তিন মণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

‎ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জে র‍্যাব-১১ এর পৃথক মাদকবিরোধী অভিযানে ১১৯ কেজি গাঁজা, ৮ বোতল ফেনসিডিল উদ্ধার এবং দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়। ‎শুক্রবার  রাতে র‍্যাব-১১ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান।

গ্রেফতারকৃতরা হলেন, ফতুল্লার শৈলকুড়া এলাকার শাহাবুদ্দিন (৪২) এবং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পূর্ব কাশিপুর এলাকার সুমন মিয়া (৩৫)।

‎র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ‎শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ফতুল্লা থানার উত্তর ভুইঘর গিরিধারা এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব-১১ এর একটি আভিযানিক দল। এসময় ৬৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

‎র‍্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজার বড় চালান সংগ্রহ করে অভিনব কৌশলে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।

‎অন্যদিকে, একইদিন রাত ৯টার দিকে বন্দরের মদনপুর আন্দিরপাড় এলাকায় পৃথক আরেকটি অভিযান চালিয়ে ৫১ কেজি গাঁজা ও ৮ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

‎র‍্যাব-১১ এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান জানান, গ্রেফতারদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া উদ্ধার হওয়া পরিত্যক্ত মাদকদ্রব্য বন্দর থানায় হস্তান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রুই বেশি ভয়ংকর: মিয়া গোলাম পরওয়ার

» আ.লীগ ও বিএনপির বিরুদ্ধে সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে: ১১ দলের সমাবেশে নাহিদ

» বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির

» সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মহানগরী দক্ষিণ জামায়াতের দুঃখ প্রকাশ

» তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র-আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি

» ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

» বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে জন্মদিনে বিজয়কে রোমান্টিক শুভেচ্ছাবার্তা তৃষার

» ১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা

» কোনো রোগী যেন চিকিৎসার অভাবে দুর্ভোগে না পড়ে : সমাজকল্যাণ মন্ত্রী

» প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

তিন মণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

‎ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জে র‍্যাব-১১ এর পৃথক মাদকবিরোধী অভিযানে ১১৯ কেজি গাঁজা, ৮ বোতল ফেনসিডিল উদ্ধার এবং দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়। ‎শুক্রবার  রাতে র‍্যাব-১১ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান।

গ্রেফতারকৃতরা হলেন, ফতুল্লার শৈলকুড়া এলাকার শাহাবুদ্দিন (৪২) এবং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পূর্ব কাশিপুর এলাকার সুমন মিয়া (৩৫)।

‎র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ‎শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ফতুল্লা থানার উত্তর ভুইঘর গিরিধারা এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব-১১ এর একটি আভিযানিক দল। এসময় ৬৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

‎র‍্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজার বড় চালান সংগ্রহ করে অভিনব কৌশলে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।

‎অন্যদিকে, একইদিন রাত ৯টার দিকে বন্দরের মদনপুর আন্দিরপাড় এলাকায় পৃথক আরেকটি অভিযান চালিয়ে ৫১ কেজি গাঁজা ও ৮ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

‎র‍্যাব-১১ এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান জানান, গ্রেফতারদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া উদ্ধার হওয়া পরিত্যক্ত মাদকদ্রব্য বন্দর থানায় হস্তান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com