই মার্কেটসংলগ্ন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে কক্সবাজার থেকে আসা একটি প্রাইভেট কার থামানোর সংকেত দেয় পুলিশ। পরে গাড়িটির চালক মো. আব্দুল আলীমকে আটক করা হয়।

পরে গাড়ির পেছনের অংশে থাকা একটি লাগেজ তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো পাঁচটি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটে মোট ৫০ হাজার পিস ইয়াবা ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল আলীম পুলিশকে জানান, উদ্ধার ইয়াবার মালিক ও তার সহযোগীরা আরেকটি প্রাইভেট কারে করে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই স্থানে আবারও চেকপোস্ট অভিযান চালায় ডিবি পুলিশ। পরে বিকেল তিনটার দিকে আরেকটি প্রাইভেট কার আটক করা হয়।

সিএমপির সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ জানান, গ্রেপ্তার মিজানুর রহমান মিরাজ ও ইলিয়াছের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে এবং গ্রেপ্তার তিন আসামির বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com