দেশের এক ইঞ্চি জমির সম্মান আমরা কারও কাছে বন্ধক রাখবো না: জামায়াত আমির

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের এক ইঞ্চি জমির সম্মান আমরা কারও কাছে বন্ধক রাখবো না। যেভাবে আবু সাঈদেরা বুক পেতে দিয়েছিলো সেভাবে আমরাও বুক পেত দিতে রাজি আছি। আমরা কথা দিচ্ছি, জীবন যাবে কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করবো না।

শনিবার সকালে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের বাড়িতে তার বাবা মায়ের সঙ্গে কথা বলেন জামায়াত আমির। পরিবারের অন্য সদস্যদের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

আবু সাঈদের হত্যাকারীদের উপযুক্ত শাস্তি দাবি করে জামায়াতের আমির বলেন, আবু সাঈদেরা জীবন দিয়ে দেশের আমানত আমাদের কাছে রেখে গেছেন। আমরাও জীবন দিয়ে এসব আমানত রক্ষা কবরো। আমরা আপনার সন্তানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবো।

এর আগে শনিবার সকালে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে সফরের দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

এদিকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় আয়োজিত নির্বাচনী জনসভায় সকাল ১০টায় দ্বিতীয় দিনের প্রথম সমাবেশে যোগ দিবেন তিনি। এরপর বগুড়া শহরে দুপুর ১২টায় এবং বগুড়ার শেরপুর উপজেলায় দুপুর ২.৩০ মিনিটে জনসভায় অংশ নিবেন। বগুড়ার জনসভা শেষ করে সিরাজগঞ্জ শহরে বিকাল সাড়ে ৩ টায় এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বিকাল ৪ টায় নির্ধারিত জনসভায় অংশ নেওয়ার কথা নির্বাচনী প্রচারণা সূচিতে উল্লেখ করা হয়েছে। সিরাজগঞ্জের জনসভা শেষ হলে তিনি পাবনা জেলায় একটি নির্ধারিত সমাবেশে সন্ধ্যা সাড়ে ৬ টায় অংশ নিয়ে প্রথম পর্বের সফরের দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচরণা শেষ করবেন।

পাবনায় সমাবেশ শেষ করে সড়ক পথে ডা. শফিকুর রহমান ঢাকায় ফিরবেন বলে জামায়াতের মিডিয়া সেল থেকে পাঠানো তথ্যে জানা গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

» ফেনসিডিলসহ দুই কারবারি আটক

» রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা

» ‘সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ে ওঠবে’, প্রত্যাশা মির্জা ফখরুলের

» কলকাতার হোটেলে আগুন: নিহতদের মধ্যে দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়

» হিমির নানা কথা

» কিমের কাছে ৫৭টি শক্তিশালী পরমাণু বোমা আছে: ট্রাম্প

» সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন : স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রতিবন্ধীদের সুরক্ষা চ্যারিটি নয়, নাগরিক অধিকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

» জুলাই সনদ বাস্তবায়নে সব দল অঙ্গীকারবদ্ধ : তথ্যমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দেশের এক ইঞ্চি জমির সম্মান আমরা কারও কাছে বন্ধক রাখবো না: জামায়াত আমির

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের এক ইঞ্চি জমির সম্মান আমরা কারও কাছে বন্ধক রাখবো না। যেভাবে আবু সাঈদেরা বুক পেতে দিয়েছিলো সেভাবে আমরাও বুক পেত দিতে রাজি আছি। আমরা কথা দিচ্ছি, জীবন যাবে কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করবো না।

শনিবার সকালে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের বাড়িতে তার বাবা মায়ের সঙ্গে কথা বলেন জামায়াত আমির। পরিবারের অন্য সদস্যদের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

আবু সাঈদের হত্যাকারীদের উপযুক্ত শাস্তি দাবি করে জামায়াতের আমির বলেন, আবু সাঈদেরা জীবন দিয়ে দেশের আমানত আমাদের কাছে রেখে গেছেন। আমরাও জীবন দিয়ে এসব আমানত রক্ষা কবরো। আমরা আপনার সন্তানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবো।

এর আগে শনিবার সকালে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে সফরের দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

এদিকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় আয়োজিত নির্বাচনী জনসভায় সকাল ১০টায় দ্বিতীয় দিনের প্রথম সমাবেশে যোগ দিবেন তিনি। এরপর বগুড়া শহরে দুপুর ১২টায় এবং বগুড়ার শেরপুর উপজেলায় দুপুর ২.৩০ মিনিটে জনসভায় অংশ নিবেন। বগুড়ার জনসভা শেষ করে সিরাজগঞ্জ শহরে বিকাল সাড়ে ৩ টায় এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বিকাল ৪ টায় নির্ধারিত জনসভায় অংশ নেওয়ার কথা নির্বাচনী প্রচারণা সূচিতে উল্লেখ করা হয়েছে। সিরাজগঞ্জের জনসভা শেষ হলে তিনি পাবনা জেলায় একটি নির্ধারিত সমাবেশে সন্ধ্যা সাড়ে ৬ টায় অংশ নিয়ে প্রথম পর্বের সফরের দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচরণা শেষ করবেন।

পাবনায় সমাবেশ শেষ করে সড়ক পথে ডা. শফিকুর রহমান ঢাকায় ফিরবেন বলে জামায়াতের মিডিয়া সেল থেকে পাঠানো তথ্যে জানা গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com