নির্বাচনে বিঘ্ন ঘটাতে আমরা দেব না: আলী ইমাম মজুমদার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, নির্বাচনে বিঘ্ন ঘটাতে আমরা দেব না। পুলিশের পাশাপাশি সিভিল পাওয়ার আর্মি থাকবে। সঙ্গে বিজিবি ও আনসার থাকবে। তারা নির্বাচনে কোনো বিঘ্ন ঘটাতে দেবে না।

তিনি বলেন, নির্বাচনে বিঘ্ন ঘটাতে চাইলে তাদের বিরুদ্ধে আগে থেকেই প্রতিরোধকমূলক ব্যবস্থা নেওয়া হবে। চিহ্নিত কোনো অপরাধী থাকলে পুলিশ আগেই তাকে ধরবে।

বুধবার বিকালে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আলী ইমাম মজুমদার বলেছেন, আমরা জনগণের মধ্যে মেসেজ দিতে চাচ্ছি ২০২৪ সালে কোন পরিস্থিতিতে গণঅভ্যুত্থান হয়েছিল। সেই জাতীয় ব্যাপার যাতে না ঘটে, দেশ যাতে স্থিতিশীল থাকে। তার জন্য যে সংস্কার করা প্রয়োজন। বিভিন্ন বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিশন ও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে যে সিদ্ধান্তগুলো নিয়েছে তার পক্ষে যাতে দেশের জনগণ থাকে এবং সবাই যাতে ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে নির্বাচনে অংশ নিতে পারেন তার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন। বক্তব্য রাখেন পুলিশ সুপার জসিম উদ্দিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নরসিংদীতে মিল্কভিটা বিক্রয় কেন্দ্রের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে তরল দুগ্ধ সামগ্রী বিতরণ

» সরকার খাল খননের মতো সব প্রতিশ্রুতি পূরণ করবে : হুইপ দুলু

» মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৩৯টি দেশে তেলের দাম বেড়েছে, কিন্তু বাংলাদেশে বাড়েনি- ইসলামপুরে খাল খনন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী

» ইসলামপুরে নির্মাণাধীন থানা ভবনের ছাদ ধ্বসে আহত ৭

» প্রাইম ব্যাংকের  এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন এম. নাজিম এ. চৌধুরী

» নগদ ইসলামিকের তিন ব্যবহারকারী জিতেছেন উমরাহ প্যাকেজ

» সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি

» ১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল নিজ পছন্দের ঈদ জামা

» ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক

» এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নির্বাচনে বিঘ্ন ঘটাতে আমরা দেব না: আলী ইমাম মজুমদার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, নির্বাচনে বিঘ্ন ঘটাতে আমরা দেব না। পুলিশের পাশাপাশি সিভিল পাওয়ার আর্মি থাকবে। সঙ্গে বিজিবি ও আনসার থাকবে। তারা নির্বাচনে কোনো বিঘ্ন ঘটাতে দেবে না।

তিনি বলেন, নির্বাচনে বিঘ্ন ঘটাতে চাইলে তাদের বিরুদ্ধে আগে থেকেই প্রতিরোধকমূলক ব্যবস্থা নেওয়া হবে। চিহ্নিত কোনো অপরাধী থাকলে পুলিশ আগেই তাকে ধরবে।

বুধবার বিকালে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আলী ইমাম মজুমদার বলেছেন, আমরা জনগণের মধ্যে মেসেজ দিতে চাচ্ছি ২০২৪ সালে কোন পরিস্থিতিতে গণঅভ্যুত্থান হয়েছিল। সেই জাতীয় ব্যাপার যাতে না ঘটে, দেশ যাতে স্থিতিশীল থাকে। তার জন্য যে সংস্কার করা প্রয়োজন। বিভিন্ন বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিশন ও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে যে সিদ্ধান্তগুলো নিয়েছে তার পক্ষে যাতে দেশের জনগণ থাকে এবং সবাই যাতে ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে নির্বাচনে অংশ নিতে পারেন তার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন। বক্তব্য রাখেন পুলিশ সুপার জসিম উদ্দিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com