অবৈধ আইফোন কারখানার সন্ধান, তিনজন গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : উত্তরা ও নিকুঞ্জ এলাকায় একটি অবৈধ আইফোন সংযোজন কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় অভিযান চালিয়ে কর ফাঁকি দিয়ে বিদেশ থেকে আনা যন্ত্রাংশ ব্যবহার করে আইফোন তৈরি এবং আসল ফোন হিসেবে বাজারে সরবরাহ করার অপরাধে দুই চীনা নাগরিকসহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়।

বুধবার গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৩৬৩টি বিভিন্ন মডেলের আইফোন, বিপুল পরিমাণ যন্ত্রাংশ এবং মোবাইল তৈরির বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি উদ্ধার করে। চক্রটি গত প্রায় দেড় বছর ধরে এই ল্যাবে অবৈধভাবে মোবাইল ফোন তৈরি করে সাধারণ ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে আসছিল।

আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বিস্তারিত তথ্য তুলে ধরেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল উত্তরা ১৭ নম্বর সেক্টর এবং নিকুঞ্জ-১ এলাকায় একযোগে অভিযান চালায়। উত্তরা থেকে একজনকে ৫৮টি আইফোনসহ এবং নিকুঞ্জ থেকে দুই চীনা নাগরিককে ৩০৫টি ফোনসহ আটক করা হয়।  আটককালে অবৈধ মোবাইল ও সরঞ্জামের পাশাপাশি তাদের হেফাজত থেকে বিদেশি মদও উদ্ধার করা হয়।

এই চক্রের সঙ্গে কোনো বাংলাদেশি নাগরিক জড়িত আছে কি না তা জানতে চাইলে ডিবি কর্মকর্তা জানান, বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে কিন্তু তদন্তের স্বার্থে এখনই তা প্রকাশ করা সম্ভব নয়। বর্তমানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং এই চক্রের মূল হোতা ও বাকি সদস্যদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।

ডিবি কর্মকর্তা মহিউদ্দিন মাহমুদ সোহেল সাধারণ জনগণকে কম দামে ‘অরিজিনাল আইফোন’ কেনার প্রলোভন থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তিনি অনুরোধ জানিয়েছেন যেন ক্রেতারা অনুমোদিত শোরুম বা বিশ্বস্ত উৎস ছাড়া অন্য কোথাও থেকে মোবাইল ফোন ক্রয় না করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী

» খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী

» ব্যবসা-বাণিজ্যের পথে বাধা যত গভীরই হোক, তা দূর করা হবে: অর্থমন্ত্রী

» চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

» ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

» ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

» ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান

» মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক

» বগুড়ায় প্রতিবন্ধী জামাল’কে হুইলচেয়ার প্রদান করলেন সাবেক এমপি লালু

» হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা আহ্বায়ক রাজিব ও সদস্যসচিব জাহিদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অবৈধ আইফোন কারখানার সন্ধান, তিনজন গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : উত্তরা ও নিকুঞ্জ এলাকায় একটি অবৈধ আইফোন সংযোজন কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় অভিযান চালিয়ে কর ফাঁকি দিয়ে বিদেশ থেকে আনা যন্ত্রাংশ ব্যবহার করে আইফোন তৈরি এবং আসল ফোন হিসেবে বাজারে সরবরাহ করার অপরাধে দুই চীনা নাগরিকসহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়।

বুধবার গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৩৬৩টি বিভিন্ন মডেলের আইফোন, বিপুল পরিমাণ যন্ত্রাংশ এবং মোবাইল তৈরির বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি উদ্ধার করে। চক্রটি গত প্রায় দেড় বছর ধরে এই ল্যাবে অবৈধভাবে মোবাইল ফোন তৈরি করে সাধারণ ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে আসছিল।

আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বিস্তারিত তথ্য তুলে ধরেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল উত্তরা ১৭ নম্বর সেক্টর এবং নিকুঞ্জ-১ এলাকায় একযোগে অভিযান চালায়। উত্তরা থেকে একজনকে ৫৮টি আইফোনসহ এবং নিকুঞ্জ থেকে দুই চীনা নাগরিককে ৩০৫টি ফোনসহ আটক করা হয়।  আটককালে অবৈধ মোবাইল ও সরঞ্জামের পাশাপাশি তাদের হেফাজত থেকে বিদেশি মদও উদ্ধার করা হয়।

এই চক্রের সঙ্গে কোনো বাংলাদেশি নাগরিক জড়িত আছে কি না তা জানতে চাইলে ডিবি কর্মকর্তা জানান, বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে কিন্তু তদন্তের স্বার্থে এখনই তা প্রকাশ করা সম্ভব নয়। বর্তমানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং এই চক্রের মূল হোতা ও বাকি সদস্যদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।

ডিবি কর্মকর্তা মহিউদ্দিন মাহমুদ সোহেল সাধারণ জনগণকে কম দামে ‘অরিজিনাল আইফোন’ কেনার প্রলোভন থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তিনি অনুরোধ জানিয়েছেন যেন ক্রেতারা অনুমোদিত শোরুম বা বিশ্বস্ত উৎস ছাড়া অন্য কোথাও থেকে মোবাইল ফোন ক্রয় না করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com