ছাত্রদলের ৩ দিনব্যাপী জরুরি স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদলের উদ্যোগে তিন দিনব্যাপী জরুরি স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শহীদ সাজিদ ভবনের নিচে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক সাবিনা বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ছাত্ররাজনীতির ধারা বদলেছে। ছাত্রদের কল্যাণেই ছাত্ররাজনীতি হওয়া উচিত। জবি ছাত্রদল যে মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে, তা শিক্ষার্থীদের উপকারে আসবে।

কর্মসূচির প্রথম দিনে নারী শিক্ষার্থীদের জন্য গাইনি সেবা ও বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হয়। এদিন এরই মধ্যে দুই শতাধিক শিক্ষার্থী সেবা নিয়েছেন বলে জানান জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রূপন্তী রত্না।

রূপন্তী বলেন, ‘প্রথম দিনে আমরা গাইনি সেবা দিয়েছি। আগামী বুধবার স্কিন বিভাগ এবং বৃহস্পতিবার মেডিসিন বিভাগে সেবা দেওয়া হবে।’

এ বিষয়ে জবি ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, ‘আমরা ধারণা করেছিলাম যে মোটামুটি সাড়া পাবো, কিন্তু আশাতীত সাড়া পেয়েছি। ভবিষ্যতেও আমরা এ ধরনের কার্যক্রম চলমান রাখবো।’

সংগঠনের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এখানে শিক্ষার্থীরা যে পরিমাণ মৌলিক স্বাস্থ্যসেবা পাওয়ার কথা, তা পাচ্ছেন না। বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত চিকিৎসক ও ওষুধের ব্যবস্থা নেই। তাই শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে আমরা এ কর্মসূচি হাতে নিয়েছি।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

» ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দিদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ

» নিউরোসায়েন্সেস হাসপাতালে বাড়ছে ৫০০ শয্যা, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা

» ইরানের মাটির নিচে কী আছে? বিরল খনিজের খোঁজে যাচ্ছে চীনের বিজ্ঞানীরা

» ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট

» মাদক কারবারিদের ছুরিকাঘাতে যুবদল নেতা আহত

» শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৭

» ডিমের ডজন ১৫০ টাকা, সবজিও এখনো চড়া

» কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন হত্যায় ৪জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ছাত্রদলের ৩ দিনব্যাপী জরুরি স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদলের উদ্যোগে তিন দিনব্যাপী জরুরি স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শহীদ সাজিদ ভবনের নিচে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক সাবিনা বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ছাত্ররাজনীতির ধারা বদলেছে। ছাত্রদের কল্যাণেই ছাত্ররাজনীতি হওয়া উচিত। জবি ছাত্রদল যে মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে, তা শিক্ষার্থীদের উপকারে আসবে।

কর্মসূচির প্রথম দিনে নারী শিক্ষার্থীদের জন্য গাইনি সেবা ও বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হয়। এদিন এরই মধ্যে দুই শতাধিক শিক্ষার্থী সেবা নিয়েছেন বলে জানান জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রূপন্তী রত্না।

রূপন্তী বলেন, ‘প্রথম দিনে আমরা গাইনি সেবা দিয়েছি। আগামী বুধবার স্কিন বিভাগ এবং বৃহস্পতিবার মেডিসিন বিভাগে সেবা দেওয়া হবে।’

এ বিষয়ে জবি ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, ‘আমরা ধারণা করেছিলাম যে মোটামুটি সাড়া পাবো, কিন্তু আশাতীত সাড়া পেয়েছি। ভবিষ্যতেও আমরা এ ধরনের কার্যক্রম চলমান রাখবো।’

সংগঠনের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এখানে শিক্ষার্থীরা যে পরিমাণ মৌলিক স্বাস্থ্যসেবা পাওয়ার কথা, তা পাচ্ছেন না। বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত চিকিৎসক ও ওষুধের ব্যবস্থা নেই। তাই শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে আমরা এ কর্মসূচি হাতে নিয়েছি।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com