সিরিজ নির্ধারণী ম্যাচে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ এখন সমতায়। প্রথম ম্যাচ জিতেছিল বাংলাদেশ আর দ্বিতীয় ম্যাচে জিতে সমতা ফিরে পাকিস্তান। ফলে শেষ ম্যাচটি রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। এই ম্যাচেই নির্ধারিত হবে সিরিজের ভাগ্য।

দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে হার বাংলাদেশের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বড় লক্ষ্য তাড়া করার সক্ষমতা যাচাই করতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট, কিন্তু সেই পরীক্ষায় সফল হতে পারেনি দল। তাই শেষ ম্যাচে ঝুঁকি নেওয়া হবে নাকি নিরাপদ পথে হাঁটা হবে, তা নিয়ে রয়েছে আলোচনা।

বাংলাদেশ দলে সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে ওপেনিংয়ে। প্রথম দুই ম্যাচে তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানকে নিয়ে শুরু করলেও এই জুটি প্রত্যাশা পূরণ করতে পারেনি। তামিম একটি ম্যাচে ভালো করলেও সাইফ হাসান দুই ম্যাচেই ব্যর্থ। তাই শেষ ম্যাচে সুযোগ পেতে পারেন বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ম্যাচে ৯১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেও প্রথম দুই ম্যাচে সুযোগ পাননি তিনি। এবার তাকে ফিরিয়ে আনার সম্ভাবনা জোরালো। সাইফ হাসান বাদ পড়তে পারেন, তবে ডানহাতি–বাঁহাতি সমন্বয়ের কথা ভেবে তানজিদকেও বিশ্রাম দেওয়া হতে পারে।

পেস আক্রমণেও পরিবর্তনের আভাস আছে। টানা ম্যাচ খেলায় এক পেসারকে বিশ্রাম দিয়ে দলে ফেরানো হতে পারে শরিফুল ইসলামকে। সেক্ষেত্রে তাসকিন আহমেদ, নাহিদ রানা বা মোস্তাফিজুর রহমান-এই তিনজনের মধ্যে একজনকে বাইরে থাকতে হতে পারে।

মিডল অর্ডারে বড় পরিবর্তনের সম্ভাবনা কম। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ-এর সঙ্গে থাকবেন নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস ও আফিফ হোসেন। স্পিন বিভাগের দায়িত্বে থাকতে পারেন রিশাদ হোসেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান/শরিফুল ইসলাম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দেশে এখনো ন্যূনতম মজুরি প্রতিষ্ঠিত হয়নি: রিজভী

» গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণ রাজপথেই সিদ্ধান্ত নেবে: এটিএম আজহারুল ইসলাম

» অসুস্থ সারজিস আলমকে দেখতে গেলেন বিরোধীদলীয় নেতা

» মালিক-শ্রমিকের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্কে বিশ্বাসী জামায়াত: শফিকুর রহমান

» সুপার লিগ বাতিল করে ডিপিএলে নতুন নিয়ম

» সেন্সর বোর্ডে আটকে গেল সঞ্জয়ের ‘আখরি সওয়াল’

» যুক্তরাষ্ট্র থেকে একদিনে ৬৫০০ টন সামরিক সরঞ্জাম পৌঁছাল ইসরায়েলে

» লেখাপড়া আনন্দময় করার লক্ষ্যে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী

» দেশের শ্রমিক শ্রেণি দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার : মির্জা ফখরুল

» তৃণমূল থেকে প্রতিভা খুঁজে আনতেই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: আমিনুল

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সিরিজ নির্ধারণী ম্যাচে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ এখন সমতায়। প্রথম ম্যাচ জিতেছিল বাংলাদেশ আর দ্বিতীয় ম্যাচে জিতে সমতা ফিরে পাকিস্তান। ফলে শেষ ম্যাচটি রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। এই ম্যাচেই নির্ধারিত হবে সিরিজের ভাগ্য।

দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে হার বাংলাদেশের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বড় লক্ষ্য তাড়া করার সক্ষমতা যাচাই করতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট, কিন্তু সেই পরীক্ষায় সফল হতে পারেনি দল। তাই শেষ ম্যাচে ঝুঁকি নেওয়া হবে নাকি নিরাপদ পথে হাঁটা হবে, তা নিয়ে রয়েছে আলোচনা।

বাংলাদেশ দলে সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে ওপেনিংয়ে। প্রথম দুই ম্যাচে তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানকে নিয়ে শুরু করলেও এই জুটি প্রত্যাশা পূরণ করতে পারেনি। তামিম একটি ম্যাচে ভালো করলেও সাইফ হাসান দুই ম্যাচেই ব্যর্থ। তাই শেষ ম্যাচে সুযোগ পেতে পারেন বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ম্যাচে ৯১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেও প্রথম দুই ম্যাচে সুযোগ পাননি তিনি। এবার তাকে ফিরিয়ে আনার সম্ভাবনা জোরালো। সাইফ হাসান বাদ পড়তে পারেন, তবে ডানহাতি–বাঁহাতি সমন্বয়ের কথা ভেবে তানজিদকেও বিশ্রাম দেওয়া হতে পারে।

পেস আক্রমণেও পরিবর্তনের আভাস আছে। টানা ম্যাচ খেলায় এক পেসারকে বিশ্রাম দিয়ে দলে ফেরানো হতে পারে শরিফুল ইসলামকে। সেক্ষেত্রে তাসকিন আহমেদ, নাহিদ রানা বা মোস্তাফিজুর রহমান-এই তিনজনের মধ্যে একজনকে বাইরে থাকতে হতে পারে।

মিডল অর্ডারে বড় পরিবর্তনের সম্ভাবনা কম। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ-এর সঙ্গে থাকবেন নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস ও আফিফ হোসেন। স্পিন বিভাগের দায়িত্বে থাকতে পারেন রিশাদ হোসেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান/শরিফুল ইসলাম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com