অসুস্থ আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী’র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে দেখতে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলীয় এই নেতার চিকিৎসার খোঁজ খবর নিতে যান বিএনপির চেয়ারম্যান।

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সার্বিক খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। সিঙ্গাপুরে তার চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন মির্জা আব্বাসের সহধর্মিনী আফরোজা আব্বাসসহ কর্তব্যরত চিকিৎসকগণ।

উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা ৬টায় এয়ার অ্যাম্বুলেন্স করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরের নেওয়ার কথা রয়েছে। সেখানে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরো সায়েন্স বিভাগে তাঁকে ভর্তি করানো হবে।

গত বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় মির্জা আব্বাসকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘১৬ মার্চ নানা-নানি ও খালার কবর জিয়ারতে করবেন প্রধানমন্ত্রী’

» অসুস্থ আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী

» ইতিকাফের সময় মসজিদের ছাদে যাওয়া যাবে?

» এয়ার ফ্রায়ারে রান্না করা কি স্বাস্থ্যকর?

» ইফতারে ফলের সালাদ তৈরির রেসিপি

» ‌‘পাঁচ আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত’

» ‘উপদেষ্টা হওয়ার কালে দোসর ভালো লাগে, এখন লাগে না’: তুষার

» জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে স্পিকার-ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

» বিদেশি মদসহ এক মাদক কারবারি গ্রেফতার

» যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অসুস্থ আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী’র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে দেখতে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলীয় এই নেতার চিকিৎসার খোঁজ খবর নিতে যান বিএনপির চেয়ারম্যান।

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সার্বিক খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। সিঙ্গাপুরে তার চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন মির্জা আব্বাসের সহধর্মিনী আফরোজা আব্বাসসহ কর্তব্যরত চিকিৎসকগণ।

উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা ৬টায় এয়ার অ্যাম্বুলেন্স করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরের নেওয়ার কথা রয়েছে। সেখানে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরো সায়েন্স বিভাগে তাঁকে ভর্তি করানো হবে।

গত বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় মির্জা আব্বাসকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com