মোদির সফরের আগেই ইসরায়েলের তীব্র সমালোচনা করল ভারত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইসরায়েলের সঙ্গে অটুট বন্ধুত্ব সত্ত্বেও এবার তাদের সমালোচনা করল ভারত। পশ্চিম তীর দখল করতে চাইছে ইসরায়েল। নেতানিয়াহু সরকারের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে ভারত। আগামী সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরায়েল সফরে যেতে চলেছেন। এর ঠিক আগে পশ্চিম তীর ইস্যুতে ইজরায়েলের বিরোধিতা করল ভারত। পশ্চিম তীরে ইসরায়েলের তৎপরতা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে যৌথ বিবৃতিতে সমর্থন জানিয়েছে ভারত।

১৯৬৭ সাল থেকে দখলে থাকা প্যালেস্তিনীয় অঞ্চলগুলোর (পূর্ব জেরুজালেমসহ) জনসংখ্যাতাত্ত্বিক কাঠামো, চরিত্র এবং অবস্থা পরিবর্তন করার যেকোনও প্রচেষ্টা প্রত্যাখ্যান করে এই বিবৃতি প্রকাশ করা হয়। ইসরায়েলের পদক্ষেপকে শান্তির জন্য হুমকি হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এই বিবৃতিতে স্বাক্ষর করা দেশগুলো বিশ্বাস করে যে, ইসরায়েলের দখলদারি পদক্ষেপগুলো এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার প্রচেষ্টাকে দুর্বল করবে।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী সপ্তাহে ইসরায়েল সফরে যাচ্ছেন। সফরকালে মোদি ইসরায়েলের সংসদেও ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে। তার আগে এই যৌথ বিবৃতিতে ভারতের স্বাক্ষরকে ভারসাম্যপূর্ণ কূটনীতি হিসেবে দেখা হচ্ছে।

প্রতিরক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রে ভারত ও ইসরায়েলের গভীর সম্পর্ক রয়েছে। তবে ভারত ঐতিহাসিকভাবে ‘দ্বি-রাষ্ট্র সমাধানের’ পক্ষে সমর্থন জানিয়ে আসছে। মোদির শাসনামলেও পশ্চিম তীর নিয়ে ভারতের সেই অবস্থানে পরিবর্তন আসেনি। এর আগে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা গাজায় বাস্তবায়িত যুদ্ধবিরতি চুক্তিকে স্থায়ী করার আহ্বান জানিয়েছিল।

এদিকে গাজায় শান্তি প্রতিষ্ঠা করতে ‘বাহিনী’ গড়ে তোলার ডাক দিয়েছিলেন ট্রাম্প। সেটাই ‘বোর্ড অব পিস’ হিসেবে আত্মপ্রকাশ করেছে। ভারতকে সেই ‘বোর্ড অব পিসে’ যোগদান করতে আহ্বান জানিয়ে কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। যদিও সেই বোর্ডে ভারত এখনও যোগদান করেনি। এ নিয়ে কয়েকদিন আগেই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ট্রাম্পের আমন্ত্রণের বিষয়ে পর্যালোচনা চলছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দ্রুততম সময়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাই : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

» র‍্যাব ও ডিবি কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে যুবক আটক

» ৯ ঘণ্টা পর চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

» বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার, কার বেতন কত দেখে নিন

» রমজান ও ঈদে নগদ অর্থ পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা

» সরকারি দল গণরায়কারীদের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম

» শেখ হাসিনাসহ দন্ডপ্রাপ্তদের দেশে এনে শাস্তি কার্যকর করাই সরকারের প্রধান দায়িত্ব: আখতার হোসেন

» ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ পালনের আহ্বান জামায়াত আমিরের

» তারেক রহমান দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, তার এমপি-মন্ত্রীরা কবে ঋণ শোধ করবেন?

» বাসসের ঘটনাটি দুঃখজনক: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মোদির সফরের আগেই ইসরায়েলের তীব্র সমালোচনা করল ভারত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইসরায়েলের সঙ্গে অটুট বন্ধুত্ব সত্ত্বেও এবার তাদের সমালোচনা করল ভারত। পশ্চিম তীর দখল করতে চাইছে ইসরায়েল। নেতানিয়াহু সরকারের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে ভারত। আগামী সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরায়েল সফরে যেতে চলেছেন। এর ঠিক আগে পশ্চিম তীর ইস্যুতে ইজরায়েলের বিরোধিতা করল ভারত। পশ্চিম তীরে ইসরায়েলের তৎপরতা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে যৌথ বিবৃতিতে সমর্থন জানিয়েছে ভারত।

১৯৬৭ সাল থেকে দখলে থাকা প্যালেস্তিনীয় অঞ্চলগুলোর (পূর্ব জেরুজালেমসহ) জনসংখ্যাতাত্ত্বিক কাঠামো, চরিত্র এবং অবস্থা পরিবর্তন করার যেকোনও প্রচেষ্টা প্রত্যাখ্যান করে এই বিবৃতি প্রকাশ করা হয়। ইসরায়েলের পদক্ষেপকে শান্তির জন্য হুমকি হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এই বিবৃতিতে স্বাক্ষর করা দেশগুলো বিশ্বাস করে যে, ইসরায়েলের দখলদারি পদক্ষেপগুলো এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার প্রচেষ্টাকে দুর্বল করবে।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী সপ্তাহে ইসরায়েল সফরে যাচ্ছেন। সফরকালে মোদি ইসরায়েলের সংসদেও ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে। তার আগে এই যৌথ বিবৃতিতে ভারতের স্বাক্ষরকে ভারসাম্যপূর্ণ কূটনীতি হিসেবে দেখা হচ্ছে।

প্রতিরক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রে ভারত ও ইসরায়েলের গভীর সম্পর্ক রয়েছে। তবে ভারত ঐতিহাসিকভাবে ‘দ্বি-রাষ্ট্র সমাধানের’ পক্ষে সমর্থন জানিয়ে আসছে। মোদির শাসনামলেও পশ্চিম তীর নিয়ে ভারতের সেই অবস্থানে পরিবর্তন আসেনি। এর আগে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা গাজায় বাস্তবায়িত যুদ্ধবিরতি চুক্তিকে স্থায়ী করার আহ্বান জানিয়েছিল।

এদিকে গাজায় শান্তি প্রতিষ্ঠা করতে ‘বাহিনী’ গড়ে তোলার ডাক দিয়েছিলেন ট্রাম্প। সেটাই ‘বোর্ড অব পিস’ হিসেবে আত্মপ্রকাশ করেছে। ভারতকে সেই ‘বোর্ড অব পিসে’ যোগদান করতে আহ্বান জানিয়ে কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। যদিও সেই বোর্ডে ভারত এখনও যোগদান করেনি। এ নিয়ে কয়েকদিন আগেই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ট্রাম্পের আমন্ত্রণের বিষয়ে পর্যালোচনা চলছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com