ঘন কুয়াশায় শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ঘন কুয়াশার কারণে শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নৌপথে দুর্ঘটনা এড়াতে শুক্রবার (২ জানুয়ারি) রাত ১টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করেছে ঘাট কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, নদী ও আশপাশের এলাকায় ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা অনেক কমে গেছে। এতে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় রাত ১টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে কোনো ফেরি মাঝনদীতে আটকা পড়েনি। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

ঘাট কর্তৃপক্ষ জানায়, শরীয়তপুর–চাঁদপুর নৌপথ দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগমাধ্যম। প্রতিদিন এই রুটে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকসহ শত শত যানবাহন পারাপার হয়। বর্তমানে এই নৌপথে ছোট-বড় মিলিয়ে চারটি ফেরি চলাচল করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঘন কুয়াশায় শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ঘন কুয়াশার কারণে শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নৌপথে দুর্ঘটনা এড়াতে শুক্রবার (২ জানুয়ারি) রাত ১টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করেছে ঘাট কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, নদী ও আশপাশের এলাকায় ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা অনেক কমে গেছে। এতে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় রাত ১টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে কোনো ফেরি মাঝনদীতে আটকা পড়েনি। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

ঘাট কর্তৃপক্ষ জানায়, শরীয়তপুর–চাঁদপুর নৌপথ দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগমাধ্যম। প্রতিদিন এই রুটে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকসহ শত শত যানবাহন পারাপার হয়। বর্তমানে এই নৌপথে ছোট-বড় মিলিয়ে চারটি ফেরি চলাচল করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com