পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালিবাজার ইউনিয়নের হাতিগড়া দিগলগাঁও গ্রামে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।

শুক্রবার (১৩ মার্চ) গ্যাসের চুলার রাইজার নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

বিষয়টি কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার নিশ্চিত করেন।

নিহতের নাম মো. বিল্লাল হোসেন ভুঁইয়া। তার আপন বড় ভাই মো. আনিসুল রহমান। তারা হাতিগড়া দিগলগাঁও গ্রামের আব্দুল মালেক ভুঁইয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. আনিসুল রহমানের সঙ্গে তার ছোট ভাই মো. বিল্লাল হোসেন ভুঁইয়ার গ্যাসের চুলার রাইজার নিয়ে বাক-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে আনিসুল রহমান ছুরি দিয়ে বিল্লাল হোসেন ভুঁইয়াকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় বিল্লাল হোসেন ভুঁইয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বিল্লাল হোসেন ভুঁইয়ার বড় ছেলে আবু বক্কর সিদ্দিক (১৮) অভিযোগ করে জানান, তার চাচা আনিসুল রহমান ছুরিকাঘাত করে তার বাবাকে হত্যা করেছেন।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

কোতয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, হত্যার ঘটনাটি নিয়ে পুলিশ কাজ করছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন মামুনুল হক

» সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামবে জামায়াত

» সংসদ প্রাঙ্গণে গাছ লাগালেন স্পিকার ও ডেপুটি স্পিকার

» ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

» আহত মোজতবা খামেনির স্বাস্থ্য নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র ও ইরান

» মালয়েশিয়ায় মাহসা ক্যাম্পাসে বাংলাদেশি শিক্ষার্থীদের ইফতার আয়োজন

» ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

» ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে : ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

» ঈদে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে ছেড়ে গেল জবির ৯ বাস

» প্রতিবেশী দেশে হামলা না করতে ইরানের প্রতি হামাসের আহ্বান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালিবাজার ইউনিয়নের হাতিগড়া দিগলগাঁও গ্রামে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।

শুক্রবার (১৩ মার্চ) গ্যাসের চুলার রাইজার নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

বিষয়টি কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার নিশ্চিত করেন।

নিহতের নাম মো. বিল্লাল হোসেন ভুঁইয়া। তার আপন বড় ভাই মো. আনিসুল রহমান। তারা হাতিগড়া দিগলগাঁও গ্রামের আব্দুল মালেক ভুঁইয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. আনিসুল রহমানের সঙ্গে তার ছোট ভাই মো. বিল্লাল হোসেন ভুঁইয়ার গ্যাসের চুলার রাইজার নিয়ে বাক-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে আনিসুল রহমান ছুরি দিয়ে বিল্লাল হোসেন ভুঁইয়াকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় বিল্লাল হোসেন ভুঁইয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বিল্লাল হোসেন ভুঁইয়ার বড় ছেলে আবু বক্কর সিদ্দিক (১৮) অভিযোগ করে জানান, তার চাচা আনিসুল রহমান ছুরিকাঘাত করে তার বাবাকে হত্যা করেছেন।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

কোতয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, হত্যার ঘটনাটি নিয়ে পুলিশ কাজ করছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com