চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশইন করেছে বিএসএফ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের চাড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে ১৭ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ  সকাল ৬টার দিকে জেলার গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্তের ২১৯/২৯-আর নম্বর সীমান্ত পিলারের কাছ দিয়ে তাদের পুশইন করা হয়। আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সকাল ৬টার দিকে চাড়ালডাঙ্গা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ২১৯/২৯-আর থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃত সবাই বাংলাদেশের খুলনা ও যশোর জেলার বাসিন্দা।

বিজিবি অধিনায়ক আরও জানান, আটককৃতরা গত ৫ থেকে ৬ বছর ধরে ভারতের আগ্রা জেলায় বসবাস করছিল। সেখানে পুলিশ তাদের আটক করে আগ্রা জেলা কারাগারে প্রায় ৩ বছর কারাভোগ করায়। কারাভোগ শেষে সম্প্রতি মুক্তি পেলে ভারতীয় পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে।

পরবর্তীতে ১২ ব্যাটালিয়ন বিএসএফের অধীনস্থ টিলাশন বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত পিলার ২১৯/২৯-আর এলাকা দিয়ে তাদের বাংলাদেশে অনুপ্রবেশ করায়। পরে তাদের আটক করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গোমস্তাপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, বিজিবি কর্তৃক আটককৃতদের নাম-পরিচয় যাচাই-বাছাইয়ের কাজ চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশইন করেছে বিএসএফ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের চাড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে ১৭ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ  সকাল ৬টার দিকে জেলার গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্তের ২১৯/২৯-আর নম্বর সীমান্ত পিলারের কাছ দিয়ে তাদের পুশইন করা হয়। আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সকাল ৬টার দিকে চাড়ালডাঙ্গা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ২১৯/২৯-আর থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃত সবাই বাংলাদেশের খুলনা ও যশোর জেলার বাসিন্দা।

বিজিবি অধিনায়ক আরও জানান, আটককৃতরা গত ৫ থেকে ৬ বছর ধরে ভারতের আগ্রা জেলায় বসবাস করছিল। সেখানে পুলিশ তাদের আটক করে আগ্রা জেলা কারাগারে প্রায় ৩ বছর কারাভোগ করায়। কারাভোগ শেষে সম্প্রতি মুক্তি পেলে ভারতীয় পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে।

পরবর্তীতে ১২ ব্যাটালিয়ন বিএসএফের অধীনস্থ টিলাশন বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত পিলার ২১৯/২৯-আর এলাকা দিয়ে তাদের বাংলাদেশে অনুপ্রবেশ করায়। পরে তাদের আটক করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গোমস্তাপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, বিজিবি কর্তৃক আটককৃতদের নাম-পরিচয় যাচাই-বাছাইয়ের কাজ চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com