গাজায় নতুন হামলায় ৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে উপত্যকার বিভিন্ন এলাকায় নতুন হামলায় অন্তত ৯ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। সোমবার চিকিৎসা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু।

সর্বশেষ পরিস্থিতিতে চিকিৎসা সূত্র আনাদোলুকে জানিয়েছে, গাজা শহরের পশ্চিমাঞ্চলের আল-নাসর স্ট্রিটে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আল-নাসর স্ট্রিট ইসরায়েলি সেনা মোতায়েনের আওতাভুক্ত এলাকার বাইরে অবস্থিত।

এর আগে দক্ষিণ গাজার খান ইউনিস উপকূলে ইসরায়েলি গোলাবর্ষণে এক ফিলিস্তিনি জেলে আহত হন। সূত্রগুলো জানায়, উত্তর গাজার বেইত লাহিয়া শহরের আবু তাম্মাম স্কুলের পাশে ইসরায়েলি গুলিতে ৫৪ বছর বয়সী এক ফিলিস্তিনি নিহত হন। এ ছাড়া মধ্য গাজার দেইর আল-বালাহর পূর্বাঞ্চলে এক কৃষককে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এর আগে দক্ষিণ গাজায় আরো চার ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি সেনাবাহিনী রাফাহ এলাকায় ডজনখানেক ফিলিস্তিনিকে হত্যার ঘোষণা দিয়েছে। তাদের দাবি, তারা সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসছিলেন।

গত বছরের অক্টোবর ২০২৩-এ শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসন যুদ্ধবিরতির মাধ্যমে থেমে গেলেও ওই অভিযানে প্রায় ৭২ হাজার ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭১ হাজারের বেশি মানুষ আহত হন। গাজার অবকাঠামোর প্রায় ৯০ শতাংশ ধ্বংস হয়ে যায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় ৫৮১ ফিলিস্তিনি নিহত এবং ১,৫৫৩ জন আহত হয়েছেন। সূত্র: আনাদোলু

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» একযোগে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» মিছিল-মিটিং, আনন্দ-ফূর্তির মাধ্যমে জাতি গড়ে উঠতে পারে না: শিবির সভাপতি

» নাহিদ ইসলাম কোনো ব্যক্তি নন, একটি ইতিহাস: ড. ইউনূস

» দেশের পরিবর্তনের সম্ভাবনাকে গলা টিপে হত্যা করেছেন ইউনূস : রাশেদ খান

» জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে? প্রশ্ন আজহারের

» হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝোলানো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

» চলতি অর্থবছরের ২৭ জুন পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে ১৭.৩ শতাংশ

» অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি

» ফ্রান্সে স্কাইডাইভিংয়ের বিমান বিধ্বস্ত হয়ে ১১ জনের প্রাণহানি

» ‘আনসার-ভিডিপি দক্ষ খেলোয়াড় গড়ে তুলে দেশের জন্য গৌরব বয়ে আনছে’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গাজায় নতুন হামলায় ৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে উপত্যকার বিভিন্ন এলাকায় নতুন হামলায় অন্তত ৯ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। সোমবার চিকিৎসা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু।

সর্বশেষ পরিস্থিতিতে চিকিৎসা সূত্র আনাদোলুকে জানিয়েছে, গাজা শহরের পশ্চিমাঞ্চলের আল-নাসর স্ট্রিটে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আল-নাসর স্ট্রিট ইসরায়েলি সেনা মোতায়েনের আওতাভুক্ত এলাকার বাইরে অবস্থিত।

এর আগে দক্ষিণ গাজার খান ইউনিস উপকূলে ইসরায়েলি গোলাবর্ষণে এক ফিলিস্তিনি জেলে আহত হন। সূত্রগুলো জানায়, উত্তর গাজার বেইত লাহিয়া শহরের আবু তাম্মাম স্কুলের পাশে ইসরায়েলি গুলিতে ৫৪ বছর বয়সী এক ফিলিস্তিনি নিহত হন। এ ছাড়া মধ্য গাজার দেইর আল-বালাহর পূর্বাঞ্চলে এক কৃষককে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এর আগে দক্ষিণ গাজায় আরো চার ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি সেনাবাহিনী রাফাহ এলাকায় ডজনখানেক ফিলিস্তিনিকে হত্যার ঘোষণা দিয়েছে। তাদের দাবি, তারা সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসছিলেন।

গত বছরের অক্টোবর ২০২৩-এ শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসন যুদ্ধবিরতির মাধ্যমে থেমে গেলেও ওই অভিযানে প্রায় ৭২ হাজার ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭১ হাজারের বেশি মানুষ আহত হন। গাজার অবকাঠামোর প্রায় ৯০ শতাংশ ধ্বংস হয়ে যায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় ৫৮১ ফিলিস্তিনি নিহত এবং ১,৫৫৩ জন আহত হয়েছেন। সূত্র: আনাদোলু

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com