ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শঙ্কা নেই : মির্জা ফখরুল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শঙ্কা নেই বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। এবারে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শঙ্কা দেখছি না।’ মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, গত ১৬ বছর গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য লড়াই করেছি। নির্বাচনে প্রত্যাশা গণতন্ত্রকে ফিরিয়ে আনা। নির্বাচন সুষ্ঠু হলে রাষ্ট্র সংস্কারের সুযোগ পাবে। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে।

তিনি বলেন, তারেক রহমানের ঠাকুরগাঁওয়ে সফর ইতিবাচক প্রভাব ফেলেছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়গুলো ইফেক্ট পড়বে না। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের দায়িত্ব পালন করবেন। এবারে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা দেখছি না।

বিএনপি মহাসচিব বলেন, ‘প্রতিপক্ষকে দুর্বল মনে করছি না। জামায়াত বিভিন্ন কৌশলে প্রচার চালায়, নানা ভুয়া তথ্য ছড়িয়ে দেয়। আমরা ইতিবাচক রাজনীতি করছি।’

ভোটারদের উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আপনারা যাকে খুশি তাকেই ভোট দেন কিন্তু সবাই ভোট দিতে যাবেন।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য একটি বড় সম্পদ : তথ্যমন্ত্রী

» কোন কোন সড়কে চলবে ‘পিংক বাস’, থামবে যেখানে

» মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

» রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন

» ইতিহাস, আবেগ আর অ্যাকশনে জিতের প্রত্যাবর্তন

» প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা

» আজ স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী

» মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৩ জন গ্রেফতার

» ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

» এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিঙে ধাক্কা, আহত ২

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শঙ্কা নেই : মির্জা ফখরুল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শঙ্কা নেই বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। এবারে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শঙ্কা দেখছি না।’ মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, গত ১৬ বছর গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য লড়াই করেছি। নির্বাচনে প্রত্যাশা গণতন্ত্রকে ফিরিয়ে আনা। নির্বাচন সুষ্ঠু হলে রাষ্ট্র সংস্কারের সুযোগ পাবে। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে।

তিনি বলেন, তারেক রহমানের ঠাকুরগাঁওয়ে সফর ইতিবাচক প্রভাব ফেলেছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়গুলো ইফেক্ট পড়বে না। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের দায়িত্ব পালন করবেন। এবারে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা দেখছি না।

বিএনপি মহাসচিব বলেন, ‘প্রতিপক্ষকে দুর্বল মনে করছি না। জামায়াত বিভিন্ন কৌশলে প্রচার চালায়, নানা ভুয়া তথ্য ছড়িয়ে দেয়। আমরা ইতিবাচক রাজনীতি করছি।’

ভোটারদের উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আপনারা যাকে খুশি তাকেই ভোট দেন কিন্তু সবাই ভোট দিতে যাবেন।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com