ডেটা চার্জ ছাড়াই ইমোর মাধ্যমে মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রিয়জনদের সাথে যোগাযোগ করতে পারবেন বাংলালিংকের গ্রাহকেরা

[ঢাকা, ০২ মার্চ, ২০২৬] মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে বিরাজ করছে উত্তেজনা; তৈরি হয়েছে
নিরাপত্তাজনিত অনিশ্চয়তা। এ প্রেক্ষাপটে, মধ্যপ্রাচ্যে বসবাসকারী প্রিয়জনদের সাথে যেন
গ্রাহকেরা মেসেজিং অ্যাপ ইমোর মাধ্যমে সহজে যোগাযোগ বজায় রাখতে পারেন, এজন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক। নিজেদের সেবামুখী দর্শন ‘বাংলালিংক – কেয়ার ফর ইউ’ এর ধারাবাহিকতায় এ উদ্যোগ গ্রহণ করে প্রতিষ্ঠানটি।

মধ্যপ্রাচ্যে বসবাস করেন বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি। দেশের জাতীয় অর্থনীতির পাশাপাশি তারা যে দেশে বর্তমানে বসবাস করেছেন, সেখানকার অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

সাম্প্রতিক পরিস্থিতির কারণে স্বাভাবিকভাবেই দেশে থাকা তাদের পরিবারের সদ্যদের মধ্যে উদ্বেগ বেড়েছে। বাংলালিংকের অনেক গ্রাহকই বিদেশে থাকা স্বজনদের নিরাপত্তা ও সুস্থতার খবর জানতে অধীত আগ্রহে অপেক্ষা করে আছেন। প্রয়োজনের এই মুহূর্তে নিরবচ্ছিন্ন যোগাযোগের গুরুত্ব অনুধাবন করে নতুন উদ্যোগ নিয়েছে বাংলালিংক। বাংলালিংকের গ্রাহকেরা আগামী ৩ মার্চ থেকে ৬ মার্চ পর্যন্ত বিনামূল্যে ইমো অ্যাপ ব্যবহার করে মধ্যপ্রাচ্যে থাকা স্বজনদের সাথে যোগাযোগ করতে পারবেন।

এই উদ্যোগের আওতায় অফার-চলাকালীন সময়ে তারা অতিরিক্ত ডেটা চার্জ ছাড়াই ইমোর মাধ্যমে ভয়েস ও ভিডিও কল করতে পারবেন। বাংলালিংক গ্রাহকেরা ক্যাম্পেইন চলাকালে একবার *১২১*৫৫৫# ডায়াল করে এ অফারটি সক্রিয় করতে পারবেন।

উদ্যোগটি সম্পর্কে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, 'বাংলালিংকে আমাদের দায়িত্ব শুধু নেটওয়ার্ক সেবা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; আমরা মানুষের প্রয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সেবার মূলে রয়েছে ‘কেয়ার।’

ডিজিটাল অপারেটর হিসেবে সংকটময় সময়ে নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিতে ভূমিকা রাখার মাধ্যমে আমরা গ্রাহকদের পাশে থাকতে চাই। আমাদের প্রচেষ্টা থাকবে পরিবারের সদস্যদের উদ্বেগ ও দুশ্চিন্তা কমানো। সবচেয়ে প্রয়োজনের মুহূর্তে যত্ন, সহমর্মিতা ও নির্ভরযোগ্যতা নিয়ে বাংলালিংক এর গ্রাহকদের পাশে দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» চব্বিশের গণহত্যার ৭ মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড: সংসদে আইনমন্ত্রী

» আ.লীগকে প্রতিহত করার ঘোষণা ছাত্রদল সহ সভাপতির

» ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

» বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু

» বিশ্ব বাবা দিবস আজ

» সিডনিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

» সংসদ সদস্যদের মানোন্নয়ন করা দরকার : মান্না

» বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার

» যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দ্রুত শেষ করার আহ্বান আঞ্চলিক নেতাদের

» দেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ডেটা চার্জ ছাড়াই ইমোর মাধ্যমে মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রিয়জনদের সাথে যোগাযোগ করতে পারবেন বাংলালিংকের গ্রাহকেরা

[ঢাকা, ০২ মার্চ, ২০২৬] মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে বিরাজ করছে উত্তেজনা; তৈরি হয়েছে
নিরাপত্তাজনিত অনিশ্চয়তা। এ প্রেক্ষাপটে, মধ্যপ্রাচ্যে বসবাসকারী প্রিয়জনদের সাথে যেন
গ্রাহকেরা মেসেজিং অ্যাপ ইমোর মাধ্যমে সহজে যোগাযোগ বজায় রাখতে পারেন, এজন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক। নিজেদের সেবামুখী দর্শন ‘বাংলালিংক – কেয়ার ফর ইউ’ এর ধারাবাহিকতায় এ উদ্যোগ গ্রহণ করে প্রতিষ্ঠানটি।

মধ্যপ্রাচ্যে বসবাস করেন বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি। দেশের জাতীয় অর্থনীতির পাশাপাশি তারা যে দেশে বর্তমানে বসবাস করেছেন, সেখানকার অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

সাম্প্রতিক পরিস্থিতির কারণে স্বাভাবিকভাবেই দেশে থাকা তাদের পরিবারের সদ্যদের মধ্যে উদ্বেগ বেড়েছে। বাংলালিংকের অনেক গ্রাহকই বিদেশে থাকা স্বজনদের নিরাপত্তা ও সুস্থতার খবর জানতে অধীত আগ্রহে অপেক্ষা করে আছেন। প্রয়োজনের এই মুহূর্তে নিরবচ্ছিন্ন যোগাযোগের গুরুত্ব অনুধাবন করে নতুন উদ্যোগ নিয়েছে বাংলালিংক। বাংলালিংকের গ্রাহকেরা আগামী ৩ মার্চ থেকে ৬ মার্চ পর্যন্ত বিনামূল্যে ইমো অ্যাপ ব্যবহার করে মধ্যপ্রাচ্যে থাকা স্বজনদের সাথে যোগাযোগ করতে পারবেন।

এই উদ্যোগের আওতায় অফার-চলাকালীন সময়ে তারা অতিরিক্ত ডেটা চার্জ ছাড়াই ইমোর মাধ্যমে ভয়েস ও ভিডিও কল করতে পারবেন। বাংলালিংক গ্রাহকেরা ক্যাম্পেইন চলাকালে একবার *১২১*৫৫৫# ডায়াল করে এ অফারটি সক্রিয় করতে পারবেন।

উদ্যোগটি সম্পর্কে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, 'বাংলালিংকে আমাদের দায়িত্ব শুধু নেটওয়ার্ক সেবা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; আমরা মানুষের প্রয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সেবার মূলে রয়েছে ‘কেয়ার।’

ডিজিটাল অপারেটর হিসেবে সংকটময় সময়ে নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিতে ভূমিকা রাখার মাধ্যমে আমরা গ্রাহকদের পাশে থাকতে চাই। আমাদের প্রচেষ্টা থাকবে পরিবারের সদস্যদের উদ্বেগ ও দুশ্চিন্তা কমানো। সবচেয়ে প্রয়োজনের মুহূর্তে যত্ন, সহমর্মিতা ও নির্ভরযোগ্যতা নিয়ে বাংলালিংক এর গ্রাহকদের পাশে দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com