মাধ্যমিকের অসচ্ছল শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দিচ্ছে সরকার, আবেদন শুরু

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও সমমান পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দেবে সরকার।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ভর্তিকৃত ও অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে।

আজ বৃহস্পতিবার থেকে অনলাইনে এ সংক্রান্ত আবেদন শুরু হয়েছে। আগামী ১৪ জুন পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীরা আজ ১৪ মে সকাল ৯টা থেকে আগামী ১৪ জুন রাত ১১:৫৯টা পর্যন্ত অনলাইনে শিক্ষার্থীরা নির্ধারিত লিংকে https://www.eservice.pmeat.gov.bd/admission আবেদন করতে পারবে।

ভর্তি সহায়তা নির্দেশিকা অনুযায়ী, শিক্ষার্থীদের বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। এরমধ্যে মেধাগত যোগ্যতা হিসেবে শিক্ষার্থীকে পূর্বের শ্রেণিতে শতকরা ন্যূনতম ৬০ শতাংশ নম্বর অথবা জিপিএ ৫.০০ এর ক্ষেত্রে ৩.৫০ অর্জন করতে হবে। পিতা/মাতা বা অভিভাবকের বার্ষিক আয় ৩ লাখ টাকা বা তার কম হতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীর জন্মনিবন্ধন, পিতা ও মাতার এনআইডি কপি, ছবি এবং অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের স্পষ্ট কপি আপলোড করতে হবে। এতিম শিক্ষার্থী, প্রতিবন্ধী, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষার্থী বা অভিভাবক, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং ২০তম গ্রেডের সরকারি কর্মচারীদের সন্তানদের আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদ আবশ্যিকভাবে আপলোড করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হতদরিদ্র পরিবারের সন্তানদের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়নপত্র প্রয়োজন হবে। পুরো কার্যক্রমটি অনলাইন ভিত্তিক হওয়ায় কোনো হার্ড কপি ডাকযোগে বা সরাসরি পাঠানোর প্রয়োজন নেই।

ভর্তি সহায়তা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য অফিস চলাকালীন (সকাল ৯টা থেকে বিকাল ৪টা) হেল্পলাইন নম্বরগুলোতে (০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬ ও ০১৭৭৮৯৬৪১৫৬) যোগাযোগ করা যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে: ডিএসসিসি প্রশাসক

» সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী

» মেট্রো স্টেশনে ‘বোমা আতঙ্ক’, শেষে মিলল জর্দার কৌটা-পান

» হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে মামুনুল হক

» চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্রীড়া শিক্ষায় মার্শাল আর্ট অন্তর্ভুক্তির ঘোষণা প্রতিমন্ত্রীর

» আন্ডারওয়্যারে কোটি টাকার ক্যাপসুলসদৃশ স্বর্ণ, শাহ আমানতে ভারতীয় যাত্রী আটক

» জেলের জালে ধরা পড়ল ২৯ কেজির ইয়েলোফিন টুনা

» রাষ্ট্রায়ত্ত বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

» ভারতের সাবেক সেনাপ্রধান বিশ্বনাথ শর্মা আর নেই

» রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মাধ্যমিকের অসচ্ছল শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দিচ্ছে সরকার, আবেদন শুরু

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও সমমান পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দেবে সরকার।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ভর্তিকৃত ও অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে।

আজ বৃহস্পতিবার থেকে অনলাইনে এ সংক্রান্ত আবেদন শুরু হয়েছে। আগামী ১৪ জুন পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীরা আজ ১৪ মে সকাল ৯টা থেকে আগামী ১৪ জুন রাত ১১:৫৯টা পর্যন্ত অনলাইনে শিক্ষার্থীরা নির্ধারিত লিংকে https://www.eservice.pmeat.gov.bd/admission আবেদন করতে পারবে।

ভর্তি সহায়তা নির্দেশিকা অনুযায়ী, শিক্ষার্থীদের বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। এরমধ্যে মেধাগত যোগ্যতা হিসেবে শিক্ষার্থীকে পূর্বের শ্রেণিতে শতকরা ন্যূনতম ৬০ শতাংশ নম্বর অথবা জিপিএ ৫.০০ এর ক্ষেত্রে ৩.৫০ অর্জন করতে হবে। পিতা/মাতা বা অভিভাবকের বার্ষিক আয় ৩ লাখ টাকা বা তার কম হতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীর জন্মনিবন্ধন, পিতা ও মাতার এনআইডি কপি, ছবি এবং অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের স্পষ্ট কপি আপলোড করতে হবে। এতিম শিক্ষার্থী, প্রতিবন্ধী, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষার্থী বা অভিভাবক, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং ২০তম গ্রেডের সরকারি কর্মচারীদের সন্তানদের আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদ আবশ্যিকভাবে আপলোড করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হতদরিদ্র পরিবারের সন্তানদের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়নপত্র প্রয়োজন হবে। পুরো কার্যক্রমটি অনলাইন ভিত্তিক হওয়ায় কোনো হার্ড কপি ডাকযোগে বা সরাসরি পাঠানোর প্রয়োজন নেই।

ভর্তি সহায়তা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য অফিস চলাকালীন (সকাল ৯টা থেকে বিকাল ৪টা) হেল্পলাইন নম্বরগুলোতে (০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬ ও ০১৭৭৮৯৬৪১৫৬) যোগাযোগ করা যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com