সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জাকির হোসেন (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

আজ  সকালে টেকনাফ থানাধীন হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক জানান, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নাইক্ষ্যংছড়ি থানার একটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত ওই আসামি টেকনাফের দমদমিয়া এলাকায় আত্মগোপনে রয়েছে। এরই ভিত্তিতে বুধবার সকালে টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দমদমিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জাকির হোসেন একই এলাকার জাদিমুড়া গ্রামের দিল মোহাম্মদের ছেলে। তিনি নাইক্ষ্যংছড়ি থানার একটি মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত ছিলেন। অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়। সাজা ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ, সম্মত রুশ কর্তৃপক্ষ

» সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধী দল: ইশরাক

» নির্বাচনের আগে জামায়াতের গাড়ি-বাড়ি লাগত না, কিন্তু পরে সব লাগে : রাশেদ খান

» বিদ্যুতের প্রিপেইড মিটারের ফাঁদে অসহায় গ্রাহক

» গরমে শিশুর ডায়রিয়ার ঝুঁকি, যা জানা জরুরি

» মোসাদ্দেক–হৃদয়ে ভর করে লড়ছে বাংলাদেশ

» থ্রি-হুইলার আটক করায় হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা

» সুপ্রিমকোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

» যেসব উপকার মিলবে জাম খেলে

» কাঁঠালের বিচির হালুয়ার তৈরির রেসিপি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জাকির হোসেন (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

আজ  সকালে টেকনাফ থানাধীন হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক জানান, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নাইক্ষ্যংছড়ি থানার একটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত ওই আসামি টেকনাফের দমদমিয়া এলাকায় আত্মগোপনে রয়েছে। এরই ভিত্তিতে বুধবার সকালে টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দমদমিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জাকির হোসেন একই এলাকার জাদিমুড়া গ্রামের দিল মোহাম্মদের ছেলে। তিনি নাইক্ষ্যংছড়ি থানার একটি মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত ছিলেন। অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়। সাজা ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com