অস্ত্র ও গুলিসহ আসামি গ্রেফতার

‎ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কক্সবাজার সদরে র‍্যাব-১৫ এর অভিযানে অস্ত্র ও গুলিসহ হত্যা ও মাদক মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংকরোড সংলগ্ন একটি বাসস্ট্যান্ড এলাকায় ‘মায়ের দোয়া হোটেল ও রেস্তোরাঁয় এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে গতকাল বিকেলে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানকালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আবুল কাশেম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং দুই রাউন্ড চায়না রাইফেলের তাজা গুলি উদ্ধার করা হয়।

আবুল কাশেম কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের উদ্দেশ্যে এগুলো বহন করছিলেন বলে স্বীকার করেছেন। এছাড়া তিনি এলাকায় অস্ত্রের ভয়ভীতি দেখানো, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথাও জানান।

র‍্যাব জানায়, তার বিরুদ্ধে হত্যা, মাদক ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিমানবন্দরে ৩০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ

» ড. ইউনূস ‘ডাস্টবিন’ সংস্কৃতি চালু করেছিলেন: আনিস আলমগীর

» হাদির খুনিদের ফেরাতে ১৫ দিনের আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

» ‘আমি কিন্তু আপনার মতো গোলরক্ষক ছিলাম’ আমিনুলকে জাইমা

» অস্ত্র-গুলিসহ ডাকাত ‘ছোট সুমন বাহিনী’র এক সদস্য আটক

» সাফারি পার্কে দর্শনার্থীদের ঢল

» মঙ্গলবার খুলছে অফিস-আদালত-ব্যাংক

» মধ্যপ্রাচ্যে সংঘাত শাহ আমানত বিমানবন্দরে আরও ৫ ফ্লাইট বাতিল

» ছুটিতে একঘেয়েমি দূর করার কিছু কার্যকর কৌশল

» ঈদের ছুটির আনন্দে শিশুর সুরক্ষা, যা জানা জরুরি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অস্ত্র ও গুলিসহ আসামি গ্রেফতার

‎ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কক্সবাজার সদরে র‍্যাব-১৫ এর অভিযানে অস্ত্র ও গুলিসহ হত্যা ও মাদক মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংকরোড সংলগ্ন একটি বাসস্ট্যান্ড এলাকায় ‘মায়ের দোয়া হোটেল ও রেস্তোরাঁয় এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে গতকাল বিকেলে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানকালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আবুল কাশেম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং দুই রাউন্ড চায়না রাইফেলের তাজা গুলি উদ্ধার করা হয়।

আবুল কাশেম কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের উদ্দেশ্যে এগুলো বহন করছিলেন বলে স্বীকার করেছেন। এছাড়া তিনি এলাকায় অস্ত্রের ভয়ভীতি দেখানো, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথাও জানান।

র‍্যাব জানায়, তার বিরুদ্ধে হত্যা, মাদক ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com