তরুণ পেশাজীবীদের ক্যারিয়ারের বিকাশে ভূমিকা রাখে এলএসই’র শিক্ষা: সেমিনারে বক্তারা

[ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২৬] লন্ডন স্কুল অব ইকোনমিকসের (এলএসই) শিক্ষাক্রম তরুণ পেশাজীবীদের ক্যারিয়ার এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে বলে আজ (২৯ জানুয়ারি) রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকায় আয়োজিত এক সেমিনারে বলেন বক্তারা। এলএসই শিক্ষায় শিক্ষার্থীদের বৈশ্বিক দৃষ্টিভঙ্গি, বিশ্লেষণের সক্ষমতা ও ব্যবহারিক দক্ষতায় গুরুত্বারোপ করা হয় বলে জানান বক্তারা।

বাংলাদেশে পরিচালিত ইউনিভার্সিটি অব লন্ডন এলএসই প্রোগ্রাম কীভাবে অ্যাকাডেমিক শিক্ষা ও শিল্পখাতের উপযোগী প্রাসঙ্গিক দক্ষতার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক বৈশ্বিক ক্যারিয়ারের জন্য প্রস্তুত করে তা তুলে ধরতে এ সেমিনারের আয়োজন করে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)।

বক্তব্যে লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের ইউনিভার্সিটি অব লন্ডন প্রোগ্রামসের অ্যাসোসিয়েট অ্যাকাডেমিক ডিরেক্টর ড. জেমস অ্যাবডে বলেন, “ঢাকায় পরিচালিত এলএসই কোর্সগুলোতে লন্ডনের মত একই অ্যাকাডেমিক মান বজায় রাখা হয় এবং প্রোগ্রামগুলোর একই স্বীকৃতি রয়েছে।”

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাইম ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাজিম এ
চৌধুরী বলেন, “শিক্ষা গ্রহণের ক্ষেত্রে শুরুর দিকে সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করে।” তিনি আরও বলেন, “এলএসই -এর শিক্ষা বর্তমানের প্রতিযোগিতামূলক পরিবেশে সফল হওয়ার ক্ষেত্রে অত্যন্ত জরুরি বিশ্লেষণী ও সমালোচনামূলক চিন্তাশক্তি গড়ে তোলে।”

লিন্ডে বাংলাদেশ লিমিটেডের স্বতন্ত্র পরিচালক এবং বিএটি বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিম বলেন, এলএসই থেকে শিক্ষা গ্রহণ করা পেশাজীবীরা বাস্তব ব্যবসায়িক চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে অ্যাকাডেমিক জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ করতে পারেন। একইসাথে, তাদের বৈশ্বিক দৃষ্টিভঙ্গি ও কার্যকরী সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তাদের অন্যদের থেকে আলাদা করে।”

ডিএইচএল গ্লোবাল ফরওয়ার্ডিং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ মোর্শেদ আমিন বলেন,
“এলএসই স্নাতকেরা সম্ভাবনাময় ক্যারিয়ার গঠনে প্রস্তত থাকেন এবং তারা সহজেই যেকোন
পরিবেশে মানিয়ে নিতে পারেন। এর ফলে, পেশাগত জীবনের শুরু থেকেই তারা ইতিবাচক অবদান রাখতে পারেন।”

সিস্টেমের গ্র্যাজুয়েটরা ক্যারিয়ারের জন্য উচ্চ মাত্রার প্রস্ততি ও অভিযোজনক্ষমতা প্রদর্শন করেন, যা তাদের পেশাগত জীবনের শুরু থেকেই কার্যকরভাবে অবদান রাখতে সক্ষম করে।”
সেমিনারে এলএসই অ্যালামনাই সাকিব মাহবুব ও তাসমিয়া রহমানও তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

তারা জানান, এলএসই সিস্টেমের অ্যাকাডেমিক শৃঙ্খলা, মূল্যায়ন পদ্ধতি এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা কীভাবে তাদের পেশাগত আত্মবিশ্বাস ও ব্যক্তিগত বিকাশে ভূমিকা রেখেছে।

এর আগে ইউসিবিডির চিফ অপারেটিং অফিসার কিংশুক গুপ্ত অংশগ্রহণকারীদের স্বাগত জানান এবং ডিন (অ্যাকাডেমিকস) অধ্যাপক মুহাম্মদ ইসমাইল হোসেন ইউসিবিডি’র ইউনিভার্সিটি অব লন্ডন-এলএসই প্রোগ্রামগুলোর অ্যাকাডেমিক কাঠামো ও শেখার পদ্ধতি তুলে ধরেন।

এই সেমিনারটি নেটওয়ার্কিং ও জ্ঞান বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে,
যেখানে সম্ভাব্য ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক, অ্যালামনাই ও শিল্পখাতের পেশাজীবীসহ একশ’র বেশি অংশগ্রহণকারী শিক্ষা ও ক্যারিয়ারের বিকাশ নিয়ে অর্থবহ আলোচনা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ব্রাজিল সমর্থক হলেই অর্ধেক ফি-তে দেবেন আইনি সহায়তা

» আইভীকে ‘শীর্ষ সন্ত্রাসী’ আখ্যা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

» জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

» এমপি-মন্ত্রীদের জনগণের কাছে সরকারি সেবার সুফল পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

» এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

» বন ধ্বংসকারী এখন পরিবেশমন্ত্রী: আসিফ মাহমুদ

» রক্তাক্ত ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন পাটওয়ারী

» বিএনপি তিন মাসেই আ.লীগের অবস্থানে পৌঁছে গেছে : আসিফ মাহমুদ

» তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ

» বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে মিরপুরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

তরুণ পেশাজীবীদের ক্যারিয়ারের বিকাশে ভূমিকা রাখে এলএসই’র শিক্ষা: সেমিনারে বক্তারা

[ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২৬] লন্ডন স্কুল অব ইকোনমিকসের (এলএসই) শিক্ষাক্রম তরুণ পেশাজীবীদের ক্যারিয়ার এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে বলে আজ (২৯ জানুয়ারি) রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকায় আয়োজিত এক সেমিনারে বলেন বক্তারা। এলএসই শিক্ষায় শিক্ষার্থীদের বৈশ্বিক দৃষ্টিভঙ্গি, বিশ্লেষণের সক্ষমতা ও ব্যবহারিক দক্ষতায় গুরুত্বারোপ করা হয় বলে জানান বক্তারা।

বাংলাদেশে পরিচালিত ইউনিভার্সিটি অব লন্ডন এলএসই প্রোগ্রাম কীভাবে অ্যাকাডেমিক শিক্ষা ও শিল্পখাতের উপযোগী প্রাসঙ্গিক দক্ষতার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক বৈশ্বিক ক্যারিয়ারের জন্য প্রস্তুত করে তা তুলে ধরতে এ সেমিনারের আয়োজন করে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)।

বক্তব্যে লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের ইউনিভার্সিটি অব লন্ডন প্রোগ্রামসের অ্যাসোসিয়েট অ্যাকাডেমিক ডিরেক্টর ড. জেমস অ্যাবডে বলেন, “ঢাকায় পরিচালিত এলএসই কোর্সগুলোতে লন্ডনের মত একই অ্যাকাডেমিক মান বজায় রাখা হয় এবং প্রোগ্রামগুলোর একই স্বীকৃতি রয়েছে।”

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাইম ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাজিম এ
চৌধুরী বলেন, “শিক্ষা গ্রহণের ক্ষেত্রে শুরুর দিকে সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করে।” তিনি আরও বলেন, “এলএসই -এর শিক্ষা বর্তমানের প্রতিযোগিতামূলক পরিবেশে সফল হওয়ার ক্ষেত্রে অত্যন্ত জরুরি বিশ্লেষণী ও সমালোচনামূলক চিন্তাশক্তি গড়ে তোলে।”

লিন্ডে বাংলাদেশ লিমিটেডের স্বতন্ত্র পরিচালক এবং বিএটি বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিম বলেন, এলএসই থেকে শিক্ষা গ্রহণ করা পেশাজীবীরা বাস্তব ব্যবসায়িক চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে অ্যাকাডেমিক জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ করতে পারেন। একইসাথে, তাদের বৈশ্বিক দৃষ্টিভঙ্গি ও কার্যকরী সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তাদের অন্যদের থেকে আলাদা করে।”

ডিএইচএল গ্লোবাল ফরওয়ার্ডিং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ মোর্শেদ আমিন বলেন,
“এলএসই স্নাতকেরা সম্ভাবনাময় ক্যারিয়ার গঠনে প্রস্তত থাকেন এবং তারা সহজেই যেকোন
পরিবেশে মানিয়ে নিতে পারেন। এর ফলে, পেশাগত জীবনের শুরু থেকেই তারা ইতিবাচক অবদান রাখতে পারেন।”

সিস্টেমের গ্র্যাজুয়েটরা ক্যারিয়ারের জন্য উচ্চ মাত্রার প্রস্ততি ও অভিযোজনক্ষমতা প্রদর্শন করেন, যা তাদের পেশাগত জীবনের শুরু থেকেই কার্যকরভাবে অবদান রাখতে সক্ষম করে।”
সেমিনারে এলএসই অ্যালামনাই সাকিব মাহবুব ও তাসমিয়া রহমানও তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

তারা জানান, এলএসই সিস্টেমের অ্যাকাডেমিক শৃঙ্খলা, মূল্যায়ন পদ্ধতি এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা কীভাবে তাদের পেশাগত আত্মবিশ্বাস ও ব্যক্তিগত বিকাশে ভূমিকা রেখেছে।

এর আগে ইউসিবিডির চিফ অপারেটিং অফিসার কিংশুক গুপ্ত অংশগ্রহণকারীদের স্বাগত জানান এবং ডিন (অ্যাকাডেমিকস) অধ্যাপক মুহাম্মদ ইসমাইল হোসেন ইউসিবিডি’র ইউনিভার্সিটি অব লন্ডন-এলএসই প্রোগ্রামগুলোর অ্যাকাডেমিক কাঠামো ও শেখার পদ্ধতি তুলে ধরেন।

এই সেমিনারটি নেটওয়ার্কিং ও জ্ঞান বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে,
যেখানে সম্ভাব্য ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক, অ্যালামনাই ও শিল্পখাতের পেশাজীবীসহ একশ’র বেশি অংশগ্রহণকারী শিক্ষা ও ক্যারিয়ারের বিকাশ নিয়ে অর্থবহ আলোচনা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com