হজে গিয়ে এখন পর্যন্ত ২১ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ২১ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৫ জন পুরুষ এবং ৬ জন নারী রয়েছেন।

আজ শুক্রবার (২২ মে) মক্কার বাংলাদেশ হজ অফিস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

হজ অফিস সূত্রে জানা গেছে, নতুন করে মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে সুলতানা চৌধুরী (৭৯) নামে এক নারী মক্কায় স্বাভাবিকভাবে মারা গেছেন। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা। বাকি দুজন মদিনায় স্বাভাবিকভাবে মারা গেছেন।

তারা হলেন—সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বাসিন্দা মো. জাকির হোসেন (৬২) এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাসিন্দা মো. কামাল হোসাইন (৬১)।

এদিকে, সরকারি বুলেটিনের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত মোট ৭৭ হাজার ৪৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭২ হাজার ৯৬৮ জন। মোট ১৯৯টি ফ্লাইটে তারা সৌদি আরবের জেদ্দা, মক্কা ও মদিনায় পৌঁছান।

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হাজিদের স্বাস্থ্য ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে আইটি ও হেল্পডেস্কের কার্যক্রম পুরোদমে চলছে। মক্কা ও মদিনায় স্থাপিত চিকিৎসা কেন্দ্র থেকে এখন পর্যন্ত ৪৩ হাজার ৪৪০টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে হজযাত্রীদের বিভিন্ন ধরনের ২০ হাজার ২৮৮টি ডিজিটাল সেবা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৬ মে (মঙ্গলবার) পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা (আরাফাহর ময়দানে অবস্থান) অনুষ্ঠিত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

» বালুবাহী ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত

» জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হয়নি: মন্ত্রী টুকু

» বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার : অর্থমন্ত্রী

» এআই কনটেন্ট শনাক্তে নতুন উদ্যোগ টিকটকের

» পাকা আমের সন্দেশ তৈরির রেসিপি জেনে নিন

» দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

» যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলায় নিহত ৮, মোট প্রাণহানি ৩৮

» আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনও সংস্কারের কথা বলিনি : মির্জা ফখরুল

» বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হজে গিয়ে এখন পর্যন্ত ২১ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ২১ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৫ জন পুরুষ এবং ৬ জন নারী রয়েছেন।

আজ শুক্রবার (২২ মে) মক্কার বাংলাদেশ হজ অফিস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

হজ অফিস সূত্রে জানা গেছে, নতুন করে মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে সুলতানা চৌধুরী (৭৯) নামে এক নারী মক্কায় স্বাভাবিকভাবে মারা গেছেন। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা। বাকি দুজন মদিনায় স্বাভাবিকভাবে মারা গেছেন।

তারা হলেন—সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বাসিন্দা মো. জাকির হোসেন (৬২) এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাসিন্দা মো. কামাল হোসাইন (৬১)।

এদিকে, সরকারি বুলেটিনের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত মোট ৭৭ হাজার ৪৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭২ হাজার ৯৬৮ জন। মোট ১৯৯টি ফ্লাইটে তারা সৌদি আরবের জেদ্দা, মক্কা ও মদিনায় পৌঁছান।

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হাজিদের স্বাস্থ্য ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে আইটি ও হেল্পডেস্কের কার্যক্রম পুরোদমে চলছে। মক্কা ও মদিনায় স্থাপিত চিকিৎসা কেন্দ্র থেকে এখন পর্যন্ত ৪৩ হাজার ৪৪০টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে হজযাত্রীদের বিভিন্ন ধরনের ২০ হাজার ২৮৮টি ডিজিটাল সেবা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৬ মে (মঙ্গলবার) পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা (আরাফাহর ময়দানে অবস্থান) অনুষ্ঠিত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com