২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল বল উন্মোচন

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলের সর্ববৃহৎ আসর ফিফা বিশ্বকাপ। আসরের ২০২৬-এর অফিসিয়াল ম্যাচ বল উন্মোচন করেছে অ্যাডিডাস। বলটির নাম রাখা হয়েছে ‘ট্রায়োন্ডা’ (TRIONDA)। নামটির স্প্যানিশ অর্থ ‘তিনটি তরঙ্গ’।

জার্মানির হার্জোগেনাউরাখ শহরে বৃহস্পতিবার (২ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় বলটির নাম।

ফিফা ওয়েবসাইটের এক বিবৃতিতে জানানো হয়েছে, উজ্জ্বল লাল, সবুজ ও নীল রঙে সাজানো এই বল তিন আয়োজক দেশ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে শ্রদ্ধা জানায়। ‘ট্রায়োন্ডা’ শব্দটি স্প্যানিশ থেকে এসেছে, যার অর্থ ‘তিনটি তরঙ্গ’।

ইতিহাসে প্রথমবারের মতো তিনটি দেশ একসঙ্গে ফিফা বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে, আর সেই ঐক্যের প্রতীক হিসেবেই নামকরণ করা হয়েছে এই বলের।

বলটির ডিজাইনে বিশেষ চার-প্যানেলের গঠন ব্যবহার করা হয়েছে। এটি বলের উড়ন্ত গতিপথকে স্থিতিশীল রাখে। পাশাপাশি খোদাই করা আইকন ভেজা বা আর্দ্র অবস্থায় কিক ও ড্রিবলিংয়ের সময় বাড়তি গ্রিপ দেয়। কানাডার প্রতীক ম্যাপল পাতা, মেক্সিকোর ঈগল এবং যুক্তরাষ্ট্রের তারকা এতে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া সোনালি অলংকরণ বিশ্বকাপ ট্রফির প্রতি শ্রদ্ধা জানায়।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল ম্যাচ বল এসে গেছে এবং এটি অসাধারণ! আমি ট্রিওন্ডা উপস্থাপন করতে পেরে খুশি ও গর্বিত। অ্যাডিডাস আরেকটি আইকনিক ফিফা বিশ্বকাপ বল তৈরি করেছে, যার নকশা আগামী বছরের আয়োজক দেশগুলো কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ঐক্য এবং আবেগকে প্রতিফলিত করছে। আমি অপেক্ষা করতে পারছি না এই সুন্দর বলটিকে জালে ঢুকতে দেখার জন্য। সর্বকালের সেরা ফিফা বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়েছে। সূত্র: ফিফা

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জামালপুরে ২০ গ্রামের মানুষের ঈদুল ফিতর উদযাপন 

» জয়পুরহাটে ২ হাজার অসহায় মানুষের মাঝে ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

» রায়পুর বিএনপি’র সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভূঁইয়ার ঈদের শুভেচ্ছা

» ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যা যা চেক করা জরুরি

» কবজি ব্যথা: কারণ ও করণীয়

» বার কাউন্সিল পরীক্ষায় ববির ৪০ শিক্ষার্থীর সাফল্য

» আগামীতে আপনাদের সাথে কাজের মাধ্যমে দেখা হবে: ডেপুটি স্পিকার

» যে কারণে ইরানের সাউথ পারস গ্যাসক্ষেত্রে হামলা এক ভয়াবহ মোড়: দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ

» ঈদের দিন সারা দেশে কালবৈশাখী ঝড়ের আভাস

» ২১ ঘণ্টা পর উত্তরের ট্রেন চলাচল স্বাভাবিক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল বল উন্মোচন

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলের সর্ববৃহৎ আসর ফিফা বিশ্বকাপ। আসরের ২০২৬-এর অফিসিয়াল ম্যাচ বল উন্মোচন করেছে অ্যাডিডাস। বলটির নাম রাখা হয়েছে ‘ট্রায়োন্ডা’ (TRIONDA)। নামটির স্প্যানিশ অর্থ ‘তিনটি তরঙ্গ’।

জার্মানির হার্জোগেনাউরাখ শহরে বৃহস্পতিবার (২ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় বলটির নাম।

ফিফা ওয়েবসাইটের এক বিবৃতিতে জানানো হয়েছে, উজ্জ্বল লাল, সবুজ ও নীল রঙে সাজানো এই বল তিন আয়োজক দেশ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে শ্রদ্ধা জানায়। ‘ট্রায়োন্ডা’ শব্দটি স্প্যানিশ থেকে এসেছে, যার অর্থ ‘তিনটি তরঙ্গ’।

ইতিহাসে প্রথমবারের মতো তিনটি দেশ একসঙ্গে ফিফা বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে, আর সেই ঐক্যের প্রতীক হিসেবেই নামকরণ করা হয়েছে এই বলের।

বলটির ডিজাইনে বিশেষ চার-প্যানেলের গঠন ব্যবহার করা হয়েছে। এটি বলের উড়ন্ত গতিপথকে স্থিতিশীল রাখে। পাশাপাশি খোদাই করা আইকন ভেজা বা আর্দ্র অবস্থায় কিক ও ড্রিবলিংয়ের সময় বাড়তি গ্রিপ দেয়। কানাডার প্রতীক ম্যাপল পাতা, মেক্সিকোর ঈগল এবং যুক্তরাষ্ট্রের তারকা এতে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া সোনালি অলংকরণ বিশ্বকাপ ট্রফির প্রতি শ্রদ্ধা জানায়।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল ম্যাচ বল এসে গেছে এবং এটি অসাধারণ! আমি ট্রিওন্ডা উপস্থাপন করতে পেরে খুশি ও গর্বিত। অ্যাডিডাস আরেকটি আইকনিক ফিফা বিশ্বকাপ বল তৈরি করেছে, যার নকশা আগামী বছরের আয়োজক দেশগুলো কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ঐক্য এবং আবেগকে প্রতিফলিত করছে। আমি অপেক্ষা করতে পারছি না এই সুন্দর বলটিকে জালে ঢুকতে দেখার জন্য। সর্বকালের সেরা ফিফা বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়েছে। সূত্র: ফিফা

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com