সিডনিতে নিহতদের স্মরণে বাংলাদেশি কমিউনিটির মোমবাতি প্রজ্বলন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ার সিডনির ক্যাম্বেলটাউনে ঘটে যাওয়া মর্মান্তিক হত্যাকাণ্ডে নিহতদের স্মরণে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সংহতি জানিয়ে মোমবাতি প্রজ্বলন ও নীরব প্রার্থনা কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশি কমিউনিটি আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

শনিবার (২৩ মে) সন্ধ্যায় অস্ট্রেলিয়ার ক্যাম্পবেলটাউনের ইঙ্গেলবার্ন লাইব্রেরি সংলগ্ন হ্যালিনন পার্কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিকেল ৫টায় মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে বিকেল ৫টা ৩০ মিনিটে এক মিনিট নীরবতা পালন এবং বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেল এমপি ডেভিড মনক্রিফ, ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর এলিজা আজাদ রহমান এবং কাউন্সিলর আশিকুর রহমান অ্যাশ। এছাড়া লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, সাম্প্রতিক এই নৃশংস ঘটনা পুরো বাংলাদেশি কমিউনিটিকে গভীরভাবে নাড়া দিয়েছে। তারা মানবতা, পারিবারিক মূল্যবোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

আয়োজকরা জানান, এই কঠিন সময়ে আমরা সবাই একতাবদ্ধ আছি। নীরব প্রার্থনা, সহমর্মিতা ও মানবতার বন্ধনে সবাই শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে চাই।

উল্লেখ্য, সম্প্রতি ৪৭ বছর বয়সি এক ব্যক্তি তার স্ত্রী ও দুই সন্তানকে ছুরিকাঘাতে হত্যা করার পর নিজেই পুলিশকে খবর দিয়েছেন বলে জানা গেছে। সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জামালপুরে ব্রহ্মপুত্র নদে ভ্রাম্যমান আদালতে অভিযান, চায়না রিং জাল জব্দ

» বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়েও কাঁকড়া আহরণ ১৭০ কেজি কাঁকড়া, চার নৌকা ও বিপুল সরঞ্জাম জব্দ

» সংবর্ধিত হলেন সাবেক এমপি লালু ও প্রশাসক জাকির দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও বৃক্ষ রোপণ

» দৈনন্দিন ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দিচ্ছে ভিভো ওয়াই৫০০

» জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ

» ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের কর্মীদের এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

» জামালপুরে আড়াইশ অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত

» দেশের মানুষকে ভয় দেখানো যাবে না: ব্যারিস্টার ফুয়াদ

» যে কোনো সময় হরতাল-অবরোধের মতো কর্মসূচি দেওয়ার প্রস্তুতি রয়েছে: নাহিদ

» আ.লীগের স্বাভাবিক মৃত্যু হয়েছে: অলি আহমদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সিডনিতে নিহতদের স্মরণে বাংলাদেশি কমিউনিটির মোমবাতি প্রজ্বলন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ার সিডনির ক্যাম্বেলটাউনে ঘটে যাওয়া মর্মান্তিক হত্যাকাণ্ডে নিহতদের স্মরণে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সংহতি জানিয়ে মোমবাতি প্রজ্বলন ও নীরব প্রার্থনা কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশি কমিউনিটি আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

শনিবার (২৩ মে) সন্ধ্যায় অস্ট্রেলিয়ার ক্যাম্পবেলটাউনের ইঙ্গেলবার্ন লাইব্রেরি সংলগ্ন হ্যালিনন পার্কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিকেল ৫টায় মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে বিকেল ৫টা ৩০ মিনিটে এক মিনিট নীরবতা পালন এবং বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেল এমপি ডেভিড মনক্রিফ, ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর এলিজা আজাদ রহমান এবং কাউন্সিলর আশিকুর রহমান অ্যাশ। এছাড়া লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, সাম্প্রতিক এই নৃশংস ঘটনা পুরো বাংলাদেশি কমিউনিটিকে গভীরভাবে নাড়া দিয়েছে। তারা মানবতা, পারিবারিক মূল্যবোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

আয়োজকরা জানান, এই কঠিন সময়ে আমরা সবাই একতাবদ্ধ আছি। নীরব প্রার্থনা, সহমর্মিতা ও মানবতার বন্ধনে সবাই শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে চাই।

উল্লেখ্য, সম্প্রতি ৪৭ বছর বয়সি এক ব্যক্তি তার স্ত্রী ও দুই সন্তানকে ছুরিকাঘাতে হত্যা করার পর নিজেই পুলিশকে খবর দিয়েছেন বলে জানা গেছে। সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com