লুৎফুজ্জামান বাবর ও তার স্ত্রীর মনোনয়ন বৈধ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর ও তার স্ত্রী স্বতন্ত্র প্রার্থী তাহমিনা জামান শ্রাবনীর মনোনয়ন যাচাই-বাছাই শেষে বৈধ বলে ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুর রহমান।

মনোনয়নপত্র বৈধ ঘোষণা করার পর এক ফেসবুক পোস্টের মাধ্যমে সমগ্র দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। লুৎফুজ্জামান বাবর ফেসবুক পোস্টে লিখেন, ‘আলহামদুলিল্লাহ। নেত্রকোণা ৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে আমার মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে। মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরীর সকল নেতা কর্মী এবং সমগ্র দেশবাসীর কাছে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য দোয়াপ্রার্থী। মহান আল্লাহ রাব্বুল আলামীন এই নির্বাচন যাত্রায় আমাদের সহায় হোন। বাংলাদেশ জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ। সবার আগে বাংলাদেশ।’

এছাড়া নেত্রকোণা-৪ আসনে (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে চারজন প্রার্থীকে বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। পাশাপাশি একজনের মনোনয়ন বাতিল এবং একজনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। মামলা চলমান থাকার জন্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্মা রানীর মনোনয়ন বাতিল এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী জলি তালুকদারের মনোনয়ন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

» ডিএসসিসির পরিচ্ছন্নতা কর্মীদের হেলথ কার্ড বিতরণ শুরু

» আমিরের রুচি নিয়ে রসিকতায় মাতলেন কাজল

» আলজেরিয়ার বিপক্ষে যে জার্সি পরে খেলবে আর্জেন্টিনা

» বাধা-বিপত্তি এলেও নগর উন্নয়নের প্রতিশ্রুতি ডিএনসিসি প্রশাসকের

» হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা

» ময়লার স্তূপ থেকে দেশীয় একনলা বন্দুক ও ধারালো অস্ত্র উদ্ধার

» আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল

» হত্যা মামলায় আবুল বারকাতের জামিন আবেদন মঞ্জুর

» বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতায় মূল্য তালিকা টানানোর নির্দেশ পাট প্রতিমন্ত্রীর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

লুৎফুজ্জামান বাবর ও তার স্ত্রীর মনোনয়ন বৈধ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর ও তার স্ত্রী স্বতন্ত্র প্রার্থী তাহমিনা জামান শ্রাবনীর মনোনয়ন যাচাই-বাছাই শেষে বৈধ বলে ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুর রহমান।

মনোনয়নপত্র বৈধ ঘোষণা করার পর এক ফেসবুক পোস্টের মাধ্যমে সমগ্র দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। লুৎফুজ্জামান বাবর ফেসবুক পোস্টে লিখেন, ‘আলহামদুলিল্লাহ। নেত্রকোণা ৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে আমার মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে। মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরীর সকল নেতা কর্মী এবং সমগ্র দেশবাসীর কাছে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য দোয়াপ্রার্থী। মহান আল্লাহ রাব্বুল আলামীন এই নির্বাচন যাত্রায় আমাদের সহায় হোন। বাংলাদেশ জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ। সবার আগে বাংলাদেশ।’

এছাড়া নেত্রকোণা-৪ আসনে (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে চারজন প্রার্থীকে বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। পাশাপাশি একজনের মনোনয়ন বাতিল এবং একজনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। মামলা চলমান থাকার জন্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্মা রানীর মনোনয়ন বাতিল এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী জলি তালুকদারের মনোনয়ন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com