অস্ত্র বিক্রি করতে এসে নারী আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জের গজারিয়ায় অস্ত্র বিক্রি করতে এসে আমেনা আক্তার (৩২) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি অত্যাধুনিক পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

আটক আমেনা আক্তার রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন একটি রেস্টুরেন্টের সামনে থেকে তাকে আটক করা হয়।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গজারিয়া থানা পুলিশের একটি দল ভিটিকান্দি এলাকায় অভিযান চালায়। এ সময় মহাসড়কের পাশে একটি রেস্টুরেন্টের সামনে সন্দেহভাজন ওই নারীকে তল্লাশি করা হলে তাঁর ভ্যানিটি ব্যাগ থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদ শেষে আটক নারীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। অস্ত্র চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ডেঙ্গু মোকাবিলায় আইন প্রয়োগ শুরু, লার্ভা পেলেই ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

» এক মাসে ১০৪ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬০: র‍্যাব

» উত্তরা পশ্চিম ও তুরাগ থানা পুলিশের অভিযানে ৩০জন গ্রেফতার

» দুই তরুণকে গুলি করে হত্যা

» শীর্ষ মাদক কারবারি ‘চুয়া সেলিম’ গ্রেফতার

» গভীর অরণ্যে মাটির নিচে মিলল ৬ পিস্তল, গুলি-ম্যাগাজিন

» ইয়াবার চালানসহ কারবারি আটক

» যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেয়া হবে: সিইসি

» আরসার কমান্ডারসহ ২জন গ্রেফতার

» গুলি ছুড়ে গাড়ি থামিয়ে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অস্ত্র বিক্রি করতে এসে নারী আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জের গজারিয়ায় অস্ত্র বিক্রি করতে এসে আমেনা আক্তার (৩২) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি অত্যাধুনিক পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

আটক আমেনা আক্তার রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন একটি রেস্টুরেন্টের সামনে থেকে তাকে আটক করা হয়।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গজারিয়া থানা পুলিশের একটি দল ভিটিকান্দি এলাকায় অভিযান চালায়। এ সময় মহাসড়কের পাশে একটি রেস্টুরেন্টের সামনে সন্দেহভাজন ওই নারীকে তল্লাশি করা হলে তাঁর ভ্যানিটি ব্যাগ থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদ শেষে আটক নারীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। অস্ত্র চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com