সিডনিতে প্রাণবন্ত পহেলা বৈশাখ উদযাপন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সিডনিতে প্রবাসী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ভিকারুননিসা অ্যালামনাই অস্ট্রেলিয়ার (VAAUS) নিউ সাউথ ওয়েলস চ্যাপ্টার প্রথমবারের মতো আয়োজন করলো বর্ণিল বৈশাখ উৎসব ‘রঙে রঙে বৈশাখ’।

রবিবার (১৭ মে) অনুষ্ঠিত এ আয়োজনে প্রায় ৭৫ জন ভিকি ও তাদের পরিবারসহ দেড় শতাধিক মানুষ অংশ নেন।

সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর ছিল ‘Acknowledgement of Country’। প্রবাসের মাটিতে থেকেও পুরো আয়োজনজুড়ে যেন ফিরে এসেছিল বাংলাদেশের চিরচেনা বৈশাখী আবহ, স্কুল জীবনের স্মৃতি আর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সেই প্রাণবন্ত দিনগুলো।

অনুষ্ঠানে ছিল গান, নৃত্য, কবিতা আবৃত্তি, গল্প বলা, আড্ডা ও শিশু-কিশোরদের অংশগ্রহণে নানা আনন্দঘন আয়োজন। বিশেষ আকর্ষণ ছিল “VAAUS বৈশাখী শোভাযাত্রা”, যেখানে অংশগ্রহণকারীরা বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী আবহকে নতুনভাবে উপভোগ করেন। আয়োজকদের ভাষায়, হাজার মাইল দূরে থেকেও যেন রমনার বটমূল আর মঙ্গল শোভাযাত্রার ঢাকের শব্দ হৃদয়ে অনুরণিত হয়েছে।

শিশুদের জন্য আয়োজন করা হয় এক ব্যতিক্রমী পরিবেশনা—‘ঠাকুরমার ঝুলি’। সংগঠনের উপদেষ্টা ও সাবেক সভাপতি ডা. সুরঞ্জনা জেনিফার রহমান ‘ঠাকুরমা’ চরিত্রে উপস্থিত হয়ে শিশুদের গল্প ও চমকে ভরিয়ে দেন। পুরো আয়োজনটি পরিচয় করিয়ে দেন ইসি সদস্য আদিবা ইসলাম।

অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করার জন্য সংগঠনের উপদেষ্টা ও সাবেক সভাপতি ডা. সুরঞ্জনা জেনিফার রহমান ও ডা. মাহবুবা খানম মুক্তা, VAAUS-এর ভাইস প্রেসিডেন্ট সাকিনা আক্তার এবং সাবরিন ফারুকী উসরি আপার প্রতি কৃতজ্ঞতা জানান নিউ সাউথ ওয়েলস স্টেট রিপ্রেজেন্টেটিভ রুমানা হায়দার।

তিনি বলেন, প্রথম আয়োজন হলেও এটি ছিল অত্যন্ত উষ্ণ, আন্তরিক ও পারিবারিক এক মিলনমেলা। এ আয়োজনের মাধ্যমে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য পৌঁছে দেওয়ার একটি ছোট কিন্তু অর্থবহ প্রয়াস নেওয়া হয়েছে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল রিকশা-থিমের ফটোবুথ, যা উপস্থিত সবার মাঝে নস্টালজিয়া ছড়িয়ে দেয়। ফটোবুথের সৃজনশীল পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য কানিতাজ ইভেন্ট সলিউশনস এবং দিনের স্মরণীয় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেন ফটোলিয়াকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

খাবারের আয়োজনেও ছিল বৈশাখী আমেজ। সকালের নাশতা পরিবেশন করে রয়েল  প্ল্যাটার, দুপুরের খাবারের সহযোগী ছিল ভোজন রসিক এবং ঐতিহ্যবাহী পিঠা পরিবেশন করে শাপলা সুইটস। অনুষ্ঠানের থিম অনুযায়ী বিশেষ কেক তৈরি করে সুগার স্ক্যান্ডাল, যার নেতৃত্বে ছিলেন ভিকি অ্যালামনাই নাফিসা আফরিন।

আয়োজকরা জানান, এটি শুধু একটি অনুষ্ঠান ছিল না—বরং ছিল শেকড়ে ফেরার এক আবেগঘন প্রয়াস, বন্ধুত্বের পুনর্মিলনী এবং প্রজন্ম থেকে প্রজন্মে সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার এক আন্তরিক উদ্যোগ। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা ভিকারুননিসার চেতনার সেই পরিচিত স্লোগান আবারও উচ্চারণ করেন—“Start as Viqi, Stop at Nothing.” সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সিলেটে অনির্দিষ্টকাল পরিবহন ধর্মঘটের ডাক

» আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

» ক্যাপাসিটি চার্জের অপচয় বন্ধ করে বিদ্যুতের দাম কমানোর দাবি এবি পার্টির

» হাসপাতাল বন্ধ হোক আমরা চাই না, বললেন আদ্-দ্বীনে মারা যাওয়া এক শিশুর বাবা

» প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

» তিন দিনের সফরে কাল রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র

» দুদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রথম দিনেই যাবেন শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে

» ঢাবিকে ফোকাস কোচিং সেন্টার বানানোর অপচেষ্টা করছে ছাত্রশিবির: রাশেদ খাঁন

» ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৪ লাখ টাকা

» ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনে আইনের প্রয়োগ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সিডনিতে প্রাণবন্ত পহেলা বৈশাখ উদযাপন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সিডনিতে প্রবাসী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ভিকারুননিসা অ্যালামনাই অস্ট্রেলিয়ার (VAAUS) নিউ সাউথ ওয়েলস চ্যাপ্টার প্রথমবারের মতো আয়োজন করলো বর্ণিল বৈশাখ উৎসব ‘রঙে রঙে বৈশাখ’।

রবিবার (১৭ মে) অনুষ্ঠিত এ আয়োজনে প্রায় ৭৫ জন ভিকি ও তাদের পরিবারসহ দেড় শতাধিক মানুষ অংশ নেন।

সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর ছিল ‘Acknowledgement of Country’। প্রবাসের মাটিতে থেকেও পুরো আয়োজনজুড়ে যেন ফিরে এসেছিল বাংলাদেশের চিরচেনা বৈশাখী আবহ, স্কুল জীবনের স্মৃতি আর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সেই প্রাণবন্ত দিনগুলো।

অনুষ্ঠানে ছিল গান, নৃত্য, কবিতা আবৃত্তি, গল্প বলা, আড্ডা ও শিশু-কিশোরদের অংশগ্রহণে নানা আনন্দঘন আয়োজন। বিশেষ আকর্ষণ ছিল “VAAUS বৈশাখী শোভাযাত্রা”, যেখানে অংশগ্রহণকারীরা বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী আবহকে নতুনভাবে উপভোগ করেন। আয়োজকদের ভাষায়, হাজার মাইল দূরে থেকেও যেন রমনার বটমূল আর মঙ্গল শোভাযাত্রার ঢাকের শব্দ হৃদয়ে অনুরণিত হয়েছে।

শিশুদের জন্য আয়োজন করা হয় এক ব্যতিক্রমী পরিবেশনা—‘ঠাকুরমার ঝুলি’। সংগঠনের উপদেষ্টা ও সাবেক সভাপতি ডা. সুরঞ্জনা জেনিফার রহমান ‘ঠাকুরমা’ চরিত্রে উপস্থিত হয়ে শিশুদের গল্প ও চমকে ভরিয়ে দেন। পুরো আয়োজনটি পরিচয় করিয়ে দেন ইসি সদস্য আদিবা ইসলাম।

অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করার জন্য সংগঠনের উপদেষ্টা ও সাবেক সভাপতি ডা. সুরঞ্জনা জেনিফার রহমান ও ডা. মাহবুবা খানম মুক্তা, VAAUS-এর ভাইস প্রেসিডেন্ট সাকিনা আক্তার এবং সাবরিন ফারুকী উসরি আপার প্রতি কৃতজ্ঞতা জানান নিউ সাউথ ওয়েলস স্টেট রিপ্রেজেন্টেটিভ রুমানা হায়দার।

তিনি বলেন, প্রথম আয়োজন হলেও এটি ছিল অত্যন্ত উষ্ণ, আন্তরিক ও পারিবারিক এক মিলনমেলা। এ আয়োজনের মাধ্যমে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য পৌঁছে দেওয়ার একটি ছোট কিন্তু অর্থবহ প্রয়াস নেওয়া হয়েছে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল রিকশা-থিমের ফটোবুথ, যা উপস্থিত সবার মাঝে নস্টালজিয়া ছড়িয়ে দেয়। ফটোবুথের সৃজনশীল পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য কানিতাজ ইভেন্ট সলিউশনস এবং দিনের স্মরণীয় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেন ফটোলিয়াকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

খাবারের আয়োজনেও ছিল বৈশাখী আমেজ। সকালের নাশতা পরিবেশন করে রয়েল  প্ল্যাটার, দুপুরের খাবারের সহযোগী ছিল ভোজন রসিক এবং ঐতিহ্যবাহী পিঠা পরিবেশন করে শাপলা সুইটস। অনুষ্ঠানের থিম অনুযায়ী বিশেষ কেক তৈরি করে সুগার স্ক্যান্ডাল, যার নেতৃত্বে ছিলেন ভিকি অ্যালামনাই নাফিসা আফরিন।

আয়োজকরা জানান, এটি শুধু একটি অনুষ্ঠান ছিল না—বরং ছিল শেকড়ে ফেরার এক আবেগঘন প্রয়াস, বন্ধুত্বের পুনর্মিলনী এবং প্রজন্ম থেকে প্রজন্মে সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার এক আন্তরিক উদ্যোগ। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা ভিকারুননিসার চেতনার সেই পরিচিত স্লোগান আবারও উচ্চারণ করেন—“Start as Viqi, Stop at Nothing.” সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com