গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল নিক্ষেপ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।

আজ সকাল থেকে জেলার কালিয়াকৈর উপজেলাধীন সফিপুরে অবস্থিত মাহমুদ ডেনিম লিমিটেড নামে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা ও বিক্ষোভ করছেন।

জানা গেছে, মাহমুদ ডেনিম লিমিটেড কারখানার শ্রমিকদের গত তিন মাস ধরে বেতন দেওয়া হচ্ছে না। একাধিকবার কর্তৃপক্ষের কাছে বেতনের আবেদন করেন শ্রমিকরা। এ নিয়ে গত কয়েকদিন ধরেই কারখানার ভেতর উত্তেজনা চলছে। এর জের ধরে বুধবার সকালে কারখানায় আগত শ্রমিকরা কাজে যোগদান না করে কারখানার ফটকে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল সড়ক অবরোধ করেন। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝাতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে কারখানার ফটকে জড়ো হয়ে বিক্ষোভ করছেন।

কারখানার শ্রমিক মোহাম্মাদ মাহাদি বলেন, গত তিন মাস ধরে বেতন দিচ্ছে না। আমরা ভাড়া বাসায় থাকি। বাড়ির মালিক ভাড়ার জন্য চাপ দিচ্ছে। ঠিকমতো বাজার করে খাইতে পারছি না। আমাদের বেতন না দিলে আমরা আন্দোলন করবই।

রুজিনা খাতুন বলেন, তিন মাসের বেতন বাকি। তারপরেও কাজ করে যাচ্ছি। মালিকপক্ষ কি দেখে আমরা কিভাবে বেঁচে আছি। কিভাবে ভাড়া বাড়িতে থাকছি, কি খাচ্ছি। আমাগো ঘাম ঝড়ানো টাকা দিয়ে তারা ঠিকি ভালো আছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন বলেন, সফিপুরে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে বিভিন্নভাবে কথা বলছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। কারখানার মালিকপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বার কাউন্সিল পরীক্ষায় ববির ৪০ শিক্ষার্থীর সাফল্য

» আগামীতে আপনাদের সাথে কাজের মাধ্যমে দেখা হবে: ডেপুটি স্পিকার

» যে কারণে ইরানের সাউথ পারস গ্যাসক্ষেত্রে হামলা এক ভয়াবহ মোড়: দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ

» ঈদের দিন সারা দেশে কালবৈশাখী ঝড়ের আভাস

» ২১ ঘণ্টা পর উত্তরের ট্রেন চলাচল স্বাভাবিক

» কোস্ট গার্ডের অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ

» শাহবাগের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় হত্যার ঘটনায় আরো চারজন গ্রেপ্তার

» পদ্মা সেতুতে একদিনে টোল আদায় সাড়ে ৪ কোটি টাকা

» অবৈধ ট্রলিং বোট ও জালসহ জেলে আটক

» জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা মেনে নেবে না জনগণ, ঈদ শুভেচ্ছা বার্তায় জামায়াত আমির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল নিক্ষেপ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।

আজ সকাল থেকে জেলার কালিয়াকৈর উপজেলাধীন সফিপুরে অবস্থিত মাহমুদ ডেনিম লিমিটেড নামে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা ও বিক্ষোভ করছেন।

জানা গেছে, মাহমুদ ডেনিম লিমিটেড কারখানার শ্রমিকদের গত তিন মাস ধরে বেতন দেওয়া হচ্ছে না। একাধিকবার কর্তৃপক্ষের কাছে বেতনের আবেদন করেন শ্রমিকরা। এ নিয়ে গত কয়েকদিন ধরেই কারখানার ভেতর উত্তেজনা চলছে। এর জের ধরে বুধবার সকালে কারখানায় আগত শ্রমিকরা কাজে যোগদান না করে কারখানার ফটকে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল সড়ক অবরোধ করেন। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝাতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে কারখানার ফটকে জড়ো হয়ে বিক্ষোভ করছেন।

কারখানার শ্রমিক মোহাম্মাদ মাহাদি বলেন, গত তিন মাস ধরে বেতন দিচ্ছে না। আমরা ভাড়া বাসায় থাকি। বাড়ির মালিক ভাড়ার জন্য চাপ দিচ্ছে। ঠিকমতো বাজার করে খাইতে পারছি না। আমাদের বেতন না দিলে আমরা আন্দোলন করবই।

রুজিনা খাতুন বলেন, তিন মাসের বেতন বাকি। তারপরেও কাজ করে যাচ্ছি। মালিকপক্ষ কি দেখে আমরা কিভাবে বেঁচে আছি। কিভাবে ভাড়া বাড়িতে থাকছি, কি খাচ্ছি। আমাগো ঘাম ঝড়ানো টাকা দিয়ে তারা ঠিকি ভালো আছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন বলেন, সফিপুরে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে বিভিন্নভাবে কথা বলছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। কারখানার মালিকপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com