৬০ কেজি গাঁজা উদ্ধার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দিনাজপুরের চিরিরবন্দরে ৬০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি কাভার্ডভ্যান আটক করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) রাত সাড়ে ১১টায় দিনাজপুর সদর সার্কেল কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল হালিম।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল হালিম বলেন, বুধবার সকাল পৌনে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে চিরিরবন্দর থানা পুলিশের একটি দল মাঝিনা এলাকার চিবুক মন্দিরগামী সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় একটি কাভার্ডভ্যান (চট্টো মেট্রো-ড-১১-২৪১৫) চিরিরবন্দরের দিকে না গিয়ে বৈদেশীরহাটগামী সড়কের দিকে পালিয়ে যায়। পরে পুলিশ কাভার্ডভ্যানটিকে ধাওয়া করলে চালক ও হেলপার গাড়িটি ফেলে পালিয়ে যায়।

পরে কাভার্ডভ্যান তল্লাশি করে ৩টি বস্তায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা।

তিনি আরও জানান, কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে গাড়ির চালককে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে এবং আশা করা হচ্ছে, খুব শিগগিরই তাকে আটক করা যাবে। আসন্ন ঈদকে কেন্দ্র করে যাতে মাদকদ্রব্যের বিস্তার না ঘটে, সে জন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» যুবদল নেতা রাসু হত্যা মামলায় ১জন গ্রেফতার

» ৬০ কেজি গাঁজা উদ্ধার

» ঈদুল ফিতরের আগে দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম

» মেহেদি উৎসবে মেতেছেন দেব-রুক্মিণী

» চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে কঠিন লড়াই, যে যার সঙ্গে লড়বে

» যাত্রীবাহী ও তরমুজ বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৫জন আহত

» সংরক্ষিত নারী আসন: ৩৫ আসনের জন্য শুধু বিএনপিতেই জমা পড়েছে ৫০০ আবেদন

» আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল

» ঈদের আগে গ্রামে গরু জবাইকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

» ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার ধীরগতিতে চলছে যান চলাচল

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

৬০ কেজি গাঁজা উদ্ধার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দিনাজপুরের চিরিরবন্দরে ৬০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি কাভার্ডভ্যান আটক করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) রাত সাড়ে ১১টায় দিনাজপুর সদর সার্কেল কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল হালিম।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল হালিম বলেন, বুধবার সকাল পৌনে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে চিরিরবন্দর থানা পুলিশের একটি দল মাঝিনা এলাকার চিবুক মন্দিরগামী সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় একটি কাভার্ডভ্যান (চট্টো মেট্রো-ড-১১-২৪১৫) চিরিরবন্দরের দিকে না গিয়ে বৈদেশীরহাটগামী সড়কের দিকে পালিয়ে যায়। পরে পুলিশ কাভার্ডভ্যানটিকে ধাওয়া করলে চালক ও হেলপার গাড়িটি ফেলে পালিয়ে যায়।

পরে কাভার্ডভ্যান তল্লাশি করে ৩টি বস্তায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা।

তিনি আরও জানান, কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে গাড়ির চালককে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে এবং আশা করা হচ্ছে, খুব শিগগিরই তাকে আটক করা যাবে। আসন্ন ঈদকে কেন্দ্র করে যাতে মাদকদ্রব্যের বিস্তার না ঘটে, সে জন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com