জামালপুরে আচারণ বিধি ভঙ্গের দায়ে স্বতন্ত্র প্রার্থীকে শোকজ

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি   : জামালপুর- ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দীকি শুভকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারী) নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি তাকে এই নোটিশ প্রদান করে।
নোটিশ সূত্রে জানা গেছে, সাদিকুর রহমান সিদ্দিকী শুভ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী এলাকা- ১৪০, জামালপুর- ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের একজন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী। গতকাল (২১ জানুয়ারী) দুপুরে মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী বাজারে তিনি কর্মী-সমর্থক নিয়ে মিছিল করেছেন। অভিযোগের বিষয়টি যাচাই করে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির নিকট প্রাথমিকভাবে সত্য বলে পরিলক্ষিত হয়। ভোট গ্রহনের জন্য নির্ধারিত দিনের ৩ সপ্তাহ সময়ের পূর্বেই নির্বাচনি প্রচার করায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৩, ৯ ও ১৮ এর লঙ্ঘন বলে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির নিকট প্রতীয়মান হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত সিভিল জজ আরিফ হোসাইন।
এই অভিযোগের বিষয়ে কেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশন বরাবর সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না তা আগামী ২৫ জানুয়ারী সকাল ১১ টায় কমিটির কার্যালয়ে স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের জন্য স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভকে নির্দেশ প্রদান করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জামালপুরে আচারণ বিধি ভঙ্গের দায়ে স্বতন্ত্র প্রার্থীকে শোকজ

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি   : জামালপুর- ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দীকি শুভকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারী) নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি তাকে এই নোটিশ প্রদান করে।
নোটিশ সূত্রে জানা গেছে, সাদিকুর রহমান সিদ্দিকী শুভ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী এলাকা- ১৪০, জামালপুর- ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের একজন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী। গতকাল (২১ জানুয়ারী) দুপুরে মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী বাজারে তিনি কর্মী-সমর্থক নিয়ে মিছিল করেছেন। অভিযোগের বিষয়টি যাচাই করে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির নিকট প্রাথমিকভাবে সত্য বলে পরিলক্ষিত হয়। ভোট গ্রহনের জন্য নির্ধারিত দিনের ৩ সপ্তাহ সময়ের পূর্বেই নির্বাচনি প্রচার করায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৩, ৯ ও ১৮ এর লঙ্ঘন বলে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির নিকট প্রতীয়মান হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত সিভিল জজ আরিফ হোসাইন।
এই অভিযোগের বিষয়ে কেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশন বরাবর সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না তা আগামী ২৫ জানুয়ারী সকাল ১১ টায় কমিটির কার্যালয়ে স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের জন্য স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভকে নির্দেশ প্রদান করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com