চিন্তাশীল নাগরিক ছাড়া সমাজ এগোতে পারে না : শিক্ষা উপদেষ্টা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : চিন্তাশীল নাগরিক ছাড়া সমাজ এগোতে পারে না বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে নবম নন-ফিকশন বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষা উপদেষ্টা বলেছেন, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু ডিগ্রি প্রদান করা নয়, সমাজকে ভাবতে শেখানোও তার দায়িত্ব।

তিনি বলেন, একটি সমাজ তখনই শক্তিশালী হয়, যখন সে নিজেকে প্রশ্ন করতে পারে এবং এই প্রশ্ন করার সাহস তৈরি হয় জ্ঞানচর্চার মাধ্যমে।

অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা বলেন, আমরা এমন এক সময়ে বাস করছি যখন তথ্যের অভাব নেই, কিন্তু জ্ঞানের ঘাটতি রয়েছে। সেই ঘাটতি পূরণে নন-ফিকশন বইয়ের ভূমিকা অপরিসীম।

শিক্ষার্থীদের বই পড়ার প্রতি উৎসাহিত করে তিনি বলেন, নন-ফিকশন পড়ুন, প্রশ্ন করুন, তর্ক করুন ও ভাবুন। কারণ চিন্তাশীল নাগরিক ছাড়া কোনো সমাজ এগোতে পারে না।

বইমেলার তাৎপর্য তুলে ধরে অধ্যাপক আবরার বলেন, এই মেলা দেয়ালের ভেতরের জ্ঞানকে সাধারণ মানুষের কাছে নিয়ে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময়ই চিন্তার কেন্দ্র এবং এই আয়োজন আমাদের মনে করিয়ে দেয়, সমাজকে আলোর পথ দেখানোই বিশ্ববিদ্যালয়ের কাজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» একযোগে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» মিছিল-মিটিং, আনন্দ-ফূর্তির মাধ্যমে জাতি গড়ে উঠতে পারে না: শিবির সভাপতি

» নাহিদ ইসলাম কোনো ব্যক্তি নন, একটি ইতিহাস: ড. ইউনূস

» দেশের পরিবর্তনের সম্ভাবনাকে গলা টিপে হত্যা করেছেন ইউনূস : রাশেদ খান

» জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে? প্রশ্ন আজহারের

» হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝোলানো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

» চলতি অর্থবছরের ২৭ জুন পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে ১৭.৩ শতাংশ

» অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি

» ফ্রান্সে স্কাইডাইভিংয়ের বিমান বিধ্বস্ত হয়ে ১১ জনের প্রাণহানি

» ‘আনসার-ভিডিপি দক্ষ খেলোয়াড় গড়ে তুলে দেশের জন্য গৌরব বয়ে আনছে’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চিন্তাশীল নাগরিক ছাড়া সমাজ এগোতে পারে না : শিক্ষা উপদেষ্টা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : চিন্তাশীল নাগরিক ছাড়া সমাজ এগোতে পারে না বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে নবম নন-ফিকশন বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষা উপদেষ্টা বলেছেন, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু ডিগ্রি প্রদান করা নয়, সমাজকে ভাবতে শেখানোও তার দায়িত্ব।

তিনি বলেন, একটি সমাজ তখনই শক্তিশালী হয়, যখন সে নিজেকে প্রশ্ন করতে পারে এবং এই প্রশ্ন করার সাহস তৈরি হয় জ্ঞানচর্চার মাধ্যমে।

অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা বলেন, আমরা এমন এক সময়ে বাস করছি যখন তথ্যের অভাব নেই, কিন্তু জ্ঞানের ঘাটতি রয়েছে। সেই ঘাটতি পূরণে নন-ফিকশন বইয়ের ভূমিকা অপরিসীম।

শিক্ষার্থীদের বই পড়ার প্রতি উৎসাহিত করে তিনি বলেন, নন-ফিকশন পড়ুন, প্রশ্ন করুন, তর্ক করুন ও ভাবুন। কারণ চিন্তাশীল নাগরিক ছাড়া কোনো সমাজ এগোতে পারে না।

বইমেলার তাৎপর্য তুলে ধরে অধ্যাপক আবরার বলেন, এই মেলা দেয়ালের ভেতরের জ্ঞানকে সাধারণ মানুষের কাছে নিয়ে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময়ই চিন্তার কেন্দ্র এবং এই আয়োজন আমাদের মনে করিয়ে দেয়, সমাজকে আলোর পথ দেখানোই বিশ্ববিদ্যালয়ের কাজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com