আর যাতে স্বৈরাচার চেপে না বসে, সে জন্যই জুলাই সনদ: আলী রীয়াজ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের কবল থেকে দেশ আপাত মুক্তি পেয়েছে, কিন্তু বিদ্যমান সংবিধানে স্বৈরাচার সৃষ্টির পথ রয়েছে। তাই আর কোনো স্বৈরাচার যাতে জনগণের ওপর চেপে বসতে না পারে, সে জন্যই জুলাই সনদ প্রণীত হয়েছে।

রোববার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) অডিটোরিয়ামে আসন্ন জাতীয় সংষদ নির্বাচন ও গণভোটের প্রচার বিষয়ে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আলী রীয়াজ বলেন, জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন, তাদের রক্তের মধ্য দিয়ে তৈরি হয়েছে জুলাই জাতীয় সনদ। যে কপি আপনাদের কাছে পৌঁছেছে, তা শুধু কালো কালি দিয়ে লেখা। কিন্তু বিশ্বাস করুন, সনদের প্রত্যেকটি অক্ষরই রক্ত দিয়ে লেখা হয়েছে।

তিনি জুলাই সনদ অন্তবর্তী সরকারের এজেন্ডা নয় দাবি করে বলেন এই সনদ নির্ধারণ করবে বাংলাদেশ ভবিষ্যতে কোন পথে এগোবে। গত তিনটি নির্বাচনকে নির্বাচন বলা অপমানজনক। নিশিরাতের ও ডামি নির্বাচন সম্ভব হয়েছে বিদ্যমান সাংবিধানিক কাঠামোর দুর্বলতার কারণে।

জুলাই সনদে বিভিন্ন বিষয় বাদ দেওয়া প্রসঙ্গে আলী রীয়াজ বলেন, এই সনদে কোথাও ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়ার কথা বলা হয়নি, কিংবা মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয়নি। এসব বক্তব্য সম্পূর্ণ বিভ্রান্তিকর। ৩৯ পৃষ্ঠার সনদে এমন কোনো বিষয় নেই।

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে ফ্যাসিবাদের পথ বন্ধ হয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, ‘হ্যাঁ’ আমাদের সবার জন্য একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের পথ খুলে দেবে। যেখানে কোনো অন্তরাত্মা কাঁপানো বাহিনীর হাতে গুম হওয়ার ভয় থাকবে না, গায়েবী মামলায় গ্রেপ্তার হওয়ার আতঙ্ক থাকবে না, যেদিনের স্বপ্ন দেখেছিল আমাদের মহান মুক্তিযোদ্ধারা, যেদিন আনতে জুলাই গণঅভ্যুত্থানে অকাতরে জীবন বিনিময় করেছে আমাদের ছাত্র-জনতা।

সভায় বক্তব্য দেন শাবি উপাচার্য অধ্যাপক ড. এম সরওয়ারউদ্দিন চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন ও হবিগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. সায়েম উদ্দিন আহম্মদ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» তারেক রহমানে পক্ষে কোকোর স্ত্রীর উঠান বৈঠক

» তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার : আন্দালিব রহমান পার্থ

» অন্তর্বর্তী সরকার যেটাকে আজাদি বলছে, আমি সেটাকে বলি গোলামি: জিএম কাদের

» সুলেখা আক্তার শান্তা স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের সম্মাননা লাভ করেন

» ঢাকায় তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র চালু

» আর যাতে স্বৈরাচার চেপে না বসে, সে জন্যই জুলাই সনদ: আলী রীয়াজ

» খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন: রিজভী

» গ্যাস সরবরাহ বিঘ্ন হওয়ার কারণ জানাল তিতাস

» এয়ারগান ও গুলি উদ্ধার

» গাজায় ইসরাইলের হামলায় উদ্বেগ মুসলিম দেশগুলোর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আর যাতে স্বৈরাচার চেপে না বসে, সে জন্যই জুলাই সনদ: আলী রীয়াজ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের কবল থেকে দেশ আপাত মুক্তি পেয়েছে, কিন্তু বিদ্যমান সংবিধানে স্বৈরাচার সৃষ্টির পথ রয়েছে। তাই আর কোনো স্বৈরাচার যাতে জনগণের ওপর চেপে বসতে না পারে, সে জন্যই জুলাই সনদ প্রণীত হয়েছে।

রোববার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) অডিটোরিয়ামে আসন্ন জাতীয় সংষদ নির্বাচন ও গণভোটের প্রচার বিষয়ে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আলী রীয়াজ বলেন, জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন, তাদের রক্তের মধ্য দিয়ে তৈরি হয়েছে জুলাই জাতীয় সনদ। যে কপি আপনাদের কাছে পৌঁছেছে, তা শুধু কালো কালি দিয়ে লেখা। কিন্তু বিশ্বাস করুন, সনদের প্রত্যেকটি অক্ষরই রক্ত দিয়ে লেখা হয়েছে।

তিনি জুলাই সনদ অন্তবর্তী সরকারের এজেন্ডা নয় দাবি করে বলেন এই সনদ নির্ধারণ করবে বাংলাদেশ ভবিষ্যতে কোন পথে এগোবে। গত তিনটি নির্বাচনকে নির্বাচন বলা অপমানজনক। নিশিরাতের ও ডামি নির্বাচন সম্ভব হয়েছে বিদ্যমান সাংবিধানিক কাঠামোর দুর্বলতার কারণে।

জুলাই সনদে বিভিন্ন বিষয় বাদ দেওয়া প্রসঙ্গে আলী রীয়াজ বলেন, এই সনদে কোথাও ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়ার কথা বলা হয়নি, কিংবা মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয়নি। এসব বক্তব্য সম্পূর্ণ বিভ্রান্তিকর। ৩৯ পৃষ্ঠার সনদে এমন কোনো বিষয় নেই।

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে ফ্যাসিবাদের পথ বন্ধ হয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, ‘হ্যাঁ’ আমাদের সবার জন্য একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের পথ খুলে দেবে। যেখানে কোনো অন্তরাত্মা কাঁপানো বাহিনীর হাতে গুম হওয়ার ভয় থাকবে না, গায়েবী মামলায় গ্রেপ্তার হওয়ার আতঙ্ক থাকবে না, যেদিনের স্বপ্ন দেখেছিল আমাদের মহান মুক্তিযোদ্ধারা, যেদিন আনতে জুলাই গণঅভ্যুত্থানে অকাতরে জীবন বিনিময় করেছে আমাদের ছাত্র-জনতা।

সভায় বক্তব্য দেন শাবি উপাচার্য অধ্যাপক ড. এম সরওয়ারউদ্দিন চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন ও হবিগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. সায়েম উদ্দিন আহম্মদ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com