রামিসা হত্যার বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করছে কিছু রাজনৈতিক দল: পানিসম্পদমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচার এখন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু কিছু রাজনৈতিক দল এই প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

আজ শনিবার (২৩ মে) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনাসভায় এ কথা বলেন তিনি। জাতীয় নদী দিবসে জনসম্পৃক্ত নদী ব্যবস্থাপনা নিয়ে নোঙর ট্রাস্ট নামের একটি সংগঠন এই আলোচনার আয়োজন করে।

এ সময় মন্ত্রী বলেন, কিছু রাজনৈতিক দল এই প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। এটা নিয়ে যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে, যেসব কথা বলা হচ্ছে, মব করা হচ্ছে, তা একটা বিরোধী দলের কাছে সরকার প্রত্যাশা করে না।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া সরকার মেনে নেবে না। ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলার ঘটনা নিয়ে এ্যানি বলেন, ঝিনাইদহে যে নাসীরুদ্দীন পাটোয়ারী গেলেন, তার মাঝে কি কোনো শালীনতা আছে? তারা সেখানে অস্ত্রশস্ত্র নিয়ে গেছে। এসব কি মানুষ মেনে নেবে?

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে মন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা কোন প্রক্রিয়ায় করা হবে তার ওপর বিশেষজ্ঞ মতামত পেয়েই সরকার কাজ করবে। সে লক্ষ্যে কাজ চলছে।

তিস্তা মহাপরিকল্পনাকে বাস্তবায়ন করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

» শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি ব্রাজিল হারবে?

» এআই কি সত্যি কেনাকাটা ও ভ্রমণের বুকিং করতে পারে?

» ধনে পাতা খান নিয়মিত, জানেন কী হবে?

» বুকে ব্যথা নিয়ে কিছু কথা

» ইরানের পক্ষে যুদ্ধে নামা থেকে এরদোয়ানকে আটকান ট্রাম্প!

» সম্প্রীতির বন্ধনে সদ্বীপ পৌরসভার বনভোজন

» দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস

» টানা ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

» ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে ছাত্রদল নেতা গুলিবিদ্ধ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রামিসা হত্যার বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করছে কিছু রাজনৈতিক দল: পানিসম্পদমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচার এখন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু কিছু রাজনৈতিক দল এই প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

আজ শনিবার (২৩ মে) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনাসভায় এ কথা বলেন তিনি। জাতীয় নদী দিবসে জনসম্পৃক্ত নদী ব্যবস্থাপনা নিয়ে নোঙর ট্রাস্ট নামের একটি সংগঠন এই আলোচনার আয়োজন করে।

এ সময় মন্ত্রী বলেন, কিছু রাজনৈতিক দল এই প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। এটা নিয়ে যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে, যেসব কথা বলা হচ্ছে, মব করা হচ্ছে, তা একটা বিরোধী দলের কাছে সরকার প্রত্যাশা করে না।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া সরকার মেনে নেবে না। ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলার ঘটনা নিয়ে এ্যানি বলেন, ঝিনাইদহে যে নাসীরুদ্দীন পাটোয়ারী গেলেন, তার মাঝে কি কোনো শালীনতা আছে? তারা সেখানে অস্ত্রশস্ত্র নিয়ে গেছে। এসব কি মানুষ মেনে নেবে?

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে মন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা কোন প্রক্রিয়ায় করা হবে তার ওপর বিশেষজ্ঞ মতামত পেয়েই সরকার কাজ করবে। সে লক্ষ্যে কাজ চলছে।

তিস্তা মহাপরিকল্পনাকে বাস্তবায়ন করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com