নারীকে পথরোধ করে টাকা ছিনতাই, গ্রেপ্তার ২

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : গাইবান্ধার সাঘাটা উপজেলায় এক নারীর পথরোধ করে টাকা ছিনতাই ও প্রাণনাশের হুমকির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তাররা উপজেলার হলদিয়া ইউনিয়নের বেড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে হুমায়ুন কবির (২৭) ও একই এলাকার মৃত রঙ্গু মিয়ার ছেলে সোহাগ সরকার (২৩)।

আজ সকালে বিষয়টি নিশ্চিত করেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম। এর আগে গত ১২ মে রাতে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। পরদিন ১৩ মে মামলা হলে এদিন গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, বগুড়া সদর উপজেলার চকঝপু গ্রামের বাসিন্দা রিপা খাতুন (২৪) গত ১২ মে দিবাগত রাত ১০টার দিকে আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের পবনতাইড় গ্রামের ডাকবাংলা মোড় এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা হুমায়ুন কবির ও সোহাগ সরকারসহ কয়েকজন তার পথরোধ করে। এসময় রিপা খাতুনের কাছে থাকা প্রায় ২ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং ভয়ভীতি প্রদর্শন করে অভিযোগে উল্লেখ করা হয়।

প্রাণভয়ে ভুক্তভোগী রিপা খাতুন চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্তরা মোটরসাইকেল যোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরদিন ১৩ মে রিপা খাতুন নিজেই বাদী হয়ে সাঘাটা থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে হুমায়ুন কবির ও সোহাগ সরকারকে গ্রেপ্তার করে পুলিশ।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত হুমায়ুন কবির ও সোহাগ সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতে সোপর্দ করা হলে বিচারক আসামিদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মক্কায় ৪০০ বছরের পুরনো কোরআন: পাতায় পাতায় স্বর্ণের কারুকাজ

» মা হতে চলেছেন সামান্থা!

» আগের তুলনায় সুস্থ মির্জা আব্বাস, দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা

» আ.লীগের কেউ বিশৃঙ্খলা করলে নিজেরাই ঝুঁকিতে পড়বে: র‌্যাব

» অভিযান চালিয়ে বিদেশি অস্ত্রসহ শীর্ষ ছিনতাইকারী গ্রেফতার

» মানবতাবিরোধী অপরাধে জিয়াউলের বিরুদ্ধে আজ পঞ্চম সাক্ষীর সাক্ষ্য

» টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

» কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে

» র‍্যাব সদস্য হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার

» প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে সম্পর্ক জোরদারের উদ্যোগ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নারীকে পথরোধ করে টাকা ছিনতাই, গ্রেপ্তার ২

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : গাইবান্ধার সাঘাটা উপজেলায় এক নারীর পথরোধ করে টাকা ছিনতাই ও প্রাণনাশের হুমকির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তাররা উপজেলার হলদিয়া ইউনিয়নের বেড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে হুমায়ুন কবির (২৭) ও একই এলাকার মৃত রঙ্গু মিয়ার ছেলে সোহাগ সরকার (২৩)।

আজ সকালে বিষয়টি নিশ্চিত করেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম। এর আগে গত ১২ মে রাতে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। পরদিন ১৩ মে মামলা হলে এদিন গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, বগুড়া সদর উপজেলার চকঝপু গ্রামের বাসিন্দা রিপা খাতুন (২৪) গত ১২ মে দিবাগত রাত ১০টার দিকে আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের পবনতাইড় গ্রামের ডাকবাংলা মোড় এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা হুমায়ুন কবির ও সোহাগ সরকারসহ কয়েকজন তার পথরোধ করে। এসময় রিপা খাতুনের কাছে থাকা প্রায় ২ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং ভয়ভীতি প্রদর্শন করে অভিযোগে উল্লেখ করা হয়।

প্রাণভয়ে ভুক্তভোগী রিপা খাতুন চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্তরা মোটরসাইকেল যোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরদিন ১৩ মে রিপা খাতুন নিজেই বাদী হয়ে সাঘাটা থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে হুমায়ুন কবির ও সোহাগ সরকারকে গ্রেপ্তার করে পুলিশ।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত হুমায়ুন কবির ও সোহাগ সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতে সোপর্দ করা হলে বিচারক আসামিদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com