ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, খুঁজে পেলেন যেসব অসঙ্গতি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার সকাল ৯টার দিকে তিনি হাসপাতালে যান। এ সময় বেশকিছু অসঙ্গতির কারণে হাসপাতাল পরিচালককে সেগুলো সমাধানের তাগিদ দেন তিনি।

এদিন ঢাকা মেডিকেলের পুরাতন ভবনের বেশকিছু ওয়ার্ড, জরুরি বিভাগের অপারেশন থিয়েটার ও বার্ন ইউনিট পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে বেরিয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের বলেন, এখানে রোগীর তুলনায় ফ্যাসিলিটি কম। আরও ডাক্তার দরকার। স্টাফ ও নার্সদেরও অপ্রতুলতা রয়েছে।

তিনি বলেন, আগে যেমন দেখতাম রোগীর বিছানা তেলাপোকা ভরা, এখন সেটি কম। রোগীরা অনেক মেডিসিন পাচ্ছে না এমন কমপ্লেইন রয়েছে।

একটি বাদে বাকি অপারেশন থিয়েটার উন্নত না এবং এনেস্থিসিয়ার ডাক্তারের স্বল্পতা রয়েছে বলেও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের বেডসিটসহ বিভিন্ন কাপড় নিম্নমানের ওয়াশ করানো হয়। এজন্য পরিচালককে বলেছি, বিল কেটে নেয়ার কথা। আমরা সীমিত সম্পদের মধ্যেই স্বাস্থ্যসেবা সবার দোড়গোড়ায় পৌঁছে দেব। সারা দেশের হাসপাতাল নিয়ে বিগ প্ল্যান রয়েছে।

তিনি বলেন, আজ আমি কোনো দালাল দেখিনি। হাসপাতালে কাউকে দালালি করতে দেব না। ট্রলি ভাড়া দিয়ে টাকা নিতে দেব না। দালালদের কঠোর হাতে দমন করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দূর থেকে দেখে লাভ হবে না আর: নুসরাত ফারিয়া

» গণমাধ্যমকর্মীর ওপর জামায়াত নেতাকর্মীদের হামলা, ছাত্রদলের নিন্দা-প্রতিবাদ

» মালয়েশিয়ার উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

» আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

» বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

» অবশেষে ঢাকার রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা

» ট্রাক্টরের ধাক্কায় ইজিবাইকের যাত্রী নিহত

» রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন

» টোল আদায়ে অনিয়ম শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর

» পরিবহন খাতে নারীদের অংশগ্রহণ বাড়ানো এখন সময়ের দাবি: হাবিবুর রশিদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, খুঁজে পেলেন যেসব অসঙ্গতি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার সকাল ৯টার দিকে তিনি হাসপাতালে যান। এ সময় বেশকিছু অসঙ্গতির কারণে হাসপাতাল পরিচালককে সেগুলো সমাধানের তাগিদ দেন তিনি।

এদিন ঢাকা মেডিকেলের পুরাতন ভবনের বেশকিছু ওয়ার্ড, জরুরি বিভাগের অপারেশন থিয়েটার ও বার্ন ইউনিট পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে বেরিয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের বলেন, এখানে রোগীর তুলনায় ফ্যাসিলিটি কম। আরও ডাক্তার দরকার। স্টাফ ও নার্সদেরও অপ্রতুলতা রয়েছে।

তিনি বলেন, আগে যেমন দেখতাম রোগীর বিছানা তেলাপোকা ভরা, এখন সেটি কম। রোগীরা অনেক মেডিসিন পাচ্ছে না এমন কমপ্লেইন রয়েছে।

একটি বাদে বাকি অপারেশন থিয়েটার উন্নত না এবং এনেস্থিসিয়ার ডাক্তারের স্বল্পতা রয়েছে বলেও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের বেডসিটসহ বিভিন্ন কাপড় নিম্নমানের ওয়াশ করানো হয়। এজন্য পরিচালককে বলেছি, বিল কেটে নেয়ার কথা। আমরা সীমিত সম্পদের মধ্যেই স্বাস্থ্যসেবা সবার দোড়গোড়ায় পৌঁছে দেব। সারা দেশের হাসপাতাল নিয়ে বিগ প্ল্যান রয়েছে।

তিনি বলেন, আজ আমি কোনো দালাল দেখিনি। হাসপাতালে কাউকে দালালি করতে দেব না। ট্রলি ভাড়া দিয়ে টাকা নিতে দেব না। দালালদের কঠোর হাতে দমন করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com