পরিত্যক্ত বাড়ি থেকে ৩০টি তাজা ককটেল উদ্ধার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জে পরিত্যক্ত একটি বাড়ি থেকে দুই বালতিভর্তি আনুমানিক ৩০টি তাজা ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী।  রবিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের বাঘাইকান্দি এলাকা থেকে এসব ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

সেনাবাহীনির বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুন্সীগঞ্জ সদর সেনা শিবিরের সেনাবাহিনীর নেতৃত্বে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে চরকেওয়ার ইউনিয়নের বাঘাইকান্দি এলাকায় যৌথ বাহিনী তল্লাশি অভিযান চালায়।  অভিযানে আক্তার দেওয়ানের পরিত্যক্ত বাড়ি থেকে দুইটি বালতিতে রাখা আনুমানিক ৩০টি ককটেল উদ্ধার করা হয়।

অভিযানের সময় ঘটনাস্থলে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি।  পরে উদ্ধার বিস্ফোরক সামগ্রী আইনগত প্রক্রিয়ার জন্য মুন্সিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা বদ্ধপরিকর। সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড এবং অবৈধ মাদকের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে। জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে নিকটস্থ সেনা শিবিরে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নারায়ণগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

» স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্ত্রীসহ ২জন গ্রেফতার

» জাপানি ঘাঁটি থেকে ইরানে মার্কিন হামলা: টোকিওকে জবাবদিহির আহ্বান তেহরানের

» ভূমিমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

» ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী

» রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ই-রিকশা, চলবে আট জোনে

» ডিএমপিতে ৫ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের পদায়ন

» লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

» বিনিয়োগ ও বাণিজ্য সহজীকরণে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব বাড়াবে ইউএনডিপি

» জিয়াউর রহমানের বিএনপিতে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পরিত্যক্ত বাড়ি থেকে ৩০টি তাজা ককটেল উদ্ধার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জে পরিত্যক্ত একটি বাড়ি থেকে দুই বালতিভর্তি আনুমানিক ৩০টি তাজা ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী।  রবিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের বাঘাইকান্দি এলাকা থেকে এসব ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

সেনাবাহীনির বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুন্সীগঞ্জ সদর সেনা শিবিরের সেনাবাহিনীর নেতৃত্বে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে চরকেওয়ার ইউনিয়নের বাঘাইকান্দি এলাকায় যৌথ বাহিনী তল্লাশি অভিযান চালায়।  অভিযানে আক্তার দেওয়ানের পরিত্যক্ত বাড়ি থেকে দুইটি বালতিতে রাখা আনুমানিক ৩০টি ককটেল উদ্ধার করা হয়।

অভিযানের সময় ঘটনাস্থলে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি।  পরে উদ্ধার বিস্ফোরক সামগ্রী আইনগত প্রক্রিয়ার জন্য মুন্সিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা বদ্ধপরিকর। সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড এবং অবৈধ মাদকের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে। জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে নিকটস্থ সেনা শিবিরে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com