বিগত নির্বাচনে শুধু কমিশন নয় সব প্রতিষ্ঠান কলঙ্কিত হয়েছে :আবুল ফজল মো. সানাউল্লাহ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘বিগত নির্বাচনে শুধু নির্বাচন কমিশন কলঙ্কিত হয় নাই, প্রতিটা প্রতিষ্ঠান কলঙ্কিত হয়েছে।’

সোমবার  সকালে বান্দরবন পুলিশ লাইন্সে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের গণতান্ত্রিক উত্তরণের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের হারিয়ে যাওয়া ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ এসেছে। এ জিনিসটা আমাদের সবাইকে উপলব্ধি করতে হবে। বিগত সময় যে নির্বাচনগুলো হয়েছে এতে শুধু নির্বাচন কমিশন কলঙ্কিত হয়নি দেশের প্রতিটি প্রতিষ্ঠান কলঙ্কিত হয়েছে। জুলাই আন্দোলনের অন্যতম ব্যাকগ্রাউন্ড সত্যিকারের গণতন্ত্র অনুপস্থিতি এবং খারাপ নির্বাচন। সত্যিকার অর্থে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগোচ্ছে দেশ।

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচন বিভিন্ন কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জাতীয় জীবনে সবচেয়ে বড় ইভেন্ট। এ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র উত্তরণের পাশাপাশি আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের খোয়ানো ভাব মুক্তি পুনরুদ্ধারের সুযোগ।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় যোগদেন নির্বাচন কমিশনার। মতবিনিময় সভায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার নির্বাচনি প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়।

এ সময় সভায় জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার আবদুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

» ডিএসসিসির পরিচ্ছন্নতা কর্মীদের হেলথ কার্ড বিতরণ শুরু

» আমিরের রুচি নিয়ে রসিকতায় মাতলেন কাজল

» আলজেরিয়ার বিপক্ষে যে জার্সি পরে খেলবে আর্জেন্টিনা

» বাধা-বিপত্তি এলেও নগর উন্নয়নের প্রতিশ্রুতি ডিএনসিসি প্রশাসকের

» হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা

» ময়লার স্তূপ থেকে দেশীয় একনলা বন্দুক ও ধারালো অস্ত্র উদ্ধার

» আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল

» হত্যা মামলায় আবুল বারকাতের জামিন আবেদন মঞ্জুর

» বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতায় মূল্য তালিকা টানানোর নির্দেশ পাট প্রতিমন্ত্রীর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিগত নির্বাচনে শুধু কমিশন নয় সব প্রতিষ্ঠান কলঙ্কিত হয়েছে :আবুল ফজল মো. সানাউল্লাহ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘বিগত নির্বাচনে শুধু নির্বাচন কমিশন কলঙ্কিত হয় নাই, প্রতিটা প্রতিষ্ঠান কলঙ্কিত হয়েছে।’

সোমবার  সকালে বান্দরবন পুলিশ লাইন্সে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের গণতান্ত্রিক উত্তরণের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের হারিয়ে যাওয়া ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ এসেছে। এ জিনিসটা আমাদের সবাইকে উপলব্ধি করতে হবে। বিগত সময় যে নির্বাচনগুলো হয়েছে এতে শুধু নির্বাচন কমিশন কলঙ্কিত হয়নি দেশের প্রতিটি প্রতিষ্ঠান কলঙ্কিত হয়েছে। জুলাই আন্দোলনের অন্যতম ব্যাকগ্রাউন্ড সত্যিকারের গণতন্ত্র অনুপস্থিতি এবং খারাপ নির্বাচন। সত্যিকার অর্থে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগোচ্ছে দেশ।

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচন বিভিন্ন কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জাতীয় জীবনে সবচেয়ে বড় ইভেন্ট। এ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র উত্তরণের পাশাপাশি আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের খোয়ানো ভাব মুক্তি পুনরুদ্ধারের সুযোগ।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় যোগদেন নির্বাচন কমিশনার। মতবিনিময় সভায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার নির্বাচনি প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়।

এ সময় সভায় জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার আবদুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com