কোলেস্টেরল কমানোর ওষুধ খেলে কি হৃদরোগের আশঙ্কা কমে?

ছবি সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক :কোলেস্টেরলের মাত্রার সঙ্গে সরাসরি সংযোগ রয়েছে হৃদরোগের। বিশেষত খারাপ কোলেস্টেরল বা এলডিএল কোলেস্টেরলের মাত্রা বাড়লে হার্টের নানা সমস্যা বাড়তে পারে। এমন কথা অনেক দিন ধরেই বলে আসছেন বিজ্ঞানী ও চিকিৎসকরা। আর একারণেই হৃদরোগের আশঙ্কা কমাতে চিকিৎসকরা কোলেস্টেরলের মাত্রা কমানোর ওষুধ দেন।

প্রশ্ন হচ্ছে, কোলেস্টেরল কমানোর ওষুধ খেলে কি হৃদরোগের আশঙ্কা কমে? কী বলছে গবেষণা?

RCSI University of Medicine and Health Sciences সম্প্রতি একটি গবেষণাপত্র প্রকাশ করেছে। এটি ছাপা হয়েছে জামা ইন্টার্নাল মেডিসিন নামক জার্নালে। সেখানে স্টেটিনস (Statins) জাতীয় ওষুধের সঙ্গে হৃদরোগের সম্পর্কের কথা উল্লেখ করা হয়েছে।

Statins কীসের ওষুধ?

LDL-C বা ‘খারাপ’ কোলেস্টেরলের মাত্রা যাঁদের শরীরে বেশি থাকে, তাঁদের হৃদরোগের আশঙ্কা বাড়ে। তাই চিকিৎসকরা তাঁদের কোলেস্টেরলের মাত্রা কমানোর ওষুধ দেন। সেই হিসাবে সবচেয়ে বেশি ব্যবহৃত হওয়া ওষুধ হল এই Statins।

যাদের শরীরে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে তাদের হৃদরোগের আশঙ্কা বেশি থাকে। তাই চিকিৎসকরা তাদের কোলেস্টেরলের মাত্রা কমানোর ওষুধ দেন। এক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত ওষুধ স্টেটিনস।

স্টেটিনস কি হৃদরোগের ঝুঁকি কমায়?

এর আগে বেশিরভাগ গবেষণাতেই বলা হয়েছে, এই স্টেটিনস প্রয়োগের ফলে হৃদরোগের আশঙ্কা অনেকাংশে কমে। এই কারণেই এজাতীয় ওষুধের ব্যবহার তীব্রভাবে বেড়েছে বহু দেশেই। তবে নতুন গবেষণা বলছে ভিন্ন কথা।

সাম্প্রতিক গবেষণায় বিজ্ঞানীরা দেখেছেন, স্টেটিনস প্রয়োগের ফলে হৃদরোগের আশঙ্কা কমে যাচ্ছে— এমন কথা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ সবার ক্ষেত্রে একই ধরনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং এক এক জনের ক্ষেত্রে এক এক রকমের প্রভাব পড়ছে এর ফলে।

কোলেস্টেরলের ওষুধ খেয়ে হৃদরোগের আশঙ্কা কমানোর এত দিনের পদ্ধতিতে আদৌ ঠিক কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছে নতুন এই গবেষণা। আগামী দিনে এই বিষয়ে আরও স্বচ্ছ ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট গবেষকরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» শ্রীপুরে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, যাত্রীদের দুর্ভোগ

» টিভি ধারাবাহিকে কোয়েল

» গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি

» ৮ দাবি নিয়ে ইবি ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন

» শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

» দেড় মাস পর জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস সরবরাহ

» ১৭ বছরে সাড়ে ৪ হাজার বিএনপি নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী

» আসিফের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, দুদক প্রয়োজনে বিদেশে তথ্য চেয়ে চিঠি দেবে: দুদক সচিব

» প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন আগামীকাল

» রাজনৈতিক দলকে নিজেদের সংস্কার করতে হবে: ইফতেখারুজ্জামান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কোলেস্টেরল কমানোর ওষুধ খেলে কি হৃদরোগের আশঙ্কা কমে?

ছবি সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক :কোলেস্টেরলের মাত্রার সঙ্গে সরাসরি সংযোগ রয়েছে হৃদরোগের। বিশেষত খারাপ কোলেস্টেরল বা এলডিএল কোলেস্টেরলের মাত্রা বাড়লে হার্টের নানা সমস্যা বাড়তে পারে। এমন কথা অনেক দিন ধরেই বলে আসছেন বিজ্ঞানী ও চিকিৎসকরা। আর একারণেই হৃদরোগের আশঙ্কা কমাতে চিকিৎসকরা কোলেস্টেরলের মাত্রা কমানোর ওষুধ দেন।

প্রশ্ন হচ্ছে, কোলেস্টেরল কমানোর ওষুধ খেলে কি হৃদরোগের আশঙ্কা কমে? কী বলছে গবেষণা?

RCSI University of Medicine and Health Sciences সম্প্রতি একটি গবেষণাপত্র প্রকাশ করেছে। এটি ছাপা হয়েছে জামা ইন্টার্নাল মেডিসিন নামক জার্নালে। সেখানে স্টেটিনস (Statins) জাতীয় ওষুধের সঙ্গে হৃদরোগের সম্পর্কের কথা উল্লেখ করা হয়েছে।

Statins কীসের ওষুধ?

LDL-C বা ‘খারাপ’ কোলেস্টেরলের মাত্রা যাঁদের শরীরে বেশি থাকে, তাঁদের হৃদরোগের আশঙ্কা বাড়ে। তাই চিকিৎসকরা তাঁদের কোলেস্টেরলের মাত্রা কমানোর ওষুধ দেন। সেই হিসাবে সবচেয়ে বেশি ব্যবহৃত হওয়া ওষুধ হল এই Statins।

যাদের শরীরে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে তাদের হৃদরোগের আশঙ্কা বেশি থাকে। তাই চিকিৎসকরা তাদের কোলেস্টেরলের মাত্রা কমানোর ওষুধ দেন। এক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত ওষুধ স্টেটিনস।

স্টেটিনস কি হৃদরোগের ঝুঁকি কমায়?

এর আগে বেশিরভাগ গবেষণাতেই বলা হয়েছে, এই স্টেটিনস প্রয়োগের ফলে হৃদরোগের আশঙ্কা অনেকাংশে কমে। এই কারণেই এজাতীয় ওষুধের ব্যবহার তীব্রভাবে বেড়েছে বহু দেশেই। তবে নতুন গবেষণা বলছে ভিন্ন কথা।

সাম্প্রতিক গবেষণায় বিজ্ঞানীরা দেখেছেন, স্টেটিনস প্রয়োগের ফলে হৃদরোগের আশঙ্কা কমে যাচ্ছে— এমন কথা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ সবার ক্ষেত্রে একই ধরনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং এক এক জনের ক্ষেত্রে এক এক রকমের প্রভাব পড়ছে এর ফলে।

কোলেস্টেরলের ওষুধ খেয়ে হৃদরোগের আশঙ্কা কমানোর এত দিনের পদ্ধতিতে আদৌ ঠিক কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছে নতুন এই গবেষণা। আগামী দিনে এই বিষয়ে আরও স্বচ্ছ ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট গবেষকরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com