ছিনতাই হওয়া মোবাইল ফোনসহ ব্যবসায়ী গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া মোবাইল ফোনসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ছিনতাই ও মাদক কারবারের সঙ্গে জড়িত আরও দুজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে মাদক, নগদ অর্থ, বিদেশি মুদ্রা ও ছিনতাই করা স্মার্টফোন উদ্ধার করা হয়।

‎রোববার রাত ৮টার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
‎‎
‎আইনশৃঙ্খলাবাহিনীর সূত্রে জানা যায়, চাঁদ উদ্যান এলাকায় একটি চক্র তালিকাভুক্ত ছিনতাইকারীদের কাছ থেকে ছিনতাইকৃত স্মার্টফোন কিনে অবৈধভাবে বিক্রি করে। এমন গোয়েন্দা তথ্যে ভিক্তিতে অভিযান চালিয়ে চক্রের সদস্যদের কাছ থেকে ১১টি স্মার্টফোন, ৬০ হাজার ৪৩০ টাকা, ১০ মার্কিন ডলার, বিভিন্ন দেশের ২০ রকম বিদেশি মুদ্রা, ৫৫০ গ্রাম গাঁজা ও ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎এ বিষয়ে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, আমাদের কাছে গ্রেফতারকৃত বিভিন্ন ছিনতাইকারীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে তারা একটি সংঘবদ্ধ চক্রের কাছে ছিনতাই করা মোবাইলগুলো কম দামে বিক্রি করে। আজ আমাদের অভিযানে এই চক্রেরই তিনজন গ্রেফতার হয়েছে। বাকিদের গ্রেফতারের জন্য অভিযান চলমান থাকবে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতার তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়।

‎তিনি আরও বলেন, রাজধানীতে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী

» খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী

» ব্যবসা-বাণিজ্যের পথে বাধা যত গভীরই হোক, তা দূর করা হবে: অর্থমন্ত্রী

» চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

» ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

» ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

» ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান

» মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক

» বগুড়ায় প্রতিবন্ধী জামাল’কে হুইলচেয়ার প্রদান করলেন সাবেক এমপি লালু

» হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা আহ্বায়ক রাজিব ও সদস্যসচিব জাহিদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ছিনতাই হওয়া মোবাইল ফোনসহ ব্যবসায়ী গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া মোবাইল ফোনসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ছিনতাই ও মাদক কারবারের সঙ্গে জড়িত আরও দুজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে মাদক, নগদ অর্থ, বিদেশি মুদ্রা ও ছিনতাই করা স্মার্টফোন উদ্ধার করা হয়।

‎রোববার রাত ৮টার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
‎‎
‎আইনশৃঙ্খলাবাহিনীর সূত্রে জানা যায়, চাঁদ উদ্যান এলাকায় একটি চক্র তালিকাভুক্ত ছিনতাইকারীদের কাছ থেকে ছিনতাইকৃত স্মার্টফোন কিনে অবৈধভাবে বিক্রি করে। এমন গোয়েন্দা তথ্যে ভিক্তিতে অভিযান চালিয়ে চক্রের সদস্যদের কাছ থেকে ১১টি স্মার্টফোন, ৬০ হাজার ৪৩০ টাকা, ১০ মার্কিন ডলার, বিভিন্ন দেশের ২০ রকম বিদেশি মুদ্রা, ৫৫০ গ্রাম গাঁজা ও ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎এ বিষয়ে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, আমাদের কাছে গ্রেফতারকৃত বিভিন্ন ছিনতাইকারীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে তারা একটি সংঘবদ্ধ চক্রের কাছে ছিনতাই করা মোবাইলগুলো কম দামে বিক্রি করে। আজ আমাদের অভিযানে এই চক্রেরই তিনজন গ্রেফতার হয়েছে। বাকিদের গ্রেফতারের জন্য অভিযান চলমান থাকবে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতার তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়।

‎তিনি আরও বলেন, রাজধানীতে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com