এনসিপি নেতাদের সঙ্গে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  বাংলাদেশ সফররত তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস একিনচির সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলামের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধিদল। বিচার, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতিসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সোমবার সন্ধ্যা ৭টায় ঢাকায় তুরস্কের দূতাবাসে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের প্রস্তুতি, সংস্কারসম্পর্কিত বিশেষত সংবিধান সংস্কার নিয়ে বিশদ আলোচনা হয়।

এতে আরও বলা হয়, তুরস্কের সঙ্গে বাংলাদেশের যৌথ অর্থনৈতিক কমিশন গঠন, দ্বিপক্ষীয় সহযোগিতা, ইয়ুথ এক্সচেঞ্জ, রোহিঙ্গার প্রত্যাবাসনসহ দেশের সার্বিক পরিস্থিতি ও অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মন্ত্রীকে বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান এবং দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

এনসিপির প্রতিনিধিদলে আরও ছিলেন যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া, মনিরা শারমিন, ড. আতিক মুজাহিদ, যুগ্ম সদস্যসচিব আলাউদ্দিন মোহাম্মদ ও কেন্দ্রীয় সদস্য সৈয়দ নীলিমা দোলা।

এর আগে, তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস একিনচি বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের সঙ্গেও বৈঠক করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নতুন সরকার শপথ নেওয়ার পর সেনাবাহিনী ব্যারাকে ফিরবে: সেনাপ্রধান

» নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

» বিরোধ যেন প্রতিশোধ-প্রতিহিংসায় রূপ না নেয়: তারেক রহমান

» শপথের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে : এ্যানী

» জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

» কাল রাজধানীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

» পদত্যাগের গুঞ্জন নিয়ে আইজিপি বললেন ‘সংবাদ সত্য নয়’

» মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

» নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে : প্রেস সচিব

» স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

এনসিপি নেতাদের সঙ্গে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  বাংলাদেশ সফররত তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস একিনচির সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলামের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধিদল। বিচার, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতিসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সোমবার সন্ধ্যা ৭টায় ঢাকায় তুরস্কের দূতাবাসে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের প্রস্তুতি, সংস্কারসম্পর্কিত বিশেষত সংবিধান সংস্কার নিয়ে বিশদ আলোচনা হয়।

এতে আরও বলা হয়, তুরস্কের সঙ্গে বাংলাদেশের যৌথ অর্থনৈতিক কমিশন গঠন, দ্বিপক্ষীয় সহযোগিতা, ইয়ুথ এক্সচেঞ্জ, রোহিঙ্গার প্রত্যাবাসনসহ দেশের সার্বিক পরিস্থিতি ও অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মন্ত্রীকে বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান এবং দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

এনসিপির প্রতিনিধিদলে আরও ছিলেন যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া, মনিরা শারমিন, ড. আতিক মুজাহিদ, যুগ্ম সদস্যসচিব আলাউদ্দিন মোহাম্মদ ও কেন্দ্রীয় সদস্য সৈয়দ নীলিমা দোলা।

এর আগে, তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস একিনচি বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের সঙ্গেও বৈঠক করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com