নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

[ঢাকা, ০২ ফেব্রুয়ারি, ২০২৬] আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে ব্যবহারকারীদের জন্য বিশেষ সেবা ‘ইলেকশন কর্নার: ভোটের হাওয়া’ চালু করেছে দেশের অন্যতম জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম টফি। নির্বাচন সংক্রান্ত তথ্য ও নির্ভরযোগ্য সকল সংবাদ পাওয়া যাবে টফি অ্যাপের ভেতরে নির্দিষ্ট এ ডিজিটাল কর্নারে।

দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোর সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে ‘ভোটের হাওয়া’-তে যুক্ত করা হয়েছে যাচাইকৃত নির্বাচন সংক্রান্ত তথ্য ও কনটেন্ট। ফলে গুরুত্বপূর্ণ সময়ে খুব সহজেই সময়োপযোগী ও বিশ্বাসযোগ্য যেকোন তথ্য পাওয়া যাবে টফির ইলেকশন কর্নারে। নিজেদের ‘পিপল ফার্স্ট’ নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ভরযোগ্য সকল সংবাদমাধ্যমগুলোকে একক একটি প্ল্যাটফর্মে নিয়ে এসেছে টফি। এতে করে, নির্বাচনের সময়ে ব্যবহারকারীরা যেকোন তথ্য জানতে পারবেন খুব সহজেই।

টফিতে দেশের সব প্রধান মূলধারার টেলিভিশন চ্যানেলগুলোকে যুক্ত করা হয়েছে। এর ফলে, ভোটারদের জন্য তৈরি হয়েছে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল মাধ্যম। লাইভ সম্প্রচারের পাশাপাশি ‘ভোটের হাওয়া’-তে রয়েছে নির্বাচিত সংবাদ ভিডিও। আকারে ছোট ও সহজে দেখার মতো এসব ভিডিওগুলোতে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর সারসংক্ষেপ তুলে ধরা হয়েছে। এছাড়া, এ কর্নারে রয়েছে বিশ্লেষণধর্মী প্রতিবেদন ও বিভিন্ন বিষয়ে বিস্তারিত লেখা, যা ব্যবহারকারীদের সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু ও ঘটনাবলি বুঝতে সহায়তা করবে। এ ছাড়া ব্যবহারকারীদের মতামত জানাতে রাখা হয়েছে একটি ইন্টারঅ্যাকটিভ পোল। এর মাধ্যমে নির্বাচনকালীন সময়ে জনমতের প্রতিফলনও দেখা যাবে।

এ উদ্যোগের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা রাখতে চায় টফি। লক্ষ্য প্রযুক্তি, কনটেন্ট ও ব্যবহারকারীর অংশগ্রহণকে সমন্বয় করে নির্বাচনের পুরো সময়টাতে মানুষকে তথ্য সরবরাহ করা।

এ বিষয়ে বাংলালিংকের চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, ‘অর্থবহ নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করতে নির্ভরযোগ্য তথ্যের সহজ প্রাপ্তি অত্যন্ত জরুরি। টফির ভোটের হাওয়ার মাধ্যমে আমরা দায়িত্বশীলভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে যাচাইকৃত সংবাদ, বিশ্লেষণ ও দেশের নাগরিকদের সুযোগ এক জায়গায় এনেছি। আমাদের লক্ষ্য দেশজুড়ে নির্বাচন–সংক্রান্ত বিশ্বাসযোগ্য তথ্য আরও সহজলভ্য ও প্রাসঙ্গিক করে তোলা এবং ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে আমাদের প্ল্যাটফর্মটি আরও উন্নত করা।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» একাদশে ভর্তিতে আসন সংকটের শঙ্কা নেই, ফাঁকা থাকবে কয়েক লাখ

» ধানমন্ডিতে গাছ পড়ে দুমড়ে-মুচড়ে গেছে দুটি প্রাইভেটকার

» ছাত্রদল সহিংস রাজনীতি থেকে বের হতে পারছে না: শিবির সেক্রেটারি

» গণভোটের রায় মেনে রাষ্ট্র সংস্কার করতে হবে: জামায়াত আমির

» ম্যানেজিং কমিটি দ্বারা শিক্ষক নিয়োগের ক্ষমতা বাতিল চান এমপি হাসনাত

» বিরোধী দল সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করবে এটাই গণতন্ত্র: রিজভী

» নির্বাচনী সহিংসতা-অনিয়ম ভবিষ্যতে আরও বাড়বে : মজিবুর রহমান

» সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দেশে আনাসহ পরিবারের পুনর্বাসন দাবি চরমোনাই পীরের

» পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে ১৮ জন গ্রেপ্তার

» নেপালে অপু বিশ্বাসের ‘শিকার’ সিনেমার শুটিং শুরু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

[ঢাকা, ০২ ফেব্রুয়ারি, ২০২৬] আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে ব্যবহারকারীদের জন্য বিশেষ সেবা ‘ইলেকশন কর্নার: ভোটের হাওয়া’ চালু করেছে দেশের অন্যতম জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম টফি। নির্বাচন সংক্রান্ত তথ্য ও নির্ভরযোগ্য সকল সংবাদ পাওয়া যাবে টফি অ্যাপের ভেতরে নির্দিষ্ট এ ডিজিটাল কর্নারে।

দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোর সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে ‘ভোটের হাওয়া’-তে যুক্ত করা হয়েছে যাচাইকৃত নির্বাচন সংক্রান্ত তথ্য ও কনটেন্ট। ফলে গুরুত্বপূর্ণ সময়ে খুব সহজেই সময়োপযোগী ও বিশ্বাসযোগ্য যেকোন তথ্য পাওয়া যাবে টফির ইলেকশন কর্নারে। নিজেদের ‘পিপল ফার্স্ট’ নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ভরযোগ্য সকল সংবাদমাধ্যমগুলোকে একক একটি প্ল্যাটফর্মে নিয়ে এসেছে টফি। এতে করে, নির্বাচনের সময়ে ব্যবহারকারীরা যেকোন তথ্য জানতে পারবেন খুব সহজেই।

টফিতে দেশের সব প্রধান মূলধারার টেলিভিশন চ্যানেলগুলোকে যুক্ত করা হয়েছে। এর ফলে, ভোটারদের জন্য তৈরি হয়েছে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল মাধ্যম। লাইভ সম্প্রচারের পাশাপাশি ‘ভোটের হাওয়া’-তে রয়েছে নির্বাচিত সংবাদ ভিডিও। আকারে ছোট ও সহজে দেখার মতো এসব ভিডিওগুলোতে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর সারসংক্ষেপ তুলে ধরা হয়েছে। এছাড়া, এ কর্নারে রয়েছে বিশ্লেষণধর্মী প্রতিবেদন ও বিভিন্ন বিষয়ে বিস্তারিত লেখা, যা ব্যবহারকারীদের সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু ও ঘটনাবলি বুঝতে সহায়তা করবে। এ ছাড়া ব্যবহারকারীদের মতামত জানাতে রাখা হয়েছে একটি ইন্টারঅ্যাকটিভ পোল। এর মাধ্যমে নির্বাচনকালীন সময়ে জনমতের প্রতিফলনও দেখা যাবে।

এ উদ্যোগের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা রাখতে চায় টফি। লক্ষ্য প্রযুক্তি, কনটেন্ট ও ব্যবহারকারীর অংশগ্রহণকে সমন্বয় করে নির্বাচনের পুরো সময়টাতে মানুষকে তথ্য সরবরাহ করা।

এ বিষয়ে বাংলালিংকের চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, ‘অর্থবহ নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করতে নির্ভরযোগ্য তথ্যের সহজ প্রাপ্তি অত্যন্ত জরুরি। টফির ভোটের হাওয়ার মাধ্যমে আমরা দায়িত্বশীলভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে যাচাইকৃত সংবাদ, বিশ্লেষণ ও দেশের নাগরিকদের সুযোগ এক জায়গায় এনেছি। আমাদের লক্ষ্য দেশজুড়ে নির্বাচন–সংক্রান্ত বিশ্বাসযোগ্য তথ্য আরও সহজলভ্য ও প্রাসঙ্গিক করে তোলা এবং ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে আমাদের প্ল্যাটফর্মটি আরও উন্নত করা।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com