নির্বাচনে কেন্দ্র দখলের চেষ্টা করলে কোনো ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  নির্বাচনে কেন্দ্র দখলের চেষ্টা করলে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

ময়মনসিংহ নগরীর শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, ‘কেন্দ্র দখল রোধে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি লাগানো হচ্ছে। পুলিশকে পঁচিশ হাজার সাতশত বডি ক্যামেরা দিচ্ছি। আমরা ড্রোন ব্যবহার করছি, পাশাপাশি সুরক্ষা অ্যাপও ব্যবহার করা হচ্ছে। কেউ কেন্দ্র দখল করতে চাইলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না, সে ভাই হোক বা বোন হোক, তার ছবি কিন্তু থেকে যাবে।’

অবৈধ অস্ত্রের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘থানা থেকে চুরি হওয়া সব অস্ত্র উদ্ধার করতে পারিনি। কিছু উদ্ধার হয়েছে, তবে উদ্ধারের পরিমাণ আগের তুলনায় বেড়েছে।’

‎‎এছাড়া হঠাৎ দুই পক্ষ সংঘর্ষে জড়ালে নিয়ন্ত্রণ করা কঠিন। তবে সবার সহযোগিতায় আগামী নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি। এ সময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ শাম্মী, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» চোরাগোপ্তা পথে কেউ ক্ষমতায় যেতে পারবে না: জামায়াত আমির

» ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম

» আজ তারেক-জুবাইদার বিবাহবার্ষিকী

» জামায়াত নারীবিদ্বেষী বক্তব্য ঢাকতেই স্বাধীনতার ঘোষক ইস্যু তুলছে : রিজভী

» শুক্রবার বিএনপির ইশতেহার ঘোষণা হতে পারে : মাহদী আমিন

» চালকদের বদঅভ্যাসের কারণেই দেশে শব্দদূষণ বাড়ছে : পরিবেশ উপদেষ্টা

» মাটি খুঁড়তেই কলসে মিলল সোনালি রঙের ৫টি প্রাচীন ধাতব মূর্তি

» মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ ১জন আটক

» মানবতাবিরোধী অপরাধে মেনন-কামরুলের বিরুদ্ধে অভিযোগ দাখিল

» দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন কাঁচামালসহ ১জন আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নির্বাচনে কেন্দ্র দখলের চেষ্টা করলে কোনো ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  নির্বাচনে কেন্দ্র দখলের চেষ্টা করলে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

ময়মনসিংহ নগরীর শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, ‘কেন্দ্র দখল রোধে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি লাগানো হচ্ছে। পুলিশকে পঁচিশ হাজার সাতশত বডি ক্যামেরা দিচ্ছি। আমরা ড্রোন ব্যবহার করছি, পাশাপাশি সুরক্ষা অ্যাপও ব্যবহার করা হচ্ছে। কেউ কেন্দ্র দখল করতে চাইলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না, সে ভাই হোক বা বোন হোক, তার ছবি কিন্তু থেকে যাবে।’

অবৈধ অস্ত্রের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘থানা থেকে চুরি হওয়া সব অস্ত্র উদ্ধার করতে পারিনি। কিছু উদ্ধার হয়েছে, তবে উদ্ধারের পরিমাণ আগের তুলনায় বেড়েছে।’

‎‎এছাড়া হঠাৎ দুই পক্ষ সংঘর্ষে জড়ালে নিয়ন্ত্রণ করা কঠিন। তবে সবার সহযোগিতায় আগামী নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি। এ সময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ শাম্মী, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com