বাংলাদেশের প্রতি অব্যাহত সমর্থন-সংহতি পুনর্ব্যক্ত জাতিসংঘ মহাসচিবের

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতির আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে এ কথা জানান জাতিসংঘের মহাসচিব।

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে গুতেরেস নবগঠিত বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানান। একই সঙ্গে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মানবিক ভূমিকারও প্রশংসা করেন।

বৈঠকে বৈশ্বিক নানা ইস্যু নিয়েও আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী চলমান বিশ্বব্যাপী তেল সংকটের প্রভাব তুলে ধরে বলেন, এতে উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিশেষ করে দরিদ্র দেশগুলোর ওপর এর প্রভাব অসমভাবে পড়ছে।

এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের মহাসচিবকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। গুতেরেস আমন্ত্রণটি সানন্দে গ্রহণ করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠক শেষে উভয় পক্ষ, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা ও টেকসই উন্নয়ন এগিয়ে নিতে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতা নিহত

» সবজির বিক্রি কম, দামও বেশি

» জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারা জাতির জন্য হতাশাজনক হবে

» বিকালে বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

» জুলাই সনদ বাস্তবায়ন না হলে সংসদে থেকেই বিরোধিতা করবে জামায়াত: সাইফুল আলম

» ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু

» স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে জখম

» প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মালাইকা, জানালেন সম্পর্কে জড়ানোর ‘শর্ত’

» চাহিদার বেশি তেল নেবেন না, ব্ল্যাক মার্কেটিংয়ের সুযোগ দেবেন না: বিদ্যুৎমন্ত্রী

» কোনো প্রভু নয়, আমরা বন্ধুতে বিশ্বাস করি : ভূমিমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাংলাদেশের প্রতি অব্যাহত সমর্থন-সংহতি পুনর্ব্যক্ত জাতিসংঘ মহাসচিবের

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতির আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে এ কথা জানান জাতিসংঘের মহাসচিব।

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে গুতেরেস নবগঠিত বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানান। একই সঙ্গে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মানবিক ভূমিকারও প্রশংসা করেন।

বৈঠকে বৈশ্বিক নানা ইস্যু নিয়েও আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী চলমান বিশ্বব্যাপী তেল সংকটের প্রভাব তুলে ধরে বলেন, এতে উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিশেষ করে দরিদ্র দেশগুলোর ওপর এর প্রভাব অসমভাবে পড়ছে।

এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের মহাসচিবকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। গুতেরেস আমন্ত্রণটি সানন্দে গ্রহণ করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠক শেষে উভয় পক্ষ, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা ও টেকসই উন্নয়ন এগিয়ে নিতে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com