দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক ৪

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জের গজারিয়ায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৩টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া বড়কান্দি এলাকায় এই অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন- গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকার বাদশা মিয়া (৩৮), মো. শহিদ (৩৫), আলমগীর (৪৫) ও আ. মান্নান (৩৫)। সেনাবাহিনী জানিয়েছে, আটকৃতরা ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

​মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এই যৌথ অভিযান চালায়। অভিযানে ৪ জনকে আটকের পাশাপাশি তাদের কাছ থেকে ৫২০ পিস ইয়াবা, আনুমানিক ২ কেজি গাঁজা, ৫টি দেশীয় ধারালো অস্ত্র এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

​আটকদের এবং উদ্ধারকৃত সামগ্রী পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য গজারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনাক্যাম্পে প্রদান করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলা : আরিফ, গৌছ ও বাবর খালাস

» ট্রাকচালক হত্যা মামলায় হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল

» সংসদে শফিকুল ইসলাম মাসুদের প্রশ্ন ৩০০ শিশু মৃত্যুতে মন্ত্রীর পদত্যাগ কই?

» শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

» মোবাইলে দেখে দোয়া পড়া যাবে?

» ৪৩ বিসিএসের নন ক্যাডারের ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ হাইকোর্টের

» চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে : রিজভী

» বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

» বিদেশি পিস্তলসহ ৩ কেজি বিস্ফোরক জব্দ

» তাইম হত্যা মামলায় তদন্ত কর্মকর্তার জেরা আজ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক ৪

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জের গজারিয়ায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৩টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া বড়কান্দি এলাকায় এই অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন- গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকার বাদশা মিয়া (৩৮), মো. শহিদ (৩৫), আলমগীর (৪৫) ও আ. মান্নান (৩৫)। সেনাবাহিনী জানিয়েছে, আটকৃতরা ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

​মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এই যৌথ অভিযান চালায়। অভিযানে ৪ জনকে আটকের পাশাপাশি তাদের কাছ থেকে ৫২০ পিস ইয়াবা, আনুমানিক ২ কেজি গাঁজা, ৫টি দেশীয় ধারালো অস্ত্র এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

​আটকদের এবং উদ্ধারকৃত সামগ্রী পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য গজারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনাক্যাম্পে প্রদান করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com