জলাবদ্ধতা নিরসনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সাভারের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে বুধবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় বাসিন্দারা। এতে উভয় পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট, দুর্ভোগে পড়েন যাত্রী ও পথচারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, তেঁতুলঝোড়া ইউনিয়নের শোভাপুর এলাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা বিরাজ করছে। সামান্য বৃষ্টিতেই ঘরবাড়ি ও চলাচলের রাস্তা পানিতে ডুবে যায়। এ অবস্থার প্রতিবাদ জানিয়ে বুধবার সকাল থেকে শত শত নারী-পুরুষ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।

অবরোধের কারণে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন আটকে যায়। অনেকে সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পেরে চরম ভোগান্তিতে পড়েন। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তারা তাৎক্ষণিকভাবে বিক্ষোভকারীদের সরাতে ব্যর্থ হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছিল।

এ বিষয়ে একটি পোশাক কারখানার ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন বলেন, ‘কারখানায় যাওয়ার পথে হাঁটু পরিমাণ পানি জমে থাকে, গাড়ি চলাচল অসম্ভব হয়ে পড়েছে। এতে শ্রমিকরা ঠিকমতো কাজে আসতে পারছে না। এমনকি বিদেশি বায়াররাও অর্ডার বাতিল করছেন। দ্রুত এই সমস্যার সমাধান প্রয়োজন।’

একই কারখানার শ্রমিক নাদিয়া ইসলাম নদী বলেন, ‘সকালে কাজে যেতে ময়লা পানি পার হয়ে যেতে হয়, যার ফলে আমাদের কাপড়চোপড় ভিজে নষ্ট হয়ে যায়। প্রতিদিন এই দুর্ভোগ পোহাতে হচ্ছে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» এই বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা কবে মুখোমুখি হচ্ছে?

» ব্যাংকগুলোতে সঞ্চয়পত্র বিক্রি করতে বাংলাদেশ ব্যাংকের কঠোর নির্দেশ

» হোয়াটসঅ্যাপে কেউ ব্লক করেছে কি না বুঝবেন যেভাবে

» মুখ ও পায়ে পানি এলে

» চট্টগ্রামে ৫ লাখ ৬৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি

» বিজিবির অভিযানে মালিকবিহীন এক লাখ পিস ইয়াবা উদ্ধার

» বেসরকারি মেডিকেলে এমবিবিএসে মেধাবীদের জন্য ৫ শতাংশ কোটা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

» চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

» টানা তিন ম্যাচে ম্যাচসেরা ভিনিসিয়ুস, ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্নে নতুন আলো

» স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা!

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জলাবদ্ধতা নিরসনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সাভারের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে বুধবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় বাসিন্দারা। এতে উভয় পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট, দুর্ভোগে পড়েন যাত্রী ও পথচারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, তেঁতুলঝোড়া ইউনিয়নের শোভাপুর এলাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা বিরাজ করছে। সামান্য বৃষ্টিতেই ঘরবাড়ি ও চলাচলের রাস্তা পানিতে ডুবে যায়। এ অবস্থার প্রতিবাদ জানিয়ে বুধবার সকাল থেকে শত শত নারী-পুরুষ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।

অবরোধের কারণে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন আটকে যায়। অনেকে সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পেরে চরম ভোগান্তিতে পড়েন। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তারা তাৎক্ষণিকভাবে বিক্ষোভকারীদের সরাতে ব্যর্থ হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছিল।

এ বিষয়ে একটি পোশাক কারখানার ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন বলেন, ‘কারখানায় যাওয়ার পথে হাঁটু পরিমাণ পানি জমে থাকে, গাড়ি চলাচল অসম্ভব হয়ে পড়েছে। এতে শ্রমিকরা ঠিকমতো কাজে আসতে পারছে না। এমনকি বিদেশি বায়াররাও অর্ডার বাতিল করছেন। দ্রুত এই সমস্যার সমাধান প্রয়োজন।’

একই কারখানার শ্রমিক নাদিয়া ইসলাম নদী বলেন, ‘সকালে কাজে যেতে ময়লা পানি পার হয়ে যেতে হয়, যার ফলে আমাদের কাপড়চোপড় ভিজে নষ্ট হয়ে যায়। প্রতিদিন এই দুর্ভোগ পোহাতে হচ্ছে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com