তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল, সুখী সমৃদ্ধ দেশ গড়বেন তিনি : মির্জা ফখরুল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি দেশের মানুষ আস্থাশীল মন্তব্য করে দলটির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি (তারেক রহমান) সুখী সমৃদ্ধ দেশ গড়বেন।

বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।

আজ আমরা অত্যন্ত সাহসী বোধ করছি মন্তব্য করে মির্জা ফখরুল আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান নির্বাচনে জয়ী হয়ে আমাদের নেতৃত্ব দিচ্ছেন। নতুন একটি বাংলাদেশ গড়ার শপথ আমরা নিয়েছি। আমরা সেই লক্ষ্যে আগামীর দিনগুলোতে বাংলাদেশকে একটি সত্যিকার অর্থেই সুখী-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে কাজ করব। তারেক রহমানের প্রতি দেশের মানুষ আস্থাশীল। তিনি সুখী সমৃদ্ধ দেশ গড়বেন।

মহান স্বাধীনতা দিবসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে স্মরণ করে তিনি বলেন, স্বাধীনতা দিবসে প্রথমেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছি যার আহ্বানে সকলে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেই সঙ্গে স্মরণ করছি দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়াকে, যিনি সেই শুরু থেকে গণতন্ত্রের পক্ষে লড়াই করেছেন।

তিনি বলেন, গত ১৫-১৬ বছর ফ্যাসিস্টের জাতাকলে গণতন্ত্র চাপা পড়েছিল, তখন লড়াই করেছে দেশের মানুষ। ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিতাড়িত হয়েছে ফ্যাসিস্ট সরকার।

‘আজ একটা ভিন্ন পরিবেশে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করছি। আজকে সম্পূর্ণ ফ্যাসিস্ট মুক্ত পরিবেশে স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে। আজকে একটাই দুঃখ স্বাধীনতার আরেকজন নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই- বলেও যোগ করেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, তারেক রহমানের নতুন চিন্তাধারার ফসল হলো ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড। প্রধানমন্ত্রী যে কথা দিয়েছেন সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। তারেক রহমানের প্রতি দেশের মানুষ আস্থাশীল। সুখী সমৃদ্ধ দেশ গড়বেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ভালো মা হতে আধ্যাত্মিক গুরুর শরণাপন্ন আলিয়া ভাট!

» জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি কৃষিতে বিপ্লব এনেছে: প্রতিমন্ত্রী অমিত

» এবার বাড়ল সোনার দাম

» র‍্যাব সদস্য হত্যা মামলায় তিনজন গ্রেপ্তার

» ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-মোদি ফোনালাপ, ছিলেন ইলেন মাস্কও

» ছিনতাই কাজে জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তি গ্রেফতার

» ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘বিজলী’

» ভারত সীমান্তে পাচারের সময় বিপুল পরিমাণ রসুন ও পুদিনা সিরাপ জব্দ

» স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী দিলারা হাফিজের ইন্তেকাল

» ৫৩৬ শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ মশকনিধন অভিযান শুরু করল ডিএনসিসি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল, সুখী সমৃদ্ধ দেশ গড়বেন তিনি : মির্জা ফখরুল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি দেশের মানুষ আস্থাশীল মন্তব্য করে দলটির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি (তারেক রহমান) সুখী সমৃদ্ধ দেশ গড়বেন।

বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।

আজ আমরা অত্যন্ত সাহসী বোধ করছি মন্তব্য করে মির্জা ফখরুল আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান নির্বাচনে জয়ী হয়ে আমাদের নেতৃত্ব দিচ্ছেন। নতুন একটি বাংলাদেশ গড়ার শপথ আমরা নিয়েছি। আমরা সেই লক্ষ্যে আগামীর দিনগুলোতে বাংলাদেশকে একটি সত্যিকার অর্থেই সুখী-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে কাজ করব। তারেক রহমানের প্রতি দেশের মানুষ আস্থাশীল। তিনি সুখী সমৃদ্ধ দেশ গড়বেন।

মহান স্বাধীনতা দিবসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে স্মরণ করে তিনি বলেন, স্বাধীনতা দিবসে প্রথমেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছি যার আহ্বানে সকলে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেই সঙ্গে স্মরণ করছি দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়াকে, যিনি সেই শুরু থেকে গণতন্ত্রের পক্ষে লড়াই করেছেন।

তিনি বলেন, গত ১৫-১৬ বছর ফ্যাসিস্টের জাতাকলে গণতন্ত্র চাপা পড়েছিল, তখন লড়াই করেছে দেশের মানুষ। ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিতাড়িত হয়েছে ফ্যাসিস্ট সরকার।

‘আজ একটা ভিন্ন পরিবেশে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করছি। আজকে সম্পূর্ণ ফ্যাসিস্ট মুক্ত পরিবেশে স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে। আজকে একটাই দুঃখ স্বাধীনতার আরেকজন নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই- বলেও যোগ করেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, তারেক রহমানের নতুন চিন্তাধারার ফসল হলো ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড। প্রধানমন্ত্রী যে কথা দিয়েছেন সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। তারেক রহমানের প্রতি দেশের মানুষ আস্থাশীল। সুখী সমৃদ্ধ দেশ গড়বেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com