বাসচাপায় প্রাইভেটকারের দুজন নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাসচাপায় প্রাইভেটকারের দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা আরও তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার শাহবাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নরসিংদী জেলার শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের আমজাদ হোসেন (৪৮) ও তাঁর মা হাসিনা বেগম (৬৫)।

আহতরা হলেন- আমজাদ হোসেনের ছেলে চাঁদ (১২), ছেলে হৃদয় (২৫) এবং একই গ্রামের নিলুফা (৩৬)।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, দুপুরের দিকে মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর প্রথম গেট এলাকায় ময়মনসিংহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারে থাকা পাঁচজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে চালকসহ দুইজন মারা যান। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি উদ্ধার করেছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনার তদন্ত চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পহেলা বৈশাখে বৈরিতা নয়, সংহতি ও নতুন উদ্দীপনার আহ্বান ফখরুলের

» ভারতের সঙ্গে সংসদীয় সম্পর্ক জোরদারে পদক্ষেপ নিতে হবে: স্পিকার

» নওগাঁয় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

» বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

» তথ্যপ্রবাহের চেয়ে বড় চ্যালেঞ্জ অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য : তথ্যমন্ত্রী

» ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদের জামিন নামঞ্জুর

» জাতিকে বর্তমান দুর্যোগে টেনে এনেছে বিএনপি : নাহিদ ইসলাম

» অস্তিত্ব

» গণভোটের রায় মেনে নিন, না হলে করুণ পরিণতি ভোগ করতে হবে :গোলাম পরওয়ার

» ইন্টারনেট সস্তা না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : বিটিআরসি চেয়ারম্যান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাসচাপায় প্রাইভেটকারের দুজন নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাসচাপায় প্রাইভেটকারের দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা আরও তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার শাহবাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নরসিংদী জেলার শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের আমজাদ হোসেন (৪৮) ও তাঁর মা হাসিনা বেগম (৬৫)।

আহতরা হলেন- আমজাদ হোসেনের ছেলে চাঁদ (১২), ছেলে হৃদয় (২৫) এবং একই গ্রামের নিলুফা (৩৬)।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, দুপুরের দিকে মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর প্রথম গেট এলাকায় ময়মনসিংহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারে থাকা পাঁচজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে চালকসহ দুইজন মারা যান। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি উদ্ধার করেছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনার তদন্ত চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com