দুর্গাপূজাকে ঘিরে সাইবার গুজব রোধে সর্বোচ্চ সতর্কতায় যশোর পুলিশ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে যশোরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে যেন কোনো ধরনের ‘সাইবার গুজব’ ছড়াতে না পারে, সেজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান যশোরের পুলিশ সুপার রওনক জাহান।

তিনি বলেন, এ বছর জেলার ৯টি থানায় মোট ৭০৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। নির্বিঘ্নে উৎসব পালনে চারটি সেক্টরে ভাগ করে পুলিশের স্ট্রাইকিং টিম মোতায়েন করা হবে। প্রতিটি থানার তদারকি টিমের সঙ্গে কাজ করবে ৪০টি মোবাইল টিম। পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং ১৭২টি মোটরসাইকেলে টহল দল প্রস্তুত থাকবে।

সব মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনে উৎসাহিত করা হচ্ছে জানিয়ে পুলিশ সুপার বলেন, ব্যবস্থাপনা কমিটি ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে সমন্বয় করে রাতদিন নিরাপত্তা নিশ্চিত করা হবে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও আনসার সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

মাদক নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগের প্রসঙ্গে তিনি বলেন, “যে কোনো উৎসবের আগে মাদকের ব্যবহার ও চোরাচালান বেড়ে যায়। এজন্য বিজিবির সঙ্গে সমন্বয় করে কঠোর নজরদারি চালানো হচ্ছে।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গাবতলীতে মহিলাদল নেত্রী আলেয়া বেগমের কবর জিয়ারত করলেন সাবেক এমপি লালু

» প্রাইম ব্যাংকের  এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন মো. জিয়াউর রহমান

» জয়পুরহাটে জাকের পার্টির দাওয়াতী মিশন ও ছাত্র সম্মেলন অনুষ্ঠিত

» নগদ দিয়ে কেনাকাটা করে হেলিকপ্টার ভ্রমণ জিতলেন ইমন ও অফজাল

» নওগাঁয় স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে যুবক আটক 

» ইনফিনিক্স নোট ৬০ প্রো: কম আলোতে মোবাইল ফটোগ্রাফির নতুন দিগন্ত

» রায়পুরে সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য জনাব আবুল খায়ের ভূঁইয়া

» দুর্বৃত্তের গুলিতে দুজন আহত, ২ লাখ টাকা ছিনতাই

» সাকিবের দেশে ফিরে জাতীয় দলে খেলা নিয়ে যা বললেন বুলবুল

» জামিন পেলেন জামায়াতের সেই নারী কর্মী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দুর্গাপূজাকে ঘিরে সাইবার গুজব রোধে সর্বোচ্চ সতর্কতায় যশোর পুলিশ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে যশোরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে যেন কোনো ধরনের ‘সাইবার গুজব’ ছড়াতে না পারে, সেজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান যশোরের পুলিশ সুপার রওনক জাহান।

তিনি বলেন, এ বছর জেলার ৯টি থানায় মোট ৭০৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। নির্বিঘ্নে উৎসব পালনে চারটি সেক্টরে ভাগ করে পুলিশের স্ট্রাইকিং টিম মোতায়েন করা হবে। প্রতিটি থানার তদারকি টিমের সঙ্গে কাজ করবে ৪০টি মোবাইল টিম। পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং ১৭২টি মোটরসাইকেলে টহল দল প্রস্তুত থাকবে।

সব মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনে উৎসাহিত করা হচ্ছে জানিয়ে পুলিশ সুপার বলেন, ব্যবস্থাপনা কমিটি ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে সমন্বয় করে রাতদিন নিরাপত্তা নিশ্চিত করা হবে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও আনসার সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

মাদক নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগের প্রসঙ্গে তিনি বলেন, “যে কোনো উৎসবের আগে মাদকের ব্যবহার ও চোরাচালান বেড়ে যায়। এজন্য বিজিবির সঙ্গে সমন্বয় করে কঠোর নজরদারি চালানো হচ্ছে।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com