ইফতারে ডিম খাওয়া কি স্বাস্থ্যকর?

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ডিম পুষ্টিগুণে ভরপুর একটি খাবার। এতে রয়েছে ভিটামিন, খনিজ, প্রোটিন, ফ্যাট, ক্যারোটিনয়েডস, লিউটিন ও জিয়াজ্যান্থিনসহ নানা গুরুত্বপূর্ণ উপাদান। তাই শিশু থেকে শুরু করে বয়স্ক-সব বয়সীর জন্যই ডিম উপকারী। প্রশ্ন হচ্ছে, রোজার পর দীর্ঘ সময় না খেয়ে থাকার পর ইফতারে খালি পেটে ডিম বা ডিমের তৈরি খাবার খাওয়া কি ঠিক?

পুষ্টিবিদদের মতে, সারাদিন খাবার ও পানীয় থেকে বিরত থাকার কারণে শরীর অনেকটাই নিস্তেজ হয়ে পড়ে।

এ সময় ইফতারে খালি পেটে ডিম বা ডিমের তৈরি খাবার খেলে শরীর দ্রুত শক্তি পেতে শুরু করে। ডিমে থাকা উচ্চমানের প্রোটিন ও অন্যান্য পুষ্টি উপাদান শরীরের ঘাটতি পূরণে সহায়ক ভূমিকা রাখে।

তবে এ বিষয়ে সতর্কবার্তাও দিয়েছেন কলকাতার পুষ্টিবিদ মীনাক্ষী মজুমদার। তার মতে, ইফতারে খালি পেটে ডিম খাওয়া স্বাস্থ্যকর হতে পারে, কিন্তু শর্ত হলো তা অবশ্যই সিদ্ধ হতে হবে। সিদ্ধ ডিম, সিদ্ধ ডিমের চপ, সালাদ কিংবা কোরমা শরীরের জন্য উপকারী।

অন্যদিকে হাফ বয়েল, পোচ বা ওমলেট করে ডিম খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে বলেছেন তিনি। কারণ এসব আধা-সিদ্ধ বা ভাজা ডিমে দ্রুত ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটতে পারে, যা পেটে প্রদাহসহ নানা সমস্যার সৃষ্টি করতে পারে। বিশেষ করে দীর্ঘক্ষণ খালি পেটে থাকার পর এ ধরনের খাবার শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।

পুষ্টিবিদের পরামর্শ, ইফতারে হাফ বয়েল, পোচ বা ওমলেটের বদলে সিদ্ধ ডিম ও সিদ্ধ ডিমের তৈরি বিভিন্ন পদ রাখা উচিত। এতে অপুষ্টির ঘাটতি পূরণ হবে এবং রোজার পর শরীর দ্রুত শক্তি ফিরে পাবে।

স্বাস্থ্য ঠিক রাখতে তাই প্রতিদিনের ইফতারে পরিমিত পরিমাণ সিদ্ধ ডিম রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নারী মাদক কারবারি গ্রেফতার

» জাতীয় লিগে ফিরছে কোকাবুরা বল

» সম্ভাব্য লক্ষ্য ভারত-চীন রুশ তেল কিনলেই ১০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হাতে যাচ্ছে বড় ক্ষমতা

» মক্কা-মদিনার নিরাপত্তাকে সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে রাখতে হবে: চরমোনাই পীর

» ৭৮ শতাংশ নিট কারখানায় উৎপাদন ব্যাহত, সংসদ-রাজপথে সরব থাকার ঘোষণা জামায়াতের

» জুলাই শহিদ জুবায়েরের বোনের চিকিৎসা-পরবর্তী খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

» রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি

» গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও

» ২০ কিলোমিটারের মেট্রোতে ব্যয় বাড়ছে দ্বিগুণের বেশি-প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

» পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইফতারে ডিম খাওয়া কি স্বাস্থ্যকর?

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ডিম পুষ্টিগুণে ভরপুর একটি খাবার। এতে রয়েছে ভিটামিন, খনিজ, প্রোটিন, ফ্যাট, ক্যারোটিনয়েডস, লিউটিন ও জিয়াজ্যান্থিনসহ নানা গুরুত্বপূর্ণ উপাদান। তাই শিশু থেকে শুরু করে বয়স্ক-সব বয়সীর জন্যই ডিম উপকারী। প্রশ্ন হচ্ছে, রোজার পর দীর্ঘ সময় না খেয়ে থাকার পর ইফতারে খালি পেটে ডিম বা ডিমের তৈরি খাবার খাওয়া কি ঠিক?

পুষ্টিবিদদের মতে, সারাদিন খাবার ও পানীয় থেকে বিরত থাকার কারণে শরীর অনেকটাই নিস্তেজ হয়ে পড়ে।

এ সময় ইফতারে খালি পেটে ডিম বা ডিমের তৈরি খাবার খেলে শরীর দ্রুত শক্তি পেতে শুরু করে। ডিমে থাকা উচ্চমানের প্রোটিন ও অন্যান্য পুষ্টি উপাদান শরীরের ঘাটতি পূরণে সহায়ক ভূমিকা রাখে।

তবে এ বিষয়ে সতর্কবার্তাও দিয়েছেন কলকাতার পুষ্টিবিদ মীনাক্ষী মজুমদার। তার মতে, ইফতারে খালি পেটে ডিম খাওয়া স্বাস্থ্যকর হতে পারে, কিন্তু শর্ত হলো তা অবশ্যই সিদ্ধ হতে হবে। সিদ্ধ ডিম, সিদ্ধ ডিমের চপ, সালাদ কিংবা কোরমা শরীরের জন্য উপকারী।

অন্যদিকে হাফ বয়েল, পোচ বা ওমলেট করে ডিম খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে বলেছেন তিনি। কারণ এসব আধা-সিদ্ধ বা ভাজা ডিমে দ্রুত ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটতে পারে, যা পেটে প্রদাহসহ নানা সমস্যার সৃষ্টি করতে পারে। বিশেষ করে দীর্ঘক্ষণ খালি পেটে থাকার পর এ ধরনের খাবার শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।

পুষ্টিবিদের পরামর্শ, ইফতারে হাফ বয়েল, পোচ বা ওমলেটের বদলে সিদ্ধ ডিম ও সিদ্ধ ডিমের তৈরি বিভিন্ন পদ রাখা উচিত। এতে অপুষ্টির ঘাটতি পূরণ হবে এবং রোজার পর শরীর দ্রুত শক্তি ফিরে পাবে।

স্বাস্থ্য ঠিক রাখতে তাই প্রতিদিনের ইফতারে পরিমিত পরিমাণ সিদ্ধ ডিম রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com