কোস্ট গার্ডের অভিযানে ২১ জেলে উদ্ধার, অস্ত্র-গুলি জব্দ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধের ঘটনায় জিম্মি থাকা ২১ জেলেকে উদ্ধার করা হয়েছে। এ সময় দস্যুদের ফেলে যাওয়া অস্ত্র ও গুলিও জব্দ করা হয়।

কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, মুক্তিপণের দাবিতে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে যাওয়া জেলেদের অপহরণ করে বড় জাহাঙ্গীর ও দয়াল বাহিনী। এর মধ্যে জাহাঙ্গীর বাহিনী ১১ জন এবং দয়াল বাহিনী ১০ জন জেলেকে জিম্মি করে রাখে।

তিনি আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৫টার দিকে সুন্দরবনের শিবসা নদীর বড় দুধমুখ খালে জাহাঙ্গীর বাহিনীর আস্তানায় অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় বাহিনীটি। এক পর্যায়ে দস্যুরা পিছু হটে বনের গভীরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১টি একনলা বন্দুক, ৫ রাউন্ড তাজা গুলি ও ১ রাউন্ড ফাঁকা গুলি উদ্ধার করা হয় এবং জাহাঙ্গীর বাহিনীর কাছ থেকে ১১ জেলেকে মুক্ত করা হয়। অন্যদিকে, সুন্দরবনের আন্ধারমানিকের টোটা ও কেওড়াতলা খালে দয়াল বাহিনীর আস্তানায় পৃথক অভিযান চালানো হয়। এসময় দস্যুরা পালিয়ে গেলে সেখান থেকে আরও ১০ জেলেকে উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন,  উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রাথমিক শিক্ষায় সহযোগিতা-মানোন্নয়ন নিয়ে আলোচনা

» যেখানেই যাই, সবাই ‘সায়রা’ বলে ডাকে: সুনেরাহ

» রামিসা হত্যার রায়ে সন্তুষ্টি প্রকাশ আসামিপক্ষের আইনজীবীর

» বিসিবি নির্বাচনে ভোট দিলেন তামিম

» রামিসা হত্যার রায় তিন মাসের মধ্যে কার্যকর সম্ভব : আইনমন্ত্রী

» ইবোলা আতঙ্কে তিন দেশের যাত্রী প্রবেশ বন্ধ করল আমিরাত

» ব্যাংকখাতে সুশাসন নিশ্চিতে সংস্কার কমিশন গঠন করবে সরকার : তথ্যমন্ত্রী

» রামিসা হত্যা মামলার রায় বিচারিক প্রক্রিয়ায় মাইলফলক : অ্যাটর্নি জেনারেল

» গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

» ফাঁসির রায় শুনে যা বললেন রামিসার বাবা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কোস্ট গার্ডের অভিযানে ২১ জেলে উদ্ধার, অস্ত্র-গুলি জব্দ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধের ঘটনায় জিম্মি থাকা ২১ জেলেকে উদ্ধার করা হয়েছে। এ সময় দস্যুদের ফেলে যাওয়া অস্ত্র ও গুলিও জব্দ করা হয়।

কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, মুক্তিপণের দাবিতে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে যাওয়া জেলেদের অপহরণ করে বড় জাহাঙ্গীর ও দয়াল বাহিনী। এর মধ্যে জাহাঙ্গীর বাহিনী ১১ জন এবং দয়াল বাহিনী ১০ জন জেলেকে জিম্মি করে রাখে।

তিনি আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৫টার দিকে সুন্দরবনের শিবসা নদীর বড় দুধমুখ খালে জাহাঙ্গীর বাহিনীর আস্তানায় অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় বাহিনীটি। এক পর্যায়ে দস্যুরা পিছু হটে বনের গভীরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১টি একনলা বন্দুক, ৫ রাউন্ড তাজা গুলি ও ১ রাউন্ড ফাঁকা গুলি উদ্ধার করা হয় এবং জাহাঙ্গীর বাহিনীর কাছ থেকে ১১ জেলেকে মুক্ত করা হয়। অন্যদিকে, সুন্দরবনের আন্ধারমানিকের টোটা ও কেওড়াতলা খালে দয়াল বাহিনীর আস্তানায় পৃথক অভিযান চালানো হয়। এসময় দস্যুরা পালিয়ে গেলে সেখান থেকে আরও ১০ জেলেকে উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন,  উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com