ঢাবির বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ, ৯২ শতাংশই ফেল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে পাস করেছেন ৭ দশমিক ৪৬ শতাংশ শিক্ষার্থী। উত্তীর্ণ হতে পারেননি ৯২ দশমিক ৫৪ শতাংশ।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় এ ফল প্রকাশ করা হয়।

ফল জানা যাবে যেভাবে

ভর্তির ওয়েবসাইটে (https://admission.eis.du.ac.bd) গিয়ে উচ্চমাধ্যমিক রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক রোল নম্বর দিয়ে লগইন করে ফলাফল দেখা যাবে।

এসএমএসে গ্রামীণফোন, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU SCI <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠালে ফিরতি এসএমএস-এ ফলাফল জানা যাবে। (উদাহরণ: DU SCI 1234567)।

গত ২৭ ডিসেম্বর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। মোট ১ হাজার ৮৯১ আসনের বিপরীতে আবেদনকারী ছিলেন ১ লাখ ১৪ হাজার ১১৪ জন। আর  উত্তীর্ণ (পাস) শিক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ৬২১।

শাখাভিত্তিক উত্তীর্ণে দেখা যায়, বিজ্ঞান শাখায় ৭ হাজার ২১২ জন, মানবিক শাখায় ৩০০ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ১০৯ জন রয়েছে। এছাড়া বাতিলকৃত শিক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ২৭৮।

উত্তীর্ণ শিক্ষার্থীরা ২৭ জানুয়ারি বিকেল ৩টা থেকে ৫ ফেব্রুয়ারি বিকেল ৩টা পর্যন্ত বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রমের ফরম পূরণ করতে পারবেন।

বিভিন্ন কোটায় আবেদনকারীদের আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংশ্লিষ্ট কোটার ফরম সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে ওই সময়ের মধ্যেই জমা দিতে হবে।

ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ২৭ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে। পুনঃনিরীক্ষণের চূড়ান্ত সিদ্ধান্ত ৩ ফেব্রুয়ারি জানানো হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» তবুও আমার ভালবাসা হয় না

» দেশ-জাতির স্বার্থ বিরোধী কোনো কাজ সরকারকে করতে দেওয়া হবে না : মাসুদ

» মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

» দক্ষিণ কোরিয়াকে বিপদে ফেলে কেন থাডগুলো মধ্যপ্রাচ্যে আনা হচ্ছে?

» সিজার পরবর্তী নরমাল ডেলিভারি কি সম্ভব?

» যে সমীকরণে মাঠে নামবে বাংলাদেশ

» সংসার করতে প্রয়োজনে অভিনয় ছাড়তে রাজি পূজা চেরি

» আরবদের জন্য আসল হুমকি কে, ইরান নাকি যুক্তরাষ্ট্র-ইসরায়েল?

» ঈদযাত্রা নিরাপদ রাখতে সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশ : শিমুল বিশ্বাস

» প্রয়াত সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঢাবির বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ, ৯২ শতাংশই ফেল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে পাস করেছেন ৭ দশমিক ৪৬ শতাংশ শিক্ষার্থী। উত্তীর্ণ হতে পারেননি ৯২ দশমিক ৫৪ শতাংশ।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় এ ফল প্রকাশ করা হয়।

ফল জানা যাবে যেভাবে

ভর্তির ওয়েবসাইটে (https://admission.eis.du.ac.bd) গিয়ে উচ্চমাধ্যমিক রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক রোল নম্বর দিয়ে লগইন করে ফলাফল দেখা যাবে।

এসএমএসে গ্রামীণফোন, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU SCI <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠালে ফিরতি এসএমএস-এ ফলাফল জানা যাবে। (উদাহরণ: DU SCI 1234567)।

গত ২৭ ডিসেম্বর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। মোট ১ হাজার ৮৯১ আসনের বিপরীতে আবেদনকারী ছিলেন ১ লাখ ১৪ হাজার ১১৪ জন। আর  উত্তীর্ণ (পাস) শিক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ৬২১।

শাখাভিত্তিক উত্তীর্ণে দেখা যায়, বিজ্ঞান শাখায় ৭ হাজার ২১২ জন, মানবিক শাখায় ৩০০ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ১০৯ জন রয়েছে। এছাড়া বাতিলকৃত শিক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ২৭৮।

উত্তীর্ণ শিক্ষার্থীরা ২৭ জানুয়ারি বিকেল ৩টা থেকে ৫ ফেব্রুয়ারি বিকেল ৩টা পর্যন্ত বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রমের ফরম পূরণ করতে পারবেন।

বিভিন্ন কোটায় আবেদনকারীদের আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংশ্লিষ্ট কোটার ফরম সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে ওই সময়ের মধ্যেই জমা দিতে হবে।

ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ২৭ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে। পুনঃনিরীক্ষণের চূড়ান্ত সিদ্ধান্ত ৩ ফেব্রুয়ারি জানানো হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com